• Home
  • টপ-পোস্ট
  • নদীর মাঝে ফুটে ওঠা কংক্রিটের টিউলিপ পার্ক
Image

নদীর মাঝে ফুটে ওঠা কংক্রিটের টিউলিপ পার্ক

প্রায় আড়াই একর জায়গাজুড়ে রয়েছে ঘোরানো হাঁটার পথ, সাজানো বাগান, আর ৭০০ আসনের একটি এম্ফিথিয়েটার। ২৬০ মিলিয়ন ডলারের এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল শহরের কোলাহল থেকে মানুষকে একটু শান্তির জায়গা দেওয়া। প্রতিটি কংক্রিট পাত্র আলাদা করে তৈরি করে ক্রেন দিয়ে নদীতে বসানো হয়েছে, আর গভীর পাইলিংয়ের মাধ্যমে কাঠামোটি স্থাপন করা হয়েছে। এরপর মাটি, সেচব্যবস্থা আর নানা প্রজাতির গাছ লাগিয়ে এটিকে জীবন্ত দ্বীপে রূপ দেওয়া হয়েছে।

লিটল আইল্যান্ড,নিউ ইয়র্ক সিটির হাডসন নদীর ওপর অবস্থিত মূলত এর অনন্য টিউলিপ সদৃশ স্থাপত্যের জন্য “টিউলিপ পার্ক” নামেও পরিচিত। সবুজ তথা প্রকৃতিকে প্রাধান্য দিয়ে স্থাপত্য নির্মাণে স্টুডিও হিদারউইকের সুনাম বিশ্বজোড়া।

ঢালাই করা ১৩২টি মাশরুম আকৃতির প্ল্যান্টার ক্রেনের সাহায্যে কনক্রিটের ফ্রেমের উপর জ্যামিতিক ছন্দে মেলানো হয়েছে। এমনকি, ডিজাইনে ঢেউখেলানো একটা ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যেন দেখে মনে হয় পানির মধ্য থেকে জেগে উঠেছে একঝাক টিউলিপ ফুল। প্রাকৃতিক ভারসাম্যতা এবং দৃষ্টিনন্দন করতে এগুলোকে সমান উচ্চতায় না বসিয়ে, বসানো হয়েছে বিভিন্ন উচ্চতায়। মূলত শহরের শিল্পকলা, সাহিত্য ও কমিউনিটি সংক্রান্ত ইভেন্টগুলোর জন্যই এই পাবলিক পার্কটি বানানো হয়েছে। যা এখন বিশ্বের সবচেয়ে ইউনিক আর ভাইরাল আরবান পার্কগুলোর একটি!

নির্মাণ ইতিহাস
বিলিয়নেয়ার ব্যারি ডিলার এবং তার স্ত্রী ডায়ান ফন ফার্স্টেনবার্গের অর্থায়নে এবং হিদারউইক স্টুডিওর ডিজাইনে এই অত্যাধুনিক পার্কটি তৈরি করা হয়েছে। এটি মূলত পুরানো পিয়ার ৫৪-এর ধ্বংসাবশেষের ওপর গড়ে তোলা হয়েছে। ২০২১ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সে বছরের ২১ মে আনুষ্ঠানিকভাবে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। 
পার্কটি ১৩২টি বিশালাকার কংক্রিটের তৈরি টিউলিপ সদৃশ পটে (pots) ওপর দাঁড়িয়ে আছে। এই স্তম্ভগুলো পানির নিচ থেকে উঠে আসা ২৮০টি কংক্রিটের পাইলিংয়ের ওপর স্থাপিত। ব্রিটিশ স্থপতি থমাস হিদারউইক (Thomas Heatherwick) এবং তার প্রতিষ্ঠান হিদারউইক স্টুডিও এই নকশাটি তৈরি করেন। এর ল্যান্ডস্কেপ ডিজাইনে কাজ করেছে এমএনএলএ (MNLA)।

tulip park

২০১৪ সালে প্রথম এই প্রকল্পের পরিকল্পনা করা হয়, যা তখন ‘পিয়ার ৫৫’ (Pier 55) নামে পরিচিত ছিল। কেননা এটি হাডসন রিভার পার্কের পুরনো পিয়ার ৫৪-এর ধ্বংসাবশেষের জায়গায় তৈরি করা হয়েছে। আইনি জটিলতা এবং মামলার কারণে ২০১৭ সালে একবার এই প্রজেক্ট বাতিল করা হয়েছিল। 

পার্কটিতে প্রায় ৩৫০টিরও বেশি প্রজাতির গাছ এবং ফুল রয়েছে। 

প্রতিটি কংক্রিট পাত্র আলাদা করে তৈরি করে ক্রেন দিয়ে নদীতে বসানো হয়েছে, আর গভীর পাইলিংয়ের মাধ্যমে কাঠামোটি স্থাপন করা হয়েছে। এরপর মাটি, সেচব্যবস্থা আর নানা প্রজাতির গাছ লাগিয়ে এটিকে জীবন্ত দ্বীপে রূপ দেওয়া হয়েছে।

ঋতু আর নদীর পরিবর্তনের সাথে সাথে এই পার্কের রূপও বদলায় এ কারণেই একে বলা হয় ইন্টার‌্যাক্টিভ স্থাপত্য। এখানে কংক্রিটও যেন ফুল হয়ে ফোটে, আর শহর নেয় নতুন শ্বাস।

Related Posts

একরঙা শহর: স্থাপত্য থেকে রঙের হারিয়ে যাওয়া

আজকাল যেকোনো বড় শহরে হাঁটতে গেলে একটা বিষয় চোখ এড়ানো কঠিন। সেগুলো হলো- খোলা কংক্রিট, সাদাটে দেয়াল, জানালার…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রের কর্মপ্রবাহে ঢুকে পড়েছে। আর স্থাপত্য শিল্পও এর ব্যতিক্রম নয়। বহু বছর…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

একরঙা শহর: স্থাপত্য থেকে রঙের হারিয়ে যাওয়া
লস অ্যাঞ্জেলেসে লেহরার আর্কিটেক্টসের বর্ণিল সাপোর্টিভ হাউজিং
Lotus
ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে
ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর
চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়
within the earth
ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে
water tower