hutson valley

হাটসন ভ্যালি শেক্সপিয়ারের স্থায়ী থিয়েটার মঞ্চ

যুক্তরাষ্ট্রের হাটসন ভ্যালি শেক্সপিয়ার একটি নামিদামি থিয়েটার কোম্পানী। দীর্ঘদিন তারা মুক্তমঞ্চে নাটক প্রদর্শনী করে আসছিলো। এটি স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টার নামেও পরিচিত। নিউ ইয়র্কের গ্যারিসনে তাদের দীর্ঘ দিনের পুরনো ঠিকানা বদলে সম্প্রতি ফিলিপসটাউনে স্থায়ী মঞ্চ তৈরি করেন।

হাটসন ভ্যালি দলটি তাদের অভিনেতা, দর্শক এবং নেপথ্যর কুশীলবদের জন্য একটি স্থায়ী ঠিকানা ও বহুমুখী ব্যবহারের স্থাপনা তৈরি করেছে। হালকা বাঁকানো, কাঠের ফ্রেমে তৈরি গ্রিড শেলটি সারা বছর ব্যবহার করা যায় এমনভাবেই নির্মাণ করা হয়েছে।

এই মঞ্চটির একপাশ প্রকৃতির দিকে উন্মুক্ত এবং হাডসন নদীর তীরবর্তী উঁচু ভূমির দৃশ্যকে ফ্রেমবন্দী করে। স্থাপত্য এবং প্রকৃতির প্রেমময় এ স্থাপনাটি নিউ ইয়র্কের বৃহত্তর পারফর্মিং আর্টস সম্প্রদায়ের জন্য একটি যুগান্তকারী নতুন সাংস্কৃতিক গন্তব্য।

open air theater
হাটসন ভ্যালি শেক্সপিয়ারের মূল মঞ্চ। ছবি: আর্কিটেকচার রেকর্ড

হাডসন ভ্যালি শেক্সপিয়ার নিউ ইয়র্কের গ্যারিসনের স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টারটি চালু করতে সময় লেগেছে ৬ বছর। এটিই সংস্থাটির প্রথম স্থায়ী ঠিকানা। নেলসন বার্ড ওল্টজ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টসের সহযোগিতায় স্টুডিও গ্যাং মঞ্চটি ডিজাইন করে। টানা কয়েক বছর পরিকল্পনা ও তহবিল সংগ্রহের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়।

হাডসন হাইল্যান্ডসের দিকে মুখ করে থাকা মঞ্চ এলাকার জমির পরিমাণ  ৯৮ একর। থিয়েটার মঞ্চের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম এবং জনসমাগমের স্থানগুলোকেও একত্রিত করা হয়েছে এই স্থাপত্যের নকশায়।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হাডসন ভ্যালি শেক্সপিয়ার পূর্বে বসকোবেল হাউস অ্যান্ড গার্ডেনস-সহ বিভিন্ন মৌসুমে বিভিন্ন স্থান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতো। তারা কয়েক দশক ধরে অস্থায়ী খোলা তাঁবুর নিচেই নাটক মঞ্চস্থ করেছে।

জেন গ্যাং-এর নকশা করা থিয়েটার ভবনটি একটি বাঁকানো, বিশাল কাঠের গ্রিড-খোলসের চারপাশে বিন্যস্ত। এর ভেতরে ৪৫১ আসন সমৃদ্ধ একটি  একপাশ খোলা অডিটোরিয়াম রয়েছে। এই কাঠামোটি মঞ্চের খোলা অংশের মধ্য দিয়ে চারপাশের হাডসন হাইল্যান্ডসের দৃশ্যকে ফ্রেমবন্দী করে।

হাটসন ভ্যালির মঞ্চ ডিজাইনের সময় অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থানের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন ডিজাইনার। অডিটরিয়ামটির জমির পরিবেশ ও গাছপালার সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয় এক অদ্ভূত জ্যামিতিক নকশা।

৬,৮০০ বর্গফুটের থিয়েটার ছাড়াও, এই প্রকল্পে প্রায় ১০,০০০ বর্গফুট জায়গায় অন্যান্য সুবিধাদির জন্যও বিভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ড্রেসিং রুম, মহড়া এলাকা, অফিস, খাবারের দোকান ইত্যাদি। ডিজাইনার মনে করেন মঞ্চের বাইরে বর্ধিত অবকাঠামো দর্শকদের অবাধ চলাচলের  সুযোগ করে দেয় যা আরও বিস্তৃত পরিসরের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ তৈরি করবে।

hutson valley
কাঠের তৈরি ছাদটি ফ্রেম স্তম্ভের সাহায্যে ধরে রাখা হয়েছে। ছবি: জেসন ও’ রিয়ার

নেলসন বার্ড ভোল্টজ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস-এই মাস্টার প্ল্যানটি পরিবেশগত সুরক্ষা এবং জনসাধারণের মুভমেন্টের (চলাচলের) উপর জোর দেয়। মঞ্চ এলাকায় রয়েছে তৃণভূমি, পুনরুদ্ধার করা জলাভূমি এবং নতুন রোপন বিভিন্ন গাছের চারা। পরিবেশ রক্ষায় এমন ডিজাইন জীববৈচিত্র্য রক্ষায়ও অনেক সহায়ক।

পথচারীদের চলার বিভিন্ন পথগুলো মাঝে মাঝে একসাথে জুড়ে দেয়া হয়েছে। আবার এই পথগুলো থিয়েটারের লনের সাথেও যুক্ত করা হয়েছে। একই সাথে এই ওয়াকওয়েগুলো থেকেও হাডসন নদী ও ওয়ে-গ্যাটের প্রাকৃতিক দৃশ্য ও চারপাশের খাড়া পাহাড়গুলো দেখা যায়।

প্রকল্পটির নকশা ও নির্মাণ কৌশলের একটি কেন্দ্রীয় উপাদান ছিল পরিবেশগত সুরক্ষা। নির্মাণে টেকসই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে কম কার্বনযুক্ত কাঠের ব্যবহার। ছাদে ফটোভোল্টাইক প্যানেল, বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা এবং স্থানীয় স্থাপনা হিসেবে নির্মাণের উপর গুরুত্ব দেয়া হয়।।

প্রকল্পটি LEED প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনের জন্য যা যা করণীয় তার সবকিছু মেনেই করা হয়েছে। স্যামুয়েল এইচ. স্ক্রিপস থিয়েটার সেন্টার ২০২৬ সালের জুন মাসে ‘অ্যাজ ইউ লাইক ইট’, ‘কিং লিয়ার’ এবং ‘লে মিজারেবলস’ নাটকের প্রযোজনার মধ্য দিয়ে তাদের মৌসুম শুরু করবে।

উদ্বোধনী মৌসুমের আগে, মঞ্চটি একটি সর্বজনীন কমিউনিটি দিবসের আয়োজন করবে বলেও জানা গেছে। এ দিনই দর্শনার্থীদের নতুন থিয়েটার ও এখানকার পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্যুর এবং বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা থাকবে।

Related Posts

লস অ্যাঞ্জেলেসে লেহরার আর্কিটেক্টসের বর্ণিল সাপোর্টিভ হাউজিং

মার্কিন স্থাপত্য প্রতিষ্ঠান লেহরার আর্কিটেক্টস সম্প্রতি সম্পন্ন করেছে লোমা ভের্দে নামের একটি সাপোর্টিভ হাউজিং প্রকল্প, যা লস অ্যাঞ্জেলেসের…

বাঁশের পদ্ম: প্রকৃতি ও স্থাপত্যের অসাধারণ মেলবন্ধ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের স্থাপত্যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক কখনোই কেবল দৃশ্যগত সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রকৃতি, জলবায়ু, স্থানীয়…

ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে

ইন্দোনেশিয়ার তাঙ্গেরাংয়ের একটি কোণাকৃতির প্লটে দাঁড়িয়ে থাকা স্প্লিট ম্যাস রেসিডেন্স নামের বাড়িটি একটি পরিবারকে পারস্পরিক সংযুক্ত রাখার জন্য…

ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর

ইতালীয় স্থাপত্য প্রতিষ্ঠান রেনজো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপ সম্প্রতি তুরস্কে তাদের প্রথম প্রকল্প সম্পন্ন করেছে। ইস্তানবুল মডার্ন নামের একটি…

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়

কাঠমান্ডু শহর পাহাড়ে ঘেরা এক উপত্যকায় বসানো। চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর সমতল জমি। এই জায়গাটাই একসময় মানুষকে…

মাটির নিচে আরেক পৃথিবী

গ্রিসের সিফনস দ্বীপের উপকূলীয় পাহাড়ে দাঁড়িয়ে থাকা ‘পৃথিবীর ভেতের’ (Within the Earth) যেন কোনো নতুন ভবন নয়। এটি…

ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক “দ্য ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য এন্ট্রি জমা নেওয়া শুরু করেছে।…

ওয়াটার টাওয়ার: স্থাপত্যের ঐতিহ্য ও পুনর্জাগরনের এক অনন্য সংলাপ

স্থাপত্য কখনো শুধু একটি ভবন বা কাঠামো নির্মাণের বিষয় নয়। এটি একটি নির্দিষ্ট স্থান, তার ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি…

বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?

স্থাপত্য আজ ক্রমশই বৈশ্বিক রূপ নিচ্ছে। ডিজাইন করছেন এক দেশের স্থপতিরা, প্রকৌশলের কাজ করছেন অন্যদেশের কেউ, আবার নির্মাণ…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

একরঙা শহর: স্থাপত্য থেকে রঙের হারিয়ে যাওয়া
লস অ্যাঞ্জেলেসে লেহরার আর্কিটেক্টসের বর্ণিল সাপোর্টিভ হাউজিং
Lotus
ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে
ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর
চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়
within the earth
ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে
water tower