কক্সবাজারের পাঁচ তারকা হোটেল লংবিচে মেট্রোসেম সিমেন্টের ভ্রমণ উৎসব-২০২৪ পালন

কক্সবাজারে মেট্রোসেম সিমেন্টের ভ্রমণ উৎসব

পর্যটন নগরী কক্সবাজারে সম্প্রতি অনুষ্ঠিত হলো দেশের অন্যতম নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ভ্রমণ উৎসব ২০২৪। পাঁচ তারকা হোটেল লং বিচে সারাদেশ থেকে ৫ শতাধিক রিটেইলার অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠেন। দুই দিনব্যাপি অনুষ্ঠানে গেমস ও বিচ ফুটবলে অংশ নেন তারা। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভ্রমণ উৎসব শেষ হয়।

উৎসবে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্ল্যাহ বলেন, বিশ্বমানের সিমেন্ট উৎপাদনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ অবকাঠামো তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেট্রোসেম সিমেন্ট। আগামীর পথচলা অব্যাহত রাখতে সবাইকে একত্রে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কোম্পানির চিফ বিজনেস অফিসার আসাদুল হক সুফিয়ানী বর্তমান সিমেন্ট ব্যবসার প্রসার ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে একসাথে, একপথে চলার ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন দিনগুলোতে রিটেইলারদেরকে অতীতের মতো একইভাবে মেট্রোসেম সিমেন্টের পাশে থাকার আহবান জানান তিনি।

ভ্রমণ উৎসবে ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়ে ভিন্ন মাত্রা যোগ করেন। আগতরা সবাই মেট্রোসেম সিমেন্টকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের…

ByByMahfuz Jun 15, 2025

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি