যুক্তরাষ্ট্রের হাটসন ভ্যালি শেক্সপিয়ার একটি নামিদামি থিয়েটার কোম্পানী। দীর্ঘদিন তারা মুক্তমঞ্চে নাটক প্রদর্শনী করে আসছিলো। এটি স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টার নামেও পরিচিত। নিউ ইয়র্কের গ্যারিসনে তাদের দীর্ঘ দিনের পুরনো ঠিকানা বদলে সম্প্রতি ফিলিপসটাউনে স্থায়ী মঞ্চ তৈরি করেন।
হাটসন ভ্যালি দলটি তাদের অভিনেতা, দর্শক এবং নেপথ্যর কুশীলবদের জন্য একটি স্থায়ী ঠিকানা ও বহুমুখী ব্যবহারের স্থাপনা তৈরি করেছে। হালকা বাঁকানো, কাঠের ফ্রেমে তৈরি গ্রিড শেলটি সারা বছর ব্যবহার করা যায় এমনভাবেই নির্মাণ করা হয়েছে।
এই মঞ্চটির একপাশ প্রকৃতির দিকে উন্মুক্ত এবং হাডসন নদীর তীরবর্তী উঁচু ভূমির দৃশ্যকে ফ্রেমবন্দী করে। স্থাপত্য এবং প্রকৃতির প্রেমময় এ স্থাপনাটি নিউ ইয়র্কের বৃহত্তর পারফর্মিং আর্টস সম্প্রদায়ের জন্য একটি যুগান্তকারী নতুন সাংস্কৃতিক গন্তব্য।

হাডসন ভ্যালি শেক্সপিয়ার নিউ ইয়র্কের গ্যারিসনের স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টারটি চালু করতে সময় লেগেছে ৬ বছর। এটিই সংস্থাটির প্রথম স্থায়ী ঠিকানা। নেলসন বার্ড ওল্টজ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টসের সহযোগিতায় স্টুডিও গ্যাং মঞ্চটি ডিজাইন করে। টানা কয়েক বছর পরিকল্পনা ও তহবিল সংগ্রহের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়।
হাডসন হাইল্যান্ডসের দিকে মুখ করে থাকা মঞ্চ এলাকার জমির পরিমাণ ৯৮ একর। থিয়েটার মঞ্চের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম এবং জনসমাগমের স্থানগুলোকেও একত্রিত করা হয়েছে এই স্থাপত্যের নকশায়।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হাডসন ভ্যালি শেক্সপিয়ার পূর্বে বসকোবেল হাউস অ্যান্ড গার্ডেনস-সহ বিভিন্ন মৌসুমে বিভিন্ন স্থান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতো। তারা কয়েক দশক ধরে অস্থায়ী খোলা তাঁবুর নিচেই নাটক মঞ্চস্থ করেছে।
জেন গ্যাং-এর নকশা করা থিয়েটার ভবনটি একটি বাঁকানো, বিশাল কাঠের গ্রিড-খোলসের চারপাশে বিন্যস্ত। এর ভেতরে ৪৫১ আসন সমৃদ্ধ একটি একপাশ খোলা অডিটোরিয়াম রয়েছে। এই কাঠামোটি মঞ্চের খোলা অংশের মধ্য দিয়ে চারপাশের হাডসন হাইল্যান্ডসের দৃশ্যকে ফ্রেমবন্দী করে।
হাটসন ভ্যালির মঞ্চ ডিজাইনের সময় অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থানের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন ডিজাইনার। অডিটরিয়ামটির জমির পরিবেশ ও গাছপালার সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয় এক অদ্ভূত জ্যামিতিক নকশা।
৬,৮০০ বর্গফুটের থিয়েটার ছাড়াও, এই প্রকল্পে প্রায় ১০,০০০ বর্গফুট জায়গায় অন্যান্য সুবিধাদির জন্যও বিভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ড্রেসিং রুম, মহড়া এলাকা, অফিস, খাবারের দোকান ইত্যাদি। ডিজাইনার মনে করেন মঞ্চের বাইরে বর্ধিত অবকাঠামো দর্শকদের অবাধ চলাচলের সুযোগ করে দেয় যা আরও বিস্তৃত পরিসরের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ তৈরি করবে।

নেলসন বার্ড ভোল্টজ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস-এই মাস্টার প্ল্যানটি পরিবেশগত সুরক্ষা এবং জনসাধারণের মুভমেন্টের (চলাচলের) উপর জোর দেয়। মঞ্চ এলাকায় রয়েছে তৃণভূমি, পুনরুদ্ধার করা জলাভূমি এবং নতুন রোপন বিভিন্ন গাছের চারা। পরিবেশ রক্ষায় এমন ডিজাইন জীববৈচিত্র্য রক্ষায়ও অনেক সহায়ক।
পথচারীদের চলার বিভিন্ন পথগুলো মাঝে মাঝে একসাথে জুড়ে দেয়া হয়েছে। আবার এই পথগুলো থিয়েটারের লনের সাথেও যুক্ত করা হয়েছে। একই সাথে এই ওয়াকওয়েগুলো থেকেও হাডসন নদী ও ওয়ে-গ্যাটের প্রাকৃতিক দৃশ্য ও চারপাশের খাড়া পাহাড়গুলো দেখা যায়।
প্রকল্পটির নকশা ও নির্মাণ কৌশলের একটি কেন্দ্রীয় উপাদান ছিল পরিবেশগত সুরক্ষা। নির্মাণে টেকসই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে কম কার্বনযুক্ত কাঠের ব্যবহার। ছাদে ফটোভোল্টাইক প্যানেল, বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা এবং স্থানীয় স্থাপনা হিসেবে নির্মাণের উপর গুরুত্ব দেয়া হয়।।
প্রকল্পটি LEED প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনের জন্য যা যা করণীয় তার সবকিছু মেনেই করা হয়েছে। স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টার ২০২৬ সালের জুন মাসে ‘অ্যাজ ইউ লাইক ইট’, ‘কিং লিয়ার’ এবং ‘লে মিজারেবলস’ নাটকের প্রযোজনার মধ্য দিয়ে তাদের মৌসুম শুরু করবে।
উদ্বোধনী মৌসুমের আগে, মঞ্চটি একটি সর্বজনীন কমিউনিটি দিবসের আয়োজন করবে বলেও জানা গেছে। এ দিনই দর্শনার্থীদের নতুন থিয়েটার ও এখানকার পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্যুর এবং বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা থাকবে।


















