বিশ্বখ্যাত স্থাপত্য প্ল্যাটফর্ম আর্কিটাইজার সম্প্রতি তাদের অষ্টম সংস্করণের “এ+লিস্ট” প্রকাশ করেছে। যেখানে ২০২৬ সালের ১৪তম বার্ষিক এ+অ্যাওয়ার্ডস-এ বিজয়ী শতাধিক স্থাপত্য ও নকশা প্রতিষ্ঠানের নাম স্থান পেয়েছে।
এই তালিকায় রয়েছে আর্কস্টুডিও, যারা সেরা অ্যাডাপ্টিভ রিইউজ অ্যান্ড রেনোভেশন ফার্ম বিভাগে জুরি ভোট বিজয়ী; অ্যারিস্টাইডস ডালাস আর্কিটেক্টস, যারা আনবিল্ট হসপিটালিটি বিভাগে জুরি ভোট বিজয়ী; এবং আর্টস গ্রুপ কোম্পানি, যারা হাই-রাইজ অফিস বিভাগে জনপ্রিয় ভোটে বিজয়ী হয়েছে।
আয়োজকদের ভাষ্যমতে, এবারের আসরটি স্থাপত্যশৈলীতে একটি বৈশ্বিক পুনর্জাগরণকে তুলে ধরছে। এটাকে তারা নস্টালজিয়া বলতে নারাজ। তাদের মতে, ক্রমবর্ধমান স্বয়ংক্রিয় বিশ্বের সমরূপীকরণের চাপের বিপরীতে একধরনের সাড়া। স্থানীয় উপকরণের সমসাময়িক ব্যবহার থেকে শুরু করে খুলে ফেলার উপযোগী নিখুঁত কাঠের কাঠামো পর্যন্ত। এবারের বিজয়ীদের কাজে বৈচিত্র্যময় প্রবণতা লক্ষ করা গেছে।
আর্কিটাইজার জানিয়েছে, এ+অ্যাওয়ার্ডস মূলত বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও সদ্য সমাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোকে উদযাপনের পাশাপাশি আগামী বছরে কোন নকশাকাররা উদ্ভাবনের অগ্রভাগে থাকবেন তারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে।
প্রতিবছর হাজার হাজার এন্ট্রি থেকে বাছাই করা এই বিজয়ীদের তালিকা স্থাপত্য শিল্পে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। বিশ্বজুড়ে স্থপতি ও ডিজাইন প্রতিষ্ঠানগুলোর কাছে এটি একটি অনুসরণীয় বেঞ্চমার্ক হয়ে উঠেছে।

















