আব্দুল্লাহ আহমেদ সুফি, নির্বাহী পরিচালক, চারুতা

 চারুতা প্রাইভেট লিমিটেড

দেশের স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠানের তালিকায় পরিচিত এক নাম চারুতা। নির্মাণ ছাড়াও ইন্টেরিয়র ডিজাইন ও ভবনের রক্ষণাবেক্ষণ সেবা প্রদানে প্রতিষ্ঠানটির রয়েছে ঈর্ষণীয় সাফল্য। এটিকে দেশের প্রথিতযশা ইন্টেরিয়র ডেকোরেশন ফার্মও বলা যেতে পারে। এ ছাড়াও শৈল্পিক ফার্নিচার ব্যবসায় প্রতিষ্ঠানটির রয়েছে সমান পদচারণা। গ্রাহক সেবা ও কাক্সিক্ষত নির্মাণ সহায়তা দিতে এখানে কাজ করছে এক ঝাঁক মেধাবী স্থপতি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ কর্মীবাহিনী।

শুরুর কথা

প্রায় ৩৬ বছর আগে ১৯৭৬ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ সময়টায় দেশে তেমন কোনো নির্মাণ বা ইন্টেরিয়র ফার্ম ছিল না বললেই চলে। শুরু থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি পাড়ি দিয়েছে বন্ধুর পথ। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর এবং বছর পেরিয়ে তিন যুগ পেরোলেও, সময়ের সচল চাকায় এগিয়ে চলেছে চারুতা। সময়ের বিবর্তনে দিন বদলের পালায় নিজেকেও বদলেছে অনেক। পুরনো অভিজ্ঞতা ও সুনামকে পুঁজি করে নতুন নতুন সব প্রকল্পের কাজ করছে প্রতিনিয়ত। তবে এর সবচেয়ে বড় সাফল্যের মধ্যে রয়েছে কয়েকটি বিদেশী দূতাবাস বা হাইকমিশনের নির্মাণ ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ। পাশাপাশি রয়েছে ফার্নিচারের বিশাল শো-রুম। এখানে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আমদানি করা আকর্ষণীয় সব ফার্নিচার। যে কোনো ধরনের ইন্টেরিয়রের জন্য সেসব ফার্নিচারের জনপ্রিয়তা আকাশছোঁয়া। একেই বলে একের ভেতর তিন। শুধু বিদেশী ফার্নিচার নয় নিজেদের ডিজাইনকৃত ও উৎপাদিত দেশীয় ফার্নিচারও পাওয়া যায় এ শো-রুমে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িস্লি রয়েছেন জামাল আহমেদ সুফি।

চারুতার বর্ণিল আসবাব

নির্মাতা হিসাবে চারুতা

অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্ততার সাথে দেশসেরা ক’টি প্রকল্প নির্মাণের কাজ চারুতার নিজস্ব তত্ত্বাধনে পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুর্লভ সুযোগ হয়েছে ২টি বিদেশী দূতাবাস বা হাইকমিশন নির্মাণ ও এর যাবতীয় ইন্টেরিয়র ডিজাইনের কাজ করার। এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের দূতাবাস রয়্যাল থাই অ্যাম্বাসি, যার নির্মাণ কাজ শেষে হস্তান্তরিত হয় ২০০৬ সালের নভেম্বরে। অন্যটি কানাডিয়ান হাইকমিশন। যা ২০০৯ সালের অক্টোবরে হস্তান্তর করা হয়। এই কাজগুলো নিঃসন্দেহে প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়। এ ছাড়াও তাদের নির্মাণ ও ইন্টেরিয়র ডিজাইনকৃত হস্তান্তরিত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-

বাণিজ্যিক ভবন

  • ভারতীয় হাইকমিশন (কালচারাল সেন্টার), গুলশান এভিনিউ
  • হেড অফিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গুলশান এভিনিউ
  • ইউনিলিভার ও সিমেন্স ভবন, গুলশান।

আবাসিক ভবন

  • চারুকুঞ্জ, গুলশান
  • চারুলতা, বারিধারা
  • চারুকান্তা, গুলশান

কয়েকটি চলমান প্রকল্প

চারুতার রয়েছে বেশ কিছু চলমান বা নির্মাণাধীন প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে-

  • ভারতীয় হাইকমিশন কমপ্লেক্স, বারিধারা
  • ব্রিটিশ হাইকমিশন যা ডিএফআইডি-এর একটি হাইপ্রোফাইল ভবন
  • সৌদি এরাবিয়ান দূতাবাস কমপ্লেক্স, বারিধারা
  • ১৩ তলা ও ৩টি বেজমেন্ট বিশিষ্ট হাদি টাওয়ার, গুলশান-২
  • ১৩ তলা ও ২টি বেজমেন্ট বিশিষ্ট বাণিজ্যিক ভবন নাসা টাওয়ার, রমনা
  • নাসা গ্রæপের চেয়ারম্যানের বাসভবন, মহাখালী
  • চারুবিথী ভবন, গুলশান।

ইন্টেরিয়র ডিজাইন প্রকল্প

ইন্টেরিয়র ডিজাইনে শুরু থেকেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। অসংখ্য প্রতিষ্ঠান, দূতাবাস, বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টেরিয়রের কাজ সুনামের সাথে সম্পন্ন করেছে এবং করছে চারুতা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য-

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
  • হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)
  • আমেরিকান এক্সপ্রেস ব্যাংক
  • গ্রিন্ডলেজ ব্যাংক
  • হাবিব ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
  • ওয়ার্ল্ড ব্যাংক
  • স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
  • ইউএনডিপি
  • ব্যাংক আলফালাহ
  • জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)
  • সিটি ব্যাংক এনএ
  • ওয়াচোভিয়া ব্যাংক, ঢাকা
  • এসইডিএফ অ্যান্ড আইএফসি (বিশ্বব্যাংক প্রকল্প)
  • হানিল ব্যাংক অব কোরিয়া
  • স্কটিকা ব্যাংক।

এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্নিচার সরবরাহ ও ডেকোরেশনের কাজও করছে প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্যে রয়েছে-

  • ওয়ারিদ টেলিকম বর্তমান এয়ারটেল হেড অফিস, গুলশান
  • ওয়ারিদ টেলিকম, কাদেরি চেম্বার, আগ্রাবাদ, চট্টগ্রাম
  • ওয়ারিদ সাইমন হোটেল, কক্সবাজার
  • হেড অফিস, সিটিসেল, কাকরাইল
  • হেড অফিস, একটেল বর্তমানে রবি 
  • হেড অফিস, ব্র্যাক সেন্টার।

এ ছাড়াও গ্রামীণফোন, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক), ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক এবং শাহজালাল ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইন ও ফার্নিচার সরবরাহের কাজ করেছে চারুতা।

পাঁচ তারকা হোটেল

রাজধানীর তিনটি পাঁচ তারকা মানের হোটেলের ইন্টেরিয়র কাজ চারুতার। এগুলো হচ্ছে- হেটেল শেরাটন (রূপসী বাংলা), রেডিসন ওয়াটার গার্ডেন এবং হোটেল ওয়েস্টিন।

ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফিস

নামকরা কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির কাজ করেছে প্রতিষ্ঠানটি। এগুলো মধ্যে রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লি.।

চলমান প্রকল্পসমূহ

বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইন কাজ, বিদেশী কার্পেট ও ফার্নিচার সরবরাহের কাজ করে যাচ্ছে চারুতা। কিছু কিছু এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

  • লি এন্ড ফাং (বাংলাদেশ) লিঃ-এর অফিস, এবিসি হেরিটেজ, উত্তরা
  • আড়ং ফ্ল্যাগশিপ আউটলেট, উত্তরা
  • আরব বাংলাদেশ ব্যাংক, দিলকুশা ও গুলশান
  • নর্থ সাউথ ইউনিভার্সিটি কমপ্লেক্স (অডিটরিয়ামসহ), বসুন্ধরা
  • ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বারিধারা
  • ট্রিটন টেক্সটাইল লি., গুলশান ২
  • এল এম এরিকসন বাংলাদেশ লি., গুলশান ২-এর অফিস ভবনের কাজ।

বিভিন্ন দেশের পরিবেশক

দীর্ঘদিনের পথ চলায় চারুতা একদিকে যেমন অর্জন করেছে দেশীয় সুনাম অন্যদিকে দেশের বাইরেও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ভিন্নরকম ভাবমূর্তি। বিভিন্ন দেশের ইন্টেরিয়র পণ্যসহ বিভিন্ন উপাদান আমদানির এক পর্যায়ে প্রতিষ্ঠানটি লাভ করেছে খ্যাতনামা কোম্পানির পরিবেশক হওয়ার কৃতিত্ব। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-

  • হারম্যান মিলার, আমেরিকা
  • আর্মস্ট্রং, ইউএসএ
  • টেকনিয়ন, কানাডা
  • উইনার, চায়না
  • ম্যারিফেয়ার ফার্নিচার কোম্পানি, মালয়েশিয়া
  • গুয়ান্জ হাউ ভিক্টোরি ফার্নিচার লি., চায়না
  • জনগ্সান এরগ্নর, তাইওয়ান
  • কিএনএন, চায়না
  • মোয়েম, মালয়েশিয়া
  • গোদরেজ সিকিউরিটিজ অ্যান্ড ফার্নিচার, ভারত

এ ছাড়াও থাইল্যান্ড, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। এসব পণ্যের মধ্যে রয়েছে কার্পেট, প্লাইউড, সয়েল উড, ওয়াল পেপার, ডেকোরেশন পণ্য, নিরাপত্তা সামগ্রী ইত্যাদি।

সেবাগ্রাহীতা প্রতিষ্ঠানসমূহ

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ইউনাইটেড নেশনস বাংলাদেশ, সিটিসেল, এয়ারটের, রবি, ইউএনডিপি, এইচএসবিসি, জাইকা, সিটি ব্যাংক, এলিকো, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, টেলিনর, ইউনিসেফ, বিবিসি, এডিবি, মিটসুমারু, এমিরেটস, শেরাটন, র‌্যাডিসন, লি এন্ড ফাং লিমিটেডসহ আরো অনেক প্রতিষ্ঠান।

চারুতার কিছু সেবা খাত

চারুতার কনস্ট্রাকশন টিমের সাথে একযোগে কর্মরত রয়েছে নির্মাণ ও ডিজাইন সহায়ক সেবা কর্মী। কাঠ মিস্ত্রি, কুশন মেকার, ইলেকট্রিশিয়ান, রঙ মিস্ত্রি, অ্যালুমিনিয়াম টেকনিশিয়ান, লেকুয়ার টেকনিশিয়ান, টাইলস ফিটার, ফার্নিচার এবং কার্পেট স্থাপক এবং নিরাপত্তারক্ষী। ফলে যে কোনো ধরনের সেবা প্রাদানের পরিপূর্ণ নিশ্চয়তা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।

যোগাযোগের ঠিকানা

চারুতা প্রাইভেট লিমিটেড

বাসা নং ৬৫, রোড নং ২৭

বনানী, ঢাকা-১২১৩

ফোন : ৮৮২৫০৪৯, ৮৮১১৯২১, ৯৮৮৬৯০২

ফ্যাক্স : ৯৮৮৫৪৭৩

ই-মেইল : info@charuta.com

মারুফ আহমেদ

প্রকাশকাল: বন্ধন ৩১ তম সংখ্যা, নভেম্বর ২০১২

Related Posts

নতুন সম্ভাবনার বাতিওয়ালা…

বিদ্যুৎ ও জ্বালানি আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। বাসাবাড়ি, অফিস-আদালত, কলকারখানা, কৃষি, যানবাহনসহ যাবতীয় কিছুই বিদ্যুৎ ও জ্বালানিনির্ভর। বিদ্যুৎ…

ByByMahfuz May 18, 2025

শিল্পের কারুকার্যে ভরা যে হাত

ছোটবেলা থেকেই পছন্দ ছবি আঁকা। তখন থেকেই ভাবনাটা তাঁর আর্কিটেক্ট হওয়ার। নিজের বাড়ির ডিজাইন করার মাধ্যমে ছোটবেলায় দেখা…

ByByMahfuz Apr 23, 2025

নিজেকে গ্রহণযোগ্য করে তুলুন

শিক্ষাজীবন শেষে শুরু হলো সরকারি চাকরির প্রস্তুতি। প্রতিটি পরীক্ষার জন্য করতে হয়েছে প্রচুর পড়াশোনা। কিন্তু চাকরি যেনো সোনার…

ByByMahfuz Mar 17, 2025

ইনক্রাক্স স্কুল অব ডিজাইন

সময়টা ২০১১ সালের ২৩ জুন। অনিন্দ্য পন্ডিত ও এস. এম. আমিরুল আরিফিন দিপ্ত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…

ByByMahfuz Jan 26, 2025

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

Buet
কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra