Image

মে মাসের সেরা পাঁচটি আবাসিক স্থাপত্য

বিশ্বজুড়ে আবাসিক স্থাপত্যের সাম্প্রতিক প্রবণতা পর্যবেক্ষণ করলে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো, বাড়ি এখন আর কেবল বসবাসের জন্য নয়। এটি স্মৃতি, ভূদৃশ্য, জলবায়ু, স্থানীয় উপকরণ এবং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি সাংস্কৃতিক পরিসর। 

স্থাপত্য বিষয়ক ম্যাগাজিন ডিজেইন আলোচিত কয়েকটি উল্লেখযোগ্য বাড়ির ডিজাইন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব বাড়ির ডিজাইনের দিকে তাকালে দেখা যায়, সমকালীন স্থাপত্য ধীরে ধীরে প্রদর্শনমূলক জাঁকজমক থেকে সরে এসে পরিবেশ ও প্রেক্ষিতনির্ভর নকশার দিকে অগ্রসর হচ্ছে।

দ্য ব্লু হাউস, পর্তুগাল – ধ্বংসাবশেষ ও স্মৃতির পুনর্ব্যাখ্যা

স্থপতি অ্যাটেলিয়ার ব্যাকলারের ডিজাইন করা নীল বাড়িটিতে সাম্প্রতিক আবাসিক স্থাপত্যে পুরোনো কাঠামোকে নতুন জীবনে ফিরিয়ে আনার প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। কোনো পরিত্যক্ত স্থাপনা, পুরোনো পাথরের নির্মাণ কিংবা দীর্ঘদিনের অব্যবহৃত অবকাঠামোকে সম্পূর্ণ ভেঙে ফেলার পরিবর্তে স্থপতিরা তার ইতিহাসকে নতুন নকশার অংশে পরিণত করছেন।

এ ধরনের প্রকল্পগুলো দেখায় যে স্থাপত্য অতীতের সঙ্গে বর্তমানের সংলাপ তৈরি করছে। একটি বাড়ির দেয়াল, উঠান বা অবশিষ্ট কাঠামো ভবনের ইতিহাসকে বহন করে, যা নতুন নির্মাণকে আরও গভীর অর্থ প্রদান করে।

সমকালীন স্থাপত্যে পুরোনো কাঠামোর পুনর্ব্যবহার এখন গুরুত্বপূর্ণ প্রবণতা। ছবি: ফ্রান্সিসকো নোগেইরা
ক্যানন মিউজ, স্কটল্যান্ড – প্রকৃতিকে ঘরের ভেতরে আনার চেষ্টা

পেন্ডের ডিজাইন করা এই বাড়িটির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। আঙিনা, উন্মুক্ত বাগান, আলো প্রবেশের বিশেষ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ-বহিরঙ্গন স্থানের ধারাবাহিকতা এখন নকশার কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে।

ঘন নগর পরিবেশেও স্থপতিরা এমনভাবে বাড়ি নির্মাণ করছেন যাতে বাসিন্দারা ঋতু পরিবর্তন, আলো-ছায়ার গতিবিধি এবং সবুজ পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এর ফলে একটি বাড়ি প্রকৃতির অভিজ্ঞতা গ্রহণের একটি মাধ্যম হয়ে ওঠে।

ঘন নগরেও স্থপতিরা এমন বাড়ি নির্মাণ করছেন, যা মানুষকে আলো, ঋতু ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত রাখে। ছবি: লোরেনজো যানদ্রি
হাউস কালা, ইন্দোনেশিয়া – উপকরণের সততা ও নির্মাণের সরলতা

কাসেরেস + তুস এর ডিজাইন করা বহু আলোচিত এই বাড়িতে কংক্রিট, কাঠ, পাথর ও ধাতব উপকরণের স্বাভাবিক রূপকে গুরুত্ব দেওয়া হয়েছে। অলংকরণের পরিবর্তে উপকরণের নিজস্ব টেক্সচার ও গঠনকে নান্দনিকতার উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।

এই প্রবণতা আধুনিক স্থাপত্যে এক ধরনের সংযমের ইঙ্গিত দেয়। স্থপতিরা দেখাতে চাইছেন, শক্তিশালী স্থাপত্যিক অভিব্যক্তি সৃষ্টি করতে সবসময় জটিল আকৃতি বা ব্যয়বহুল সাজসজ্জার প্রয়োজন হয় না। 

গভীর স্থাপত্যিক সৌন্দর্য তৈরি করতে জটিল নকশা বা অতিরিক্ত অলংকরণ সবসময় জরুরি নয়। ছবি: কাসেরেস + তুস
সামার হাউস, ইন্ডিয়া – ভৌগোলিক প্রেক্ষাপটের প্রতি সংবেদনশীলতা

মাইন্ডস্পার্ক আর্কিটেক্টস জানে পাহাড়ি ঢাল, উপকূলীয় অঞ্চল, গ্রামীণ ভূখণ্ড কিংবা ঘন নগর এলাকা প্রতিটি স্থানের নিজস্ব বাস্তবতা রয়েছে। এই বাড়িটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার অবস্থানকে সম্মান করেতে পারা।

কোথাও বাড়ির বিন্যাস ভূমির স্বাভাবিক ঢাল অনুসরণ করেছে, কোথাও কঠিন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাহ্যিক আবরণ পুনর্বিবেচনা করা হয়েছে। ফলে স্থাপত্য ভূদৃশ্যের একটি স্বাভাবিক সম্প্রসারণ হয়ে উঠতে পারে।

স্থাপত্য যেন ভূদৃশ্যের একটি স্বাভাবিক সম্প্রসারণ হয়ে উঠতে পারে সেই প্রবণতা দেক। ছবি: শ্যাম শ্রীশাইলম
সোনো রেসিডেন্স, কানাডা – ব্যক্তিগত আশ্রয় ও সামাজিক বাস্তবতা

অ্যাটেলিয়ার কার্লা দেখিয়েছেন আধুনিক শহুরে জীবনে গোপনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমকালীন বাড়ির বাইরের অংশ অপেক্ষাকৃত সংযত ও বন্ধ থাকলেও ভেতরে উন্মুক্ত, আলোকময় এবং প্রকৃতিনির্ভর পরিবেশ তৈরি করা হয়েছে।

এই দ্বৈত কৌশল দেখায় যে স্থাপত্য এখন নিরাপত্তা, ব্যক্তিগত জীবন এবং মানসিক স্বস্তির প্রশ্নগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

অনেক সমকালীন বাড়ির বাইরাংশ সংযত, ভেতরটা উন্মুক্ত ও আলোকময়। ছবি: ফেলিক্স মিশো

সমকালীন আবাসিক স্থাপত্যের এই উদাহরণগুলো দেখায় যে একটি ভালো বাড়ি তার ভূমি, ইতিহাস, জলবায়ু এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। মে ২০২৬-এর আলোচিত বাড়িগুলো সেই কারণেই গুরুত্বপূর্ণ। 

তথ্যসূত্র

ডিজেইন ম্যাগাজিন, ৩১ মে ২০২৬।

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction