• Home
  • স্থাপত্য
  • সবুজ পাহাড়ের বুক চিরে সগৌরবে দাঁড়ানো এক কমিউনিটি সেন্টার
Image

সবুজ পাহাড়ের বুক চিরে সগৌরবে দাঁড়ানো এক কমিউনিটি সেন্টার

চার দেয়ালের চেনা গণ্ডি পেরিয়ে সমসাময়িক কমিউনিটি সেন্টারগুলো যেন এখন একেকটি জীবন্ত ক্যানভাস। এগুলো আজ শুধু নাগরিক জনসেবামূলক ভবন নয়; বরং এটি হয়ে উঠেছে সামাজিক মেলবন্ধন,মননশীলতা এবং নাগরিক জীবনের স্বস্থির স্পন্দন।

তাই তো সমসাময়িক কমিউনিটি সেন্টারগুলো যেন প্রকৃতির সাথে স্থাপত্যের এক আত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে। তেমনি এক দৃষ্টান্ত চীনের চোংছিং শহরের তাওইউয়ান পার্ক। সেখানকার ঢেউ খেলানো, সবুজ পাহাড়ের বুক চিরে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে চোংছিং তাওইউয়ানজু কমিউনিটি সেন্টার। বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ভেক্টর আর্কিটেক্টস-এর শৈল্পিক ছোঁয়ায় তৈরি এই প্রকল্পের মূল দর্শনই ছিল—স্থাপত্য যেন প্রকৃতির বুকে কোনো ক্ষত সৃষ্টি না করে, বরং তার পরম বন্ধু হয়ে একই চাদরে সহাবস্থান করে। পাহাড়ি ল্যান্ডস্কেপের প্রতিটি বাঁকের সাথে ভবনটির এই নিখুঁত মিতালি একে সমকালীন স্থাপত্যের এক অনন্য কবিতা বানিয়ে তুলেছে।

এখানে স্থাপত্যকে প্রাকৃতিক ভূদৃশ্যের সঙ্গে সহাবস্থানে ভাবা হয়েছে। ছবি: আর্কডেইলি
ভূপ্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংলাপ

কমিউনিটি সেন্টারটি তাওইউয়ান পার্কের ঢেউখেলানো পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত। প্রকল্পের সূচনালগ্ন থেকেই স্থপতিরা ভবনের আকারকে বিদ্যমান ভূপ্রকৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। 

ফলে ভবনটি কোনো বিচ্ছিন্ন স্থাপত্যবস্তু হিসেবে না থেকে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের একটি সম্প্রসারিত অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ধারণাকে আরও শক্তিশালী করেছে সবুজ ছাদ এবং সবুজ দেয়াল, যা একদিকে ভবনকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে দৃশ্যগতভাবে একীভূত করেছে, অন্যদিকে ভবনের আবরণে তাপীয় দক্ষতাও বৃদ্ধি করেছে। 

বড় খোলা অংশ, ক্যান্টিলিভার ও করিডোর অভ্যন্তর-বহিরাংশের সীমানা অস্পষ্ট করেছে। ছবি: আর্কডেইলি
অবিচ্ছিন্ন ছাদের নিচে তিনটি কার্যক্রম

প্রকল্পটির মূল কার্যক্রম তিনটি স্বতন্ত্র অংশে বিভক্ত—একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি ক্রীড়া কেন্দ্র এবং একটি জনস্বাস্থ্য কেন্দ্র। তবে এগুলোকে পৃথক ভবন হিসেবে রেখে দেওয়া হয়নি। একটি অবিচ্ছিন্ন ঢেউখেলানো ছাদ এই তিনটি আয়োজনকে একত্রে একটি ঐক্যবদ্ধ স্থাপত্যে রূপ দিয়েছে। 

ছাদটি পাহাড়ি ঢালের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে উঁচু-নিচু হয়েছে এবং একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত পরিসর সৃষ্টি করেছে—একটি ঢালু বাগান এবং একটি সবুজ উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে বিভিন্ন কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে।

একটি ঢালু বাগান এবং একটি সবুজ উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে বিভিন্ন কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে। ছবি: আর্কডেইলি
ঐতিহ্য থেকে অনুপ্রাণিত চলাচল ব্যবস্থা

চোংছিং অঞ্চলের বৃষ্টিবহুল আবহাওয়ার কারণে ঐতিহ্যগত ‘চিলৌ’ বা বারান্দা বাড়ির আচ্ছাদিত চলাচলপথ একটি পরিচিত বৈশিষ্ট্য। এই প্রকল্পেও সেই ধারণাকে আধুনিকভাবে পুনর্ব্যাখ্যা করা হয়েছে। 

বহিরাংশের চলাচলপথ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একাধিক পথ ভবনের দুই প্রাঙ্গণ এবং চারপাশকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। বৃহৎ খোলা অংশ এবং দীর্ঘ স্প্যানের মাধ্যমে অভ্যন্তর ও বহিরাংশের মধ্যে দৃশ্যগত ও শারীরিক সংযোগ ঘনিষ্ঠ হয়েছে। ফলে ভবনের বিভিন্ন অংশ স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে মিশে গেছে। 

বৃষ্টিবহুল আবহাওয়ার কারণে ঐতিহ্যগত ‘চিলৌ’ বা বারান্দা বাড়ির আচ্ছাদিত চলাচলপথ একটি পরিচিত বৈশিষ্ট্য। ছবি: আর্কডেইলি
মানুষের জন্য উন্মুক্ত সামাজিক পরিসর

এই কমিউনিটি সেন্টার বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য পরিকল্পিত। তার মাঝে আছেন, স্থানীয় বাসিন্দা, সাধারণ নাগরিক, কমিউনিটি সেন্টারের কাজে এবং কর্মীদের কথাও সমানভাবে বিবেচনা করা হয়েছে। 

ডিজাইনে এমন উন্মুক্ত ও প্রবাহমান স্থান সৃষ্টি করা হয়েছে, যেখানে মানুষ হাঁটতে, আড্ডা দিতে, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে, পড়াশোনা করতে, প্রশিক্ষণ নিতে, ব্যায়াম করতে কিংবা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। প্রতিটি কার্যক্রমের জন্য নির্দিষ্ট স্থান থাকলেও সামগ্রিক বিন্যাস এমন যে ব্যবহারকারীরা সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ ও মিথস্ক্রিয়ায় অংশ নিতে পারেন।

আলো, প্রকৃতি ও অভ্যন্তরীণ অভিজ্ঞতা

তিনটি প্রধান ভবনের প্রতিটিতে একটি করে কেন্দ্রীয় অ্যাট্রিয়াম রয়েছে। যার উপরে বড় স্কাইলাইট প্রাকৃতিক আলোকে অভ্যন্তর পর্যন্ত পৌঁছে দেয়। পাশাপাশি বড় খোলা অংশ, জানালা, ক্যান্টিলিভার এবং করিডোর অভ্যন্তর ও বহিরাংশের সীমানাকে অস্পষ্ট করে দিয়েছে। এর ফলে আকাশ, পাহাড়, গাছপালা, সূর্যের আলো এবং প্রাকৃতিক বাতাস ভবনের অভ্যন্তরীণ অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কৃত্রিম নির্মাণ এবং প্রাকৃতিক পরিবেশের এই সহাবস্থানই প্রকল্পটির অন্যতম প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য।

কৃত্রিম নির্মাণ এবং প্রাকৃতিক পরিবেশের এই সহাবস্থানই প্রকল্পটির অন্যতম প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য। ছবি: আর্কডেইলি

কমিউনিটি সেন্টার মানুষ, প্রকৃতি এবং নগরজীবনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। পাহাড়ি ভূপ্রকৃতির প্রতি সংবেদনশীল পরিকল্পনা, ঐতিহ্যবাহী স্থাপত্যচিন্তার আধুনিক প্রয়োগ, উন্মুক্ত সামাজিক পরিসর এবং প্রাকৃতিক আলো-বাতাসের দক্ষ ব্যবহারের মাধ্যমে ভেক্টর আর্কিটেক্টস এমন একটি স্থাপত্য নির্মাণ করেছে, যা কার্যকারিতা, পরিবেশগত সংবেদনশীলতা এবং জনসম্পৃক্ততার মধ্যে একটি সুষম ভারসাম্য প্রতিষ্ঠা করেছে। 

তথ্যসূত্র

আর্কডেইলি

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction