• Home
  • ফোকাস
  • মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক

মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক

বিল্ডিং কোডে সুরক্ষিত ভবন

খোদ রাজধানী ঢাকায় ৯০ শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না। লেন ভেঙে এলোমেলোভাবে যানবাহন চালানো, পরস্পরকে ডিঙিয়ে আগে যাওয়ার চেষ্টা, উল্টো পথে যাওয়ার এসব বেআইনি ও বিপজ্জনক প্রবণতা ত্যাগ করলে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা যে অনেকটাই ফেরানো সম্ভব, তা সহজেই অনুমেয়। ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা ব্যাপক। সবচেয়ে বেশি লক্ষণীয় হলো উল্টো পথে যানবাহন চালানোর প্রবণতা। যে শহরের বাসিন্দাদের মধ্যে উল্টো পথে যানবাহন চালানোর প্রবণতা এত ব্যাপক, সেখানে সড়কের নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা দূর করা অত্যন্ত কঠিন। কারণ, উল্টো পথে যানবাহন চালানো যে বেআইনি ও বিপজ্জনক এই ন্যূনতম দায়িত্ববোধ বিপুলসংখ্যক মানুষের নেই। উপরন্তু ক্ষমতাবান মানুষের একটা অংশ মনে করে, ট্র্রাফিক আইন তাদের জন্য প্রযোজ্য নয়, সুতরাং উল্টো পথে যান চালানোয় তারা দ্বিধাবোধ করে না। এ জন্য প্রয়োজন জনসাধারণের দৃষ্টিভঙ্গি ও অভ্যাসে ইতিবাচক পরিবর্তন। এ নগরের বিপুলসংখ্যক মানুষকে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস করতে হবে। এ বিষয়ে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে হবে। বিশেষত সড়কে নামার আগেই গাড়ির ফিটনেস ও চালকের স্বাভাবিকত্ব নিশ্চিত করতে হবে। চালকের বেপরোয়া আচরণে কিংবা যানবাহনের ত্রুটির কারণে আর একটি প্রাণও যেন না যায়। সড়ক হোক নিরাপদ; স্বস্তির। সবার মিলিত প্রচেষ্টায় নিশ্চিত করতে পারে সড়কের সার্বিক নিরাপত্তা।

সেপ্টেম্বরের ১ তারিখে ‘বিল্ডিং অ্যান্ড কোড স্টাফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয় বিশ্বব্যাপী। আমাদের জাতীয় বিল্ডিং কোডে ভবন নির্মাণের বিধিমালা ঠিক করা আছে, কিন্তু সেই নিয়ম মেনে ভবন তৈরি হচ্ছে কি না, তা দেখার কেউ নেই। ফলে নিয়মনীতির তোয়াক্কা না করেই অনেকে বাড়িঘর নির্মাণ করছেন। ঢাকা শহরটি একদিকে যেমন জনবহুল, তেমনি অপরিকল্পিত। কাঠামোগত দুর্বলতা ও ত্রুটির কারণে এখানকার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পে কিংবা কাঠামোটি কোনো কারণে ভারসাম্য হারালে সহজেই এ ভবনগুলো ধসে যেতে পারে। ফলে নিয়মনীতি না মেনে ও নকশাবহির্ভূতভাবে বা নকশা পরিবর্তন করে নির্মিত অসংখ্য ভবন এ শহরটিকে দাঁড় করিয়েছে ভয়াবহ এক ঝুঁকির মুখে। আর তাই ইমারত নির্মাণ বিধিমালার যথাযথ ও পূর্ণাঙ্গ প্রয়োগ এ দিনের প্রাসঙ্গিকতায় যথার্থ।

প্রকাশকালঃ বন্ধন, ১০১তম সংখ্যা, সেপ্টেম্বের ২০১৮

Related Posts

ভবন নয় যেনো বাসযোগ্য ল্যান্ডস্কেপ

নিউইয়র্কের ম্যানহাটন ও কুইন্সের মাঝখানে ইস্ট রিভারের বুকে অবস্থিত  রুসভেল্ট আইল্যান্ড । ঘন নগরায়ণ, উঁচু ভবন ও ব্যস্ত…

২৫ বছরে ঘুরে দাঁড়িয়েছে টুইন টাওয়ারের স্মৃতি

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের আকাশরেখায় আজ যে সুউচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো শুধু আধুনিক স্থাপত্যের নিদর্শন নয়। এগুলো একটি…

ByBySarwar Alam Sep 14, 2026

আলোচনায় আসছে ‘আর্ক ডি ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থাপত্য-ভূদৃশ্যে যুক্ত হতে যাচ্ছে একটি বিশালাকার বিজয়-তোরণ—যার নামই হলো ‘ ওয়াশিংটন ডিসির বিজয় তোরণ’।…

মাটির নিচে আরেক পৃথিবী

গ্রিসের সিফনস দ্বীপের উপকূলীয় পাহাড়ে দাঁড়িয়ে থাকা ‘পৃথিবীর ভেতের’ (Within the Earth) যেন কোনো নতুন ভবন নয়। এটি…