Image

কাঠের আসবাব যেভাবে পরিষ্কার করবেন

অন্দরসজ্জায় কাঠের আসবাব জনপ্রিয় অনুষঙ্গ। কাঠের আসবাব ঘরে আনে আভিজাত্যের ছোঁয়া। তাই ঘর সাজাতে কমবেশি সবারই কাঠের আসবাবের প্রতি ঝোঁকটা বেশি। কিন্তু সময়ের বিবর্তনে আসবাবে দাগ পড়ায় কিংবা ঘুণপোকা ধরায় ঔজ্জ্বল্য কমে আসে, রোজকার ব্যবহারে হয়ে পড়ে মলিন ও বিবর্ণ। তবে সঠিক যত্ন নিলে আপনার ঘরের কাঠের আসবাব থাকবে নতুন। টিকবেও দীর্ঘদিন।

প্রতিদিন শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন আপনার কাঠের আসবাব। কাঠের আসবাবের ওপর সরাসরি গরম কিছু বা পানির জগ রাখা ঠিক নয়। বিশেষ করে ডাইনিং টেবিলে সব সময় টেবিল ম্যাট বা কোস্টার ব্যবহার করুন। অসাবধানতায় হিট স্টেন পড়লে টুথপেস্ট ও বেকিং সোডার মিশ্রণ স্টেনের ওপর হালকা ঘষে লাগিয়ে কিছুক্ষণ পর তুলে ফেলুন, কয়েকবার মিশ্রণটি ব্যবহারে সাদা ভাব কমে যাবে। কাঠের টেবিলে পানির দাগ তুলতে নরম কাপড়ে মেয়নেজ দিয়ে জায়গাটা মুছে নিন। ঘণ্টা খানেক পর ভেজা কাপড় দিয়ে জায়গাটি পরিষ্কার করলেই পানির দাগ উঠে যাবে। সিগারেটের ছাই পড়ে কাঠের শখের আসবাবটিতে দাগ পড়লে স্ক্র্যাচ কনসিলিং পলিশ ব্যবহার করুন। কাঠের ওপর প্রায়ই সোল রিংয়ের মতো দাগ রয়ে যায়। সেন্ডকে মোটা ব্লটিং পেপার দিয়ে চেপে ধরুন। তারপর ব্লটিং পেপার সরিয়ে অলিভ অয়েল ও মেয়নিজ দিয়ে শুকনো করে মুছুন। দাগ অনেকাংশে হালকা হবে।

কাঠের আসবাবের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হোমশেড পলিশ ব্যবহার করতে পারেন। মাসে অন্তত একবার চা-পাতা মেশানো পানি ঠান্ডা করে তা দিয়ে পলিশ করুন কাঠের আসবাব। ফলে চকচকে ভাব ফিরে আসবে। তবে কাঠের আসবাবের চাকচিক্য বজায় রাখতে হলে প্রতিবছর অন্তত একবার প্রলেপ দেওয়ার পাশাপাশি বার্নিশ করা উচিত। প্রলেপ দেওয়ার জন্য সিনথেটিক তারপিন ব্যবহার করুন। এ ছাড়া বছরে অন্তত একবার ভালো কোয়ালিটির পেস্ট ওয়্যাক্স ব্যবহার করা দরকার, যা প্রোটেকটিভ লেয়ারেরও কাজ করবে।

অনেক সময় দেখা যায় কাঠের আসবাবে পোকা ধরেছে। এ ক্ষেত্রে নিম স্প্রে ব্যবহার করুন। বর্ষাকালে আসবাবে ফাঙ্গাস পড়তে দেখা যায়। ফলে বার্নিশ নষ্ট হয়। এ ধরনের সমস্যা থেকে মুক্ত  হতে রেকটিফাইড স্প্রিট ব্যবহার করুন। এক টুকরো সুতি কাপড় স্প্রিটে ভিজিয়ে কাঠের আসবাব ভালো করে মুছে নিন। এ ছাড়া আপনি ওয়াটারপ্রুফ পলিশ ব্যবহার করতে পারেন, যা বর্ষাকালে আপনার কাঠের আসবাবকে দেবে বাড়তি সুরক্ষা। দামি আসবাবের নিচে একটি ছোট টিনে কিংবা কাচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন। এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত থাকবে আপনার কাঠের আসবাব। অনেকেই আর্টিফিসিয়াল কাঠের বা প্লাইউডের আসবাব ব্যবহার করেন। এ ক্ষেত্রে পানি বা অন্য কোনো রাসায়নিক দ্রব্যের সাহায্যে এ ধরনের আসবাব পরিষ্কার করা ঠিক না। তবে এ ধরনের আসবাবের সুরক্ষায় বাজারে রয়েছে বিশেষ ধরনের ফার্নিচার পলিশ।

প্রকাশকাল: বন্ধন, ৭৭তম সংখ্যা, সেপ্টেম্বর ২০১৬।

Related Posts

বর্ষায় সিমেন্ট সংরক্ষণে করণীয়

বিশে^ বহুল ব্যবহৃত নির্মাণ উপকরণ সিমেন্ট। সিমেন্ট, অ্যাগ্রিগেট, বালু ও পানির সমন্বয়ে সৃষ্টি হয় কংক্রিট, যা অত্যন্ত শক্তিশালী…

প্লেট লোড পরীক্ষার সাতসতেরো

মাটি চরম ভারবহন ক্ষমতা এবং সম্ভাব্য বসে যাওয়ার পরিমাণ নির্ণয় করার জন্য মাঠে প্লেট লোড পরীক্ষা করা হয়।…

ইট দেয়ালের ত্রুটি মেরামতে

বিশ্বের সর্বত্রই স্থাপনা নির্মাণে ইট অত্যন্ত জনপ্রিয় নির্মাণ উপকরণ। হাজার বছরের বেশি সময় ধরে এ দেশে ভবন নির্মাণে…

মাটির ভারবহন ক্ষমতা বাড়াতে

অধুনা বিশ্বে নির্মাণযজ্ঞের সিংহভাগ কাজই হয় ভূ-পৃষ্ঠকে ঘিরে। সড়ক, রেললাইন, ভবন ও সব ধরনের অবকাঠামোর নির্মাণকাজ পরিচালিত হয়…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq