• Home
  • স্থাপত্য
  • অন্ধকারে আলো হয়ে উঠা স্টকহোমের নতুন রেস্তোরাঁ ‘স্‌লুপোর্তেন’
Image

অন্ধকারে আলো হয়ে উঠা স্টকহোমের নতুন রেস্তোরাঁ ‘স্‌লুপোর্তেন’

ব্রিজ, ফ্লাইওভার জাতীয় নগর অবকাঠামোর নিচের অংশ সাধারণত মানুষের কাছে অনিরাপদ, অন্ধকার কিংবা অব্যবহৃত স্থান হিসেবেই পরিচিত। কিন্তু সুইডিশ স্থাপত্য প্রতিষ্ঠান ভিংগোর্ডস (Wingårdhs) সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে স্টকহোমের নতুন রেস্তোরাঁ প্রকল্প ‘স্‌লুপোর্তেন’ (Slussporten)-এর মাধ্যমে। যার অর্থ, পানিপথের প্রবেশদ্বার।

স্টকহোমের বিখ্যাত গোল্ড ব্রিজের নিচে নির্মিত এই কাচঘেরা রেস্তোরাঁটি অবকাঠামো, জনপরিসর এবং নগর-অভিজ্ঞতার মধ্যে নতুন সম্পর্ক তৈরির একটি স্থাপত্যিক পরীক্ষাগার। ব্রিজটির মাস্টারপ্ল্যান তৈরি করেছে ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠান Foster + Partners। 

অবকাঠামোর নিচে নতুন জনপরিসর

স্টকহোমের স্লুসেন এলাকা বহুদিন ধরেই শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পুরোনো শহর এবং আধুনিক শহরকে সংযুক্ত করা এই অঞ্চলটি দীর্ঘদিন যানবাহনকেন্দ্রিক ছিল। Foster + Partners-এর নতুন স্লুসেন শহরের মাস্টারপ্ল্যান সেই ভারসাম্য বদলে পথচারী, সাইক্লিস্ট এবং জলতীরবর্তী জনজীবনকে অগ্রাধিকার দিয়েছে।

এই বৃহৎ নগর পুনর্গঠনের ভেতরেই স্‌লুপোর্তেন রেস্তোরাঁটির অবস্থান। ব্রিজের নিচে স্থাপিত হলেও এটি ব্রিজের গঠনকে প্রতিদ্বন্দ্বিতা করেনি। বরং তার ছায়া ও উপস্থিতিকেই নকশার অংশে পরিণত হয়েছে। স্থপতি গার্ট উইঙ্গার্ধ ও মারিয়া নরম্যানের ভাষায়, “ব্রিজটিই এখানে প্রধান চরিত্র।” 

স্থপতিরা সচেতনভাবেই “ultra-clear glass” ব্যবহার করে উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চেয়েছেন। ছবি: ডিজেইন ম্যাগাজিন
কাচের স্বচ্ছতা ও আলোর স্থাপত্য

৮৫৫ বর্গমিটারের এই রেস্তোরাঁকে নির্মাতারা ব্রিজের নিচে এক কাচের ঘর হিসেবে কল্পনা করেছেন। পুরো কাঠামোটি স্বচ্ছ কাচ দিয়ে তৈরি, যাতে বাইরের পানি, আলো এবং শহরের গতিশীলতা ভেতরের অভিজ্ঞতার সঙ্গে মিশে যেতে পারে। 

স্থপতিরা সচেতনভাবেই “ultra-clear glass” ব্যবহার করেছেন। তাদের লক্ষ্য ছিল, এমন একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা যেখানে দিনের আলো সর্বোচ্চভাবে প্রবেশ করবে, এবং ব্রিজের নিচের স্থান সম্পর্কে মানুষের ভীতি দূর হবে। তাদের কথা সোজাসাপ্টা, “ব্রিজের নিচে ভালো কিছু হতেই পারে না” এই ধারণাটিকেই বদলে দিতে চেয়েছেন তারা। 

এখানে স্বচ্ছতা তাই শুধু উপকরণের বৈশিষ্ট্য নয়, এটি সামাজিক উন্মুক্ততারও প্রতীক। পথচারী, সাইক্লিস্ট, নৌযাত্রী কিংবা মেট্রোযাত্রী  সবাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভবনকে অনুভব করতে পারে।


স্থপতির ভাষায়, ব্রিজটিই এখানে প্রধান চরিত্র। ছবি: ডিজেইন ম্যাগাজিন
স্থাপত্য ও অবকাঠামোর সংলাপ

রেস্তোরাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি ব্রিজের সঙ্গে সরাসরি যুক্ত নয়। পুরো রেস্তোরাঁটি কাঠামোগতভাবে স্বাধীন। কেবল ভিত্তির অংশে ব্রিজের সাথে এর সংযোগ। 

এই বিচ্ছিন্নতাই স্থাপত্যটিকে আরও সূক্ষ্ম করেছে। কালো ধাতব প্যানেল ব্যবহার করে স্থপতিরা ব্রিজের কংক্রিটভিত্তি এবং রেস্তোরাঁর স্বচ্ছ দেয়ালের মধ্যে এক ধরনের ভিজ্যুয়াল ট্রানজিশন তৈরি করেছেন। ফলে কংক্রিটের ভার ও কাচের হালকাভাব একই সঙ্গে অনুভূত হয়।

রেস্তরাঁর ভিতরে আছে টেক্সচারের খেলা। ছবি: ডিজেইন ম্যাগাজিন
অভ্যন্তরীণ নকশায় পানি, আলো ও নগর সংস্কৃতি

রেস্তোরাঁটির অভ্যন্তর নকশা করেছেন ইন্টেরিয়র ডিজাইনার হেলেনা এবং সারা। অভ্যন্তর ভাগ করা হয়েছে তিনটি অংশে, সোনালি বার, পানীয় বার এবং খাওয়ার জায়গা। 

ইন্টেরিয়রের অন্যতম আকর্ষণীয় উপাদান হলো ঢেউয়ের মতো টেক্সচারযুক্ত ধাতব বার কাউন্টার, যা বাইরের পানির প্রতিফলনকে স্মরণ করিয়ে দেয়। সোনালি রঙের ধাতব আবরণ ওপরের সোনালি ব্রিজের রঙের সঙ্গেও সম্পর্ক তৈরি করে। 

অন্যদিকে, কাচের মোজাইক টাইলস দিয়ে তৈরি দেয়ালগুলো শহুরে গ্রাফিতি সংস্কৃতি থেকে অনুপ্রাণিত। এতে অবকাঠামোগত কঠোরতা ও মানবিক উষ্ণতার মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়েছে।

সোনালি থিমের সাথে মানানসই অভ্যন্তরীণ ডিজাইন। ছবি: ডিজেইন ম্যাগাজিন
নগর পুনর্জাগরণে স্থাপত্যের ভূমিকা

রেস্তোরাঁটি স্টকহোমের চলমান নগর পুনর্গঠনের সাংস্কৃতিক অংশ। Foster + Partners-এর স্লুসেন শহরের মাস্টারপ্ল্যান যেখানে অবকাঠামোকে মানবিক করে তুলতে চেয়েছে, সেখানে রেস্তোরাঁটি সেই পরিকল্পনাকে দৈনন্দিন নগরজীবনের অভিজ্ঞতায় রূপ দিয়েছে। 

এই প্রকল্প দেখায়, আতিথেয়তার স্থাপত্য কিভাবে একটি শহরের অবহেলিত বা অস্বস্তিকর স্থানকে নতুন সামাজিক কেন্দ্রে রূপান্তর করতে পারে। ব্রিজের নিচের অন্ধকার জায়গা এখানে পরিণত হয়েছে আলো, স্বচ্ছতা এবং মানবিক সমাবেশের স্থানে।

ব্রিজের নিচের অন্ধকার জায়গা এখানে পরিণত হয়েছে আলো, স্বচ্ছতা এবং মানবিক সমাবেশের স্থানে। ছবি: ডিজেইন ম্যাগাজিন

স্‌লুপোর্তেন সমসাময়িক স্ক্যান্ডিনেভিয়ান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভিংগোর্ডস অত্যন্ত সংযত কিন্তু কৌশলী ভাষায় দেখিয়েছে, অবকাঠামোর নিচেও প্রাণবন্ত জনপরিসর সৃষ্টি করা সম্ভব। কাচ, আলো, পানি এবং কংক্রিটের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই রেস্তোরাঁ ভবিষ্যতের নগর স্থাপত্যে “under-bridge urbanism”-এর নতুন সম্ভাবনার দিক নির্দেশ করে।

তথ্যসূত্র

ডিজেইন ম্যাগাজিন, Foster + Partners-এর অফিসিয়াল Slussen Masterplan ডকুমেন্টেশন

Related Posts

আছিয়া মঞ্জিল: প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এক বাড়ির গল্প

প্রকল্প-তথ্য প্রকল্পের নাম: আছিয়া মঞ্জিলঅবস্থান: বড়বাজার, আম্বরখানা, সিলেটপ্রধান স্থপতি: স্থপতি রাজন দাসসহযোগী স্থপতি: স্থপতি অমিতাভ দেবনাথপ্রকল্প সম্পন্ন: ২০১৫সিভিল…

আধুনিক নির্মাণ উপকরণ ও অগ্নিরোধী কাঠ

কাঠ নির্মাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমাদের জীবনের নানা ক্ষেত্রেই কাঠের ব্যাপক ব্যবহার দেখা যায়। সহজলভ্য এবং দামে…

সঙশান লেক: সমকালীন সাংস্কৃতিক স্থাপত্যের এক নতুন অধ্যায়

চীনের দক্ষিণাঞ্চলের পার্ল রিভার মোহনা অঞ্চলের গ্রেটার বে এরিয়ার অন্তর্গত দংগুয়ানে অবস্থিত সঙশান লেক এক্সিবিশন অ্যান্ড পারফরম্যান্স সেন্টার…

গ্লাস প্যাভিলিয়ন: সমকালীন ধ্যানস্থাপত্যে আলো, স্বচ্ছতা ও ঐতিহ্যের সংলাপ

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত গ্লাস প্যাভিলিয়ন সমকালীন ধর্মীয় স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে ঐতিহ্যগত থাই স্থাপত্যরূপকে আধুনিক উপকরণ ও…

রাগীব আলী ভবন: নকশাগত মূল্যবোধ ও সমকালীন বাস্তবতা

প্রকল্পের তথ্য রাগীব আলী ভবন (Ragib Ali Bhaban)লিডিং ইউনিভার্সিটি সভ্যতার ইতিহাসে শিক্ষা এমন একটি শক্তি, যা যুগে যুগে…

সিজদা থেকে অনুপ্রাণিত জামি আত-তাকওয়া মসজিদে

ইন্দোনেশিয়ার সিবিনং-এ অবস্থিত জামি আত-তাকওয়া মসজিদটি ইসমাইল সোলেহুদিন স্থাপত্যের একটি সমসাময়িক ধর্মীয় স্থাপত্য প্রকল্প এখানে স্থান, ফর্ম এবং…

তাজহাট জমিদার বাড়ি বাংলার ইতিহাসের সাক্ষী

তাজহাট জমিদার বাড়ি বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের এক স্মারক। পুরান রংপুর যা বর্তমানে তাজহাট উপজেলা হিসেবে পরিচিত সেখানেই গড়ে…

শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য

বিশ্বের অনেক উন্নয়নশীল শহরের মতো ভিয়েতনামের রাজধানী হ্যানয়ও দ্রুত নগরায়ণ, উচ্চ জনঘনত্ব এবং সীমিত উন্মুক্ত স্থানের চ্যালেঞ্জের মুখোমুখি।…

প্রকৃতি ও মানুষের সহাবস্থানে টানাটাপ ক্যানোপি গার্ডেন ক্যাফে

সমসাময়িক উষ্ণমণ্ডলীয় স্থাপত্যে পরিবেশগত সংবেদনশীলতা, প্রাকৃতিক বায়ুপ্রবাহ এবং প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সম্পর্ক পুনর্নির্ধারণের প্রচেষ্টা ক্রমশ গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

আছিয়া মঞ্জিল: প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এক বাড়ির গল্প
Anti fire Wood Test
সাক্ষাৎকার | ওয়ার্ল্ড আর্বান ফোরাম ২০২৬-এ অনুষঙ্গ বাংলাদেশের অভিজ্ঞতা
Ai
‘Solaris’: শিশুর স্কেচ থেকে শিল্পোৎপাদিত নকশা
ইরানের ঐতিহ্যকে ধারণ করা এক ঊর্ধ্বমুখী জনপদ শুপে
‘কাসা মেসেডোনিয়া’: মাদ্রিদের রূপান্তরিত এক ব্যতিক্রমী আবাসিক
Carbon fiber
চমকে দিল ফ্র্যাঙ্ক গেহরির নতুন ডিজাইন আবুধাবিতে