গাজীপুরের জয়দেবপুরে আকিজ ডোরের শোরুম উদ্বোধন

জয়দেবপুরে আকিজ ডোরের শোরুম উদ্বোধন

আকিজ ডোর- এর প্রথম এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন হলো গাজীপুর মহানগর-এর জয়দেবপুরে। আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘এটি আকিজ ডোরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ও ডিজাইনের দরজা রয়েছে, যা গ্রাহকদের বিভিন্ন পছন্দের ও প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। আগামীতে পর্যায়ক্রমে সারাদেশে আকিজ ডোরের শোরুম চালু করা হবে।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত পরিবেশক ও মেসার্স ডোর গ্যালারীর স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, আকিজ বশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শোরুমটি গাজীপুর জেলার জয়দেবপুর, বি আই ডি সি রোড (শিববাড়ী মোড়)-এ অবস্থিত যেখান থেকে আকিজ ডোরের উচ্চমানের দরজার বৈচিত্র্যময় সংগ্রহ পেয়ে যাবেন গ্রাহকরা।

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের…

ByByMahfuz Jun 15, 2025

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025