• Home
  • ফোকাস
  • নিরাপদ পারমাণবিক স্থাপত্যের বিশেষত্ব
Image

নিরাপদ পারমাণবিক স্থাপত্যের বিশেষত্ব

দীর্ঘ প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর পরমাণু বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরের প্রথম ইউনিটে শুরু হয় জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আধুনিক জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিপুল পরিমাণ শক্তি উৎপাদনের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এই কারণে এর স্থাপত্য নকশা সাধারণ স্থাপনার তুলনায় অনেক বেশি জটিল, বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত। বাংলাদেশের প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে এই ধরনের স্থাপত্য নকশার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপত্য নকশার বৈশিষ্ট্য:

১. উপযুক্ত সাইট নির্বাচন:
ভূমিকম্প, বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বিবেচনা করে নিরাপদ স্থানে কেন্দ্র স্থাপন করতে হয়। কুলিংয়ের জন্য নিকটবর্তী জলাধার থাকা আবশ্যক। ঘনবসতিতে না করা।

২. ডিফেন্স-ইন-ডেপথ নীতি:
একাধিক নিরাপত্তা স্তর যেমন ফুয়েল ক্ল্যাডিং, রিঅ্যাক্টর ভেসেল, কন্টেইনমেন্ট নিশ্চিত করা। যাতে দুর্ঘটনা ঘটলেও রেডিয়েশন বাইরে না ছড়ায়।

উপযুক্ত জমি নির্বাচন এবং একাধিক স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছবি: সংগৃহীত

৩. কন্টেইনমেন্ট বিল্ডিং:
ঘন রিইনফোর্সড কংক্রিট ও স্টিল দ্বারা নির্মিত বদ্ধ কাঠামো, যা রেডিয়েশন লিক প্রতিরোধে সক্ষম এবং উচ্চ চাপ সহনশীল।

৪. ভূমিকম্প-সহনশীল নকশা:
আন্তর্জাতিক সিসমিক কোড অনুসরণ করে কাঠামো ডিজাইন করা। যাতে ভূমিকম্পের প্রভাব সহ্য করতে পারে।

৫. তাপ ও বিকিরণ নিয়ন্ত্রণ:
বিশেষ শিল্ডিং উপকরণ ও পুরু দেয়াল ব্যবহার করে তাপ ও বিকিরণ নিয়ন্ত্রণ করা। কর্মীদের জন্য নিরাপদ এলাকা নির্ধারণ করা হয়।

৬. কুলিং সিস্টেমের সমন্বয়:
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ও ব্যাকআপ কুলিং ব্যবস্থা রাখা। যাতে রিঅ্যাক্টর অতিরিক্ত গরম না হয়।

কুলিং সিস্টেম এর জন্য আশেপাশে অবশ্যই জলাশয় থাকতে হবে। ছবি: সংগৃহীত

৭. জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা:
ইমার্জেন্সি এক্সিট, কন্ট্রোল রুম, নিরাপদ আশ্রয়স্থল এবং দ্রুত নির্গমন (evacuation) ব্যবস্থার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে।

৮. নিরাপত্তা ব্যবস্থা:
বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা, বিশেষ নজরদারি এবং নিয়ন্ত্রিত প্রবেশ নিশ্চিত করা হয়।

৯. তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা:
বিভিন্ন মাত্রার বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ ও নিরাপদ নিষ্পত্তির ব্যবস্থা রাখা।

১০. বাংলাদেশের জলবায়ু বিবেচনা:
বন্যা প্রতিরোধে উঁচু প্ল্যাটফর্ম, ঘূর্ণিঝড় সহনশীল কাঠামো এবং আর্দ্র আবহাওয়ার উপযোগী নির্মাণ উপকরণ ব্যবহার করা। 

তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু বিবেচনা করতে হবে। ছবি: সংগৃহীত

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপত্য নকশা একটি অত্যন্ত সংবেদনশীল ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া, যেখানে নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং কার্যকারিতা সমানভাবে গুরুত্ব পায়। বাংলাদেশে এই খাতের উন্নয়নের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে সঠিক পরিকল্পনা ও নকশা প্রণয়ন অপরিহার্য, যা দেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।

তথ্যসূত্র:
১. International Atomic Energy Agency (IAEA), Safety Standards Series (SSR-2/1)
২. World Nuclear Association, Nuclear Power Plant Design
৩. U.S. Nuclear Regulatory Commission (NRC), Reactor Concepts Manual
৪. Bangladesh Atomic Energy Commission প্রকাশনা
৫. Rosatom প্রকল্প সংক্রান্ত তথ্য

Related Posts

ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ

ক্লাসিক্যাল স্থাপত্যের ভাষা বারবার ইতিহাসের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মুহূর্তে ফিরে এসেছে। কখনো বিজয়ের প্রতীক হিসেবে, কখনো রাষ্ট্রীয় পরিচয়ের…

ব্রিটিশ মুসলিম হেরিটেজ সেন্টার সম্প্রসারণ পরিকল্পনা

ম্যানচেস্টারের Whalley Range (ওয়ালি রেঞ্জ) এলাকায় অবস্থিত ঐতিহাসিক ব্রিটিশ মুসলিম হেরিটেজ সেন্টার (BMHC) একটি Grade II* (যুক্তরাজ্যে তালিকাভুক্ত…

তাজহাট জমিদার বাড়ি বাংলার ইতিহাসের সাক্ষী

তাজহাট জমিদার বাড়ি বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের এক স্মারক। পুরান রংপুর যা বর্তমানে তাজহাট উপজেলা হিসেবে পরিচিত সেখানেই গড়ে…

এআই এর পরবর্তী যুদ্ধ অ্যালগরিদম নয় ভূমি নিয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। কৃত্তিম বুদ্ধিমত্তাকে মূল্যায়নের আগে আমরা বিবেচনা করতাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ
AN’s 2026 Best of Design Awards এ আপনার প্রকল্পটি জমা দিয়েছেন তো?
মুরগির ঘরের নকশা: মানুষ ও প্রাণীর একসঙ্গে থাকার নতুন ভাবনা
Takwa Mosq.
Concreate
Cameron
স্থাপত্য প্রতিষ্ঠান থেকে সরে গেল জাহা হাদিদের নাম
কেমন ঢাকা শহর কল্পনা করে আমাদের শিশুরা?
ব্রিটিশ মুসলিম হেরিটেজ সেন্টার সম্প্রসারণ পরিকল্পনা