Image

স্থাপত্য ও ডিজাইনের ছয় আয়োজন

প্রতি মাসেই বিশ্বজুড়ে স্থাপত্য ও নকশা বিষয়ক নানা প্রদর্শনী, উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত হয়, যা এই শিল্পের সৃজনশীলতা ও বৈচিত্র্যকে সামনে নিয়ে আসে। আগস্ট মাসের তালিকায় স্থান পেয়েছে এমন ছয়টি আয়োজন, যেখানে একদিকে যেমন রয়েছে স্বাস্থ্যসেবা ও মানবিক যত্নের সঙ্গে জড়িত স্থাপত্য নিয়ে প্রদর্শনী, তেমনি রয়েছে ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে সমসাময়িক নকশার সংযোগ খোঁজা আয়োজন, নগরজীবনে সুস্থতার অনুসন্ধান, এবং কারুশিল্প ও নকশাকেন্দ্রিক উৎসব-কর্মশালা। ইউরোপ, এশিয়া থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা এই আয়োজনগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ম্যাগিস: আর্কিটেকচার দ্যাট কেয়ারস

স্কটল্যান্ডের ভি অ্যান্ড এ ডান্ডি জাদুঘরে চলছে “ম্যাগিস: আর্কিটেকচার দ্যাট কেয়ারস” শীর্ষক প্রদর্শনী। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ম্যাগিসের ক্যান্সার যত্ন কেন্দ্রগুলোর স্থাপত্যকে উদযাপন করাই এই প্রদর্শনীর লক্ষ্য। এতে প্রদর্শিত হচ্ছে এসব কেন্দ্রের বিভিন্ন মডেল, যেগুলোর ডিজাইনে কাজ করেছেন নরম্যান ফস্টার, ফ্রাঙ্ক গেহরি, জাহা হাদিদ, রিচার্ড রজার্স এবং বেনেদেত্তা তাগলিয়াবুয়ের মতো খ্যাতনামা স্থপতিরা। এ প্রদর্শনী চলবে ১ নভেম্বর পর্যন্ত।

ম্যাগিস: আর্কিটেকচার দ্যাট কেয়ারস” প্রদর্শনীতে স্থান পেয়েছে জাহা হাদিদ ও নরম্যান ফস্টারের কাজ। ছবি: ডিজেইন
ওয়েলবিয়িং ইন দ্য সিটি

স্পেনের মাদ্রিদের লা আরকেরিয়া দে নুয়েভোস মিনিস্তেরিওসে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে “ওয়েলবিয়িং ইন দ্য সিটি” প্রদর্শনী। এই প্রদর্শনীতে দেখানো হচ্ছে ঐতিহ্যবাহী স্থাপত্য কীভাবে শহুরে পরিবেশে মানুষের জৈবিক, সামাজিক ও স্থানিক অভিজ্ঞতাকে প্রভাবিত করেছে। জন্ম, লালনপালন, খাদ্যগ্রহণ, আরোগ্য লাভ, ঘুম, খেলাধুলা, প্রণয় ও হাঁটাচলা এই আটটি মূল বিষয়ের প্রভাবকে কেন্দ্র করে সাজানো হয়েছে প্রদর্শনীটি। এর কিউরেটর স্থাপত্য প্রতিষ্ঠান ইসাসকুন চিনচিয়া।

আর্কিটেকচার্স ইনস্ক্রিপশনস

চীনের সাংহাইয়ের ট্যাংক সাংহাই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে “আর্কিটেকচার্স ইনস্ক্রিপশনস” প্রদর্শনী। প্রাচীন পাণ্ডুলিপি, ক্যালিগ্রাফি, পণ্ডিতদের পাথর, চিত্রকলা ও রাবিং কীভাবে সমসাময়িক চীনা স্থপতিদের কাজে প্রভাব ফেলেছে, তা তুলে ধরাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। এতে অংশ নিচ্ছেন স্থপতি হুয়াং ওয়েনজিং, লি হু, লিউ জিয়াকুন, লিউ ইছুন, ঝাং কে, ঝু শিয়াওফেং ও ঝুয়াং শেন, পাশাপাশি শিল্পী ডিং ই, শু বিং ও ঝান ওয়াং। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

“আর্কিটেকচার্স ইনস্ক্রিপশনস” অনুষ্ঠিত হচ্ছে ট্যাংক সাংহাইয়ে। ছবি: ডিজেইন
জিয়া কিউরেটেড ও দ্য আর্ট-মারোত মাস্টারক্লাস সিরিজ

ইন্দোনেশিয়ার বালিতে ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে “জিয়া কিউরেটেড” নামের একটি বার্ষিক নকশা, কারুশিল্প ও সংস্কৃতি উৎসব। যেখানে শিল্প, স্থাপত্য, উপকরণ, ল্যান্ডস্কেপ নকশা ও নির্মাণ খাতের আড়াইশোরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য “নেচার উইভ”, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যকার আন্তঃসম্পর্ক এবং বায়োফিলিক নকশার মতো চর্চা কীভাবে নকশা ও কারুশিল্পকে প্রভাবিত করে, তা আলোচিত হবে। উৎসবটি থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।

অন্যদিকে বেলজিয়ামের ব্রেভে শহরের শাতো আর্ট-মারোতে ১৭ থেকে ২১ আগস্টে পাঁচ দিনব্যাপী “দ্য আর্ট-মারোত মাস্টারক্লাস সিরিজ” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মশালায় স্নাতকোত্তর শিক্ষার্থীরা সিরামিক ও উপকরণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন, শিখবেন সিরামিক স্ক্রিন প্রিন্টিং ও ভাস্কর্যের কৌশল, যেখানে ব্যবহৃত হবে গলিত কাচ ও প্লাস্টারের মতো উপকরণ।

হেলসিঙ্কি ডিজাইন উইক

ফিনল্যান্ডে ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে হেলসিঙ্কি ডিজাইন উইকের ২১তম আসর। এবারের প্রতিপাদ্য “দ্য অনকামিং আদার”, যেখানে শহুরে পরিসরে সম্প্রদায়, সহযোগিতা ও সংযোগের বিষয়গুলো তুলে ধরা হবে। প্রদর্শনী, আলোচনা ও উন্মুক্ত শোরুমে সাজানো এই আয়োজনে থাকবে টেক্সটাইল, পণ্য, শিল্প, ফ্যাশন, ইন্টেরিয়র ও গ্রাফিক ডিজাইনসহ নানা শাখার উপস্থাপনা।

“দ্য অনকামিং আদার”-এ শহুরে পরিসরে সম্প্রদায়, সহযোগিতা ও সংযোগের বিষয়গুলো তুলে ধরা হবে। ছবি: ডিজেইন

আগস্ট মাসের এই ছয়টি আয়োজন স্থাপত্য ও নকশার জগতের বৈচিত্র্যময় দিকগুলোকেই তুলে ধরে। একদিকে যেমন রয়েছে যত্নশীল ও মানবিক স্থাপত্যের চর্চা, তেমনি রয়েছে ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে সমসাময়িক ডিজাইনের সংযোগ, নগর পরিবেশে সুস্থতার অনুসন্ধান এবং কারুশিল্প-নির্ভর শিক্ষামূলক উদ্যোগও। 

তথ্যসূত্র: 

ডিজেইন

Related Posts

বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস

তেহরানের উপকণ্ঠে ফলের বাগান ঘেরা একটি ছোট্ট উইকএন্ড ভিলাকে কীভাবে ধাপে ধাপে বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ স্থায়ী বাসগৃহে রূপান্তর…

বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA

লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের ঐতিহাসিক বন্দরনগরী বেঙ্গাজি। এখানে ২০৫০ সাল সামনে রেখে তৈরি হচ্ছে এক নতুন নগর-পরিকল্পনা। জাহা হাদিদ…

ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস

বিশ শতকের ষাটের দশকের শেষভাগে ফিনল্যান্ডের স্থপতি মাত্তি সুরোনেন যে উড়ন্ত সসারসদৃশ বাড়িটি ডিজাইন করেছিলেন, তা স্থাপত্যের ইতিহাসে…

ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ

শহরের পার্ক, বাগান, প্লাজা, রাস্তার পাশের সবুজ এলাকা—এসবকে আমরা সাধারণত পরিবেশবান্ধব স্থাপত্যের অংশ হিসেবে দেখি। গাছপালা ও সবুজ…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy