• Home
  • টপ-পোস্ট
  • স্থাপত্য প্রতিষ্ঠানের উত্তরাধিকার: প্রতিষ্ঠাতার পর কী হয়?
Image

স্থাপত্য প্রতিষ্ঠানের উত্তরাধিকার: প্রতিষ্ঠাতার পর কী হয়?

একজন প্রতিষ্ঠাতা স্থপতি চিরকাল থাকবেন না। এই সত্য মেনে নিয়ে আগে থেকে পরিকল্পনা করা সহজ নয়। তবে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে সময়মতো উত্তরাধিকার পরিকল্পনা জরুরি। 

২০২৪ সালের একটি জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫০-এর বেশি কর্মী থাকা স্থাপত্য প্রতিষ্ঠানগুলোর ৮৪ শতাংশেরই মালিকানা হস্তান্তরের পরিকল্পনা আছে। এই প্রক্রিয়া সাধারণত নীরবেই হয়ে থাকে, তেমন নাটকীয়তা ছাড়াই।

একজন সফল প্রতিষ্ঠাতা স্থপতির পর কি হতে হবে সেই প্রতিষ্ঠানের, সেটি এখন ভাবার বিষয়। ছবি: আনস্প্ল্যাশ

পরিকল্পনাহীন বিদায় 

রাফায়েল ভিনয়োলি আর্কিটেক্টস এর প্রধান স্থপতি রাফায়েল ভিনয়োলি  ২০২৩ সালে হঠাৎ মারা গেলে তার প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। তাঁর ছেলে রোমান, যিনি স্থপতি নন, প্রথমে প্রতিষ্ঠান সামলানোর দায়িত্ব নেন এবং নতুন করে কিছু মূলনীতি ঠিক করেন। তার বাবার মনে উত্তরাধিকার পরিকল্পনার একটি ধারণা থাকলেও তিনি সুস্থ থাকায় তা বাস্তবায়িত করার সময় পাননি। প্রতিষ্ঠাতার আকস্মিক প্রয়াণে প্রতিষ্ঠানে যে শূন্যতা তৈরি হয়, তা কাটিয়ে ওঠাই ছিল রোমানের প্রথম লক্ষ্য। 

অংশীদারদের হাতে হস্তান্তর

ছোট প্রতিষ্ঠানগুলোতে উত্তরাধিকার প্রায়ই অংশীদারদের মধ্যকার ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। বোস্টনের মাচাদো সিলভেত্তি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতারা অবসরে গেলে ২০ বছর ধরে কাজ করা দুইজন প্রধান ডিজাইনার দায়িত্ব নেন। এই আলোচনা শুরু হয় ২০১৬ সালে, চলে প্রায় দশ বছর। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও স্টুডিও-সংস্কৃতিতে নিজেদের ভূমিকা তুলে ধরতে তাঁরা প্রতিষ্ঠানের নামও অপরিবর্তিত রাখেন। 

ছোট প্রতিষ্ঠানগুলোতে উত্তরাধিকার প্রায়ই অংশীদারদের মধ্যকার ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। ছবি: আনস্প্ল্যাশ

কর্মী-মালিকান

১৯৭০ সালে কানসাস সিটির বিএনআইএম-এর ইএসওপি প্রতিষ্ঠান কর্মী-মালিকানা মডেলে (ইএসওপি) রূপান্তরিত হয়েছে ২০২৩ সালে। পরের বছর একটি ইএসওপি কমিটি গঠনের পর, ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ১৮ মাসব্যাপী একটি অনুশীলন-রূপান্তর প্রক্রিয়া শুরু করে। 

একীভবনের মাধ্যমে সম্প্রসারণ 

বড় প্রতিষ্ঠানে উত্তরাধিকার প্রায়ই একীভবনের মাধ্যমে হয়। এনিড ক্যানন ডিজাইনের সঙ্গে যুক্ত হওয়ার সময় অংশীদাররা মালিকানা পান। পার্কিন্স অ্যান্ড উইল ছোট প্রতিষ্ঠান অধিগ্রহণ করে সম্প্রসারিত হচ্ছে। যেমন ২০২৪ সালে এইচওয়াইএল অধিগ্রহণ।

বড় প্রতিষ্ঠানে উত্তরাধিকার প্রায়ই একীভবনের মাধ্যমে হয়। ছবি: আনস্প্ল্যাশ

বড় প্রতিষ্ঠানে ধারাবাহিক নেতৃত্ব 

কেপিএফ-এর মতো প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে ধীরে ধীরে নেতৃত্ব বদলায়। স্টিভেন হল আর্কিটেক্টসেও নতুন প্রধান-অংশীদার যুক্ত হয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে।

নাম বদলের প্রশ্ন 

বেশিরভাগ প্রতিষ্ঠানই উত্তরাধিকারের সময় নাম বদলের কথা ভাবলেও শেষমেশ পুরনো নামই রেখে দেয়, কারণ নামের সঙ্গে প্রতিষ্ঠানের পরিচিতি জড়িয়ে থাকে।

উত্তরাধিকার পরিকল্পনার কোনো একক পথ নেই। কোথাও পরিবার, কোথাও অংশীদার, কোথাও কর্মী বা একীভবন। তবে সবক্ষেত্রেই সময়মতো খোলামেলা আলোচনাই একটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।

তথ্যসূত্র: 

আর্কপেপার

Related Posts

কুসুম্বা মসজিদ: বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন

বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে কুসুম্বা মসজিদ একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত…

দুই স্থপতির ভিন্ন নগরভাবনা

একটি শহরকে কীভাবে পরিকল্পনা করা উচিত? শহরের প্রতিটি রাস্তা, ভবন ও চলাচল যদি নির্দিষ্ট নিয়মে সাজানো হয়, তাহলে…

সাবেক সভাপতিকে ১ লাখ ৫০ হাজার পাউন্ড দিয়ে আইনি বিরোধ মেটাল RIBA

যুক্তরাজ্যের স্থপতিদের শীর্ষ সংগঠন রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (RIBA) তাদের সাবেক সভাপতি অ্যালান জোন্সকে ১,৫০,০০০ পাউন্ড দিয়ে…

ByByshuprova Oct 1, 2026

শিফট এমব্যাসির আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী MVRDV-র ‘রটারডাম রকস’!

শহরের বড় ভবন সাধারণত প্রকৃতিকে সরিয়ে জায়গা করে নেয়। নেদারল্যান্ডসের রটারডামে এবার উল্টো ভাবনার একটি ডিজাইন বেছে নেওয়া…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

কুসুম্বা মসজিদ
city
সাবেক সভাপতিকে ১ লাখ ৫০ হাজার পাউন্ড দিয়ে আইনি বিরোধ মেটাল RIBA
শিফট এমব্যাসির আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী MVRDV-র ‘রটারডাম রকস’!
Kashefs cration
অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও যার স্থাপত্যে উপযোগিতাই মুখ্য – রেনজো পিয়ানো
04
ব্রিটিশ-ইরানি স্থপতি ফারশিদ মুসাভি পেলেন ২০২৬ সালের সোন মেডেল
জেনে নিন আর্কিটাইজারের বিশ্বসেরা স্থাপত্য প্রতিষ্ঠানের তালিকায় আছেন কারা