Chandgazi

ফেনীর নামকেও সমৃদ্ধ করে চাঁদগাজী মসজিদ

বাংলাদেশের ইতিহাসের অনেক স্মৃতি আমাদের নস্টালজিক করে তোলে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ঐতিহাসিক মসজিদগুলো। এমনই এক ঐতিহাসিক মসজিদের নাম চাঁদগাজী ভূঁইয়া মসজিদ। ১৬৩৫-১৭০০ মধ্যবর্তী সময়ের এ মসজিদটির গায়ে লেগে আছে মুঘল বাংলার জীবনগাঁথা।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত এ মসজিদের ইতিহাস সম্পর্কে খুব বেশি জানা না গেলেও এটি অনেক পুরনো একটি মসজিদ। বাংলায় মুঘল শাসনামলে মুঘলদের একজন স্থানীয় পর্যায়ের খাজনা আদায়কারী জমিদার ছিলেন হিসেবে নিযুক্ত ছিলেন চাঁদগাজী ভূঁইয়া।

১৬৩৫-১৭০০ মধ্যবর্তিকালীন সময়ে তিনি স্থানীয় মানুষদের সুবিধার্থে নির্মাণ করেন চাঁদগাজী ভূঁইয়া মসজিদ।

বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং বাংলার মুসলিম শাসনামলের শিল্প, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের একটি মূল্যবান সাক্ষী।

Khilan

শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ স্থানীয় মানুষের ধর্মীয় জীবন, সামাজিক ঐক্য এবং ঐতিহ্য সংরক্ষণের প্রতীক হিসেবে টিকে আছে। ইতিহাসপ্রেমী, গবেষক ও পর্যটকদের কাছেও এটি একটি আকর্ষণীয় স্থান।

জনশ্রুতি

জনশ্রুতি আছে চাঁদগাজী ভূঁইয়া ছিলেন একজন প্রভাবশালী জমিদার বা ভূঁইয়া বংশের অন্যতম ব্যক্তিত্ব। মধ্যযুগে বাংলার বিভিন্ন অঞ্চলে ভূঁইয়া শাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। তাঁরা স্থানীয় প্রশাসন পরিচালনা, জনকল্যাণমূলক কাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখতেন।

ধারণা করা হয়, চাঁদগাজী ভূঁইয়ার উদ্যোগেই এই মসজিদ নির্মিত হয়েছিল। যদিও তাঁর জীবন সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত তথ্য সীমিত, তবুও স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত ইতিহাস তাঁকে একজন ধর্মপ্রাণ ও জনহিতৈষী হিসেবেই তুলে ধরে।

গবেষকদের মতে, এই মসজিদটি মুঘল শাসনামলের শেষের দিকে নির্মিত হয়েছিলো। তখন বাংলায় অসংখ্য মসজিদ, খানকাহ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিলো। এসব স্থাপনার মাধ্যমে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে। চাঁদগাজী ভূঁইয়া মসজিদও সেই ধারার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

মসজিদটি বহু বছর ধরে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সময়ের সাথে সাথে এর সামান্য সংস্কার করা হলেও মূল স্থাপত্যের অনেক বৈশিষ্ট্য এখনো সংরক্ষিত রয়েছে।

চাঁগাজী ভূঁইয়া ছিলেন ফেনীর পূর্বাঙ্কলের একজন স্বনামধন্য জমিদার। মুঘল আমলে এ অঙ্কলে আগমন ঘটে। প্রথম পর্যায়ে তিনি ফেনীর সোনাগাজী থানার দক্ষিণ পশ্চিমে ১৬৩৫ সালে আগমন করেন। পরে নদীর ভাঙ্গনের কারণে তার প্রচুর ধন সম্পদ এবং লোক লস্করসহ কর্তমান মাটিয়াগোদা গ্রামে স্থানান্তরিত হন। তিনি মোগল সনদ প্রাপ্ত জমিদার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন।

চাঁদগাজীর জমিদারী অঙ্কল ছিল ত্রিপুরা রাজ্যের পাদদেশে থেকে শুরু করে বর্তমান ফেনী জেলার পূর্বাঙ্কল পর্যন্ত। তিনি একজন ধর্মভীরু জনহিতৈষী ব্যক্তি ছিলেন। তার প্রতিষ্ঠিত চাঁদগাজী ভূঁইয়া মসজিদ, চাঁদগাজী ভূঁইয়া নামীয় বহু দীঘি এবং চাঁদগাজী বাজার ও চাঁদগাজী কাছারী বাড়ী স্থাপন করেন‌।[১]

স্থাপত্যশৈলী

এক সারিতে তিনটি গম্বুজ অবস্থিত যার মধ্যে মাঝখানের গম্বুজটির আকার তুলনায় বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপরে পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে। এছাড়া একই ধরনের স্থাপত্যশৈলীর ১২ টি মিনার রয়েছে এবং দরজার উপরে টেরাকোটার নকশা রয়েছে। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নামফলকে এর বর্ণনা রয়েছে।

Mosq

চাঁদগাজী ভূঁইয়া মসজিদের স্থাপত্যশৈলীতে ঐতিহ্যবাহী মুসলিম স্থাপত্যশৈলীর প্রভাব সুস্পষ্ট। এর নির্মাণে পোড়ামাটির ইট, চুন-সুরকি এবং স্থানীয় নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়েছিলো। মসজিদের দেয়াল তুলনামূলকভাবে পুরু, যা প্রাচীন স্থাপনাগুলোরই অন্যতম বৈশিষ্ট্য।

মসজিদে প্রবেশ করলেই চোখে পড়ে-

  • খিলান আকৃতির প্রবেশপথ।
  • সুন্দরভাবে নির্মিত মিহরাব।
  • অলংকরণে জ্যামিতিক নকশার ব্যবহার।
  • মোটা ও শক্তিশালী দেয়াল।
  • বায়ু চলাচলের জন্য ছোট ছোট জানালা।
  • গম্বুজভিত্তিক ছাদের নকশা।

মসজিদের ভেতরে মিহরাবের অলংকরণ এবং দেয়ালের কারুকাজ প্রাচীন বাংলার শিল্পীদের দক্ষতার পরিচয় বহন করে। বাইরের দিকটায় সরলতা থাকলেও এর নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে।

ধর্মীয় গুরুত্ব

চাঁদগাজী ভূঁইয়া মসজিদ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও জুমার নামাজ, রমজানের তারাবিহ, ঈদের জামাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এখানে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন।

রমজান মাসে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। অনেক মানুষ মানত ও বিশেষ দোয়ার জন্যও এই মসজিদে আসেন।

চাঁদগাজী ভূঁইয়া মসজিদের সাংস্কৃতিক ও সামাজিক ভূমিকা

একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চাঁদগাজী ভূঁইয়া মসজিদকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি দিন দিন বাড়ছে। এছাড়াও ধর্মীয় মূল্যবোধের চর্চা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

ঈদ, মিলাদ, ইসলামি আলোচনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মসজিদটি এলাকাবাসীর ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে।

সংরক্ষণের প্রয়োজনীয়তা

প্রাচীন স্থাপনাগুলো নানা কারণেই অবহেলি। অথচ বাংলার সৌন্দর্যে এই স্থাপনার ভূমিকা কিন্তু কম নয়। এছাড়া ইতিহাসকে আরও বেশি সমৃদ্ধ করতে ঐতিহাসকি স্থাপনার সংরক্ষণ একান্তই জরুরি। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, অবহেলা এবং অনিয়ন্ত্রিত সংস্কারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে এই মসজিটিও। এসব কারণেই চাঁদগাজী ভূঁইয়া মসজিদ সংরক্ষণে কিছু পদক্ষেপ জরুরি—

  • প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা।
  • মূল স্থাপত্য অক্ষুণ্ন রেখে বৈজ্ঞানিক সংস্কার।
  • ইতিহাসভিত্তিক তথ্যফলক স্থাপন।
  • পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
  • দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ তৈরি।
  • গবেষণা ও ডকুমেন্টেশন কার্যক্রম জোরদার করা।

চাঁদগাজী ভূঁইয়া মসজিদ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি মূল্যবান সম্পদ। এটি শুধু একটি প্রাচীন মসজিদ নয় বরং অতীতের শিল্প, স্থাপত্যের এক জীবন্ত উদাহরণ। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব।

Related Posts

ছোট বাড়িও দেখতে কেন বড় দেখায়?

পাহাড়ের চূড়ায় প্রতিবেশী বাড়িগুলো ছাড়িয়ে কিছুটা এগিয়ে থাকা নর্থ ক্যারোলাইনের একটি আধুনিক বাড়ি। এই বাড়িটি ব্লু রিজ পর্বতমালা…

তাজহাট জমিদার বাড়ি বাংলার ইতিহাসের সাক্ষী

তাজহাট জমিদার বাড়ি বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের এক স্মারক। পুরান রংপুর যা বর্তমানে তাজহাট উপজেলা হিসেবে পরিচিত সেখানেই গড়ে…

নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন

নিখিল রেসিডেন্স (একজন নৃত্যশিল্পীর বাড়ি)অবস্থান: ৩৩৫, নর্থ বাগবাড়ি, সিলেট।প্রধান স্থপতি: স্থপতি রাজন দাসআলোকচিত্র: Prantography  নিখিল রেসিডেন্স এমন এক…

কংক্রিটের নগরীতে চারশ বছরের মোঘল স্থাপত্য ধানমন্ডি শাহী ঈদগাহ

ব্যস্ত ট্রাফিক, আধুনিক ক্যাফে, আর বহুতল ভবনের ভিড়ে ঠাসা আজকের ধানমন্ডি। ঢাকার অন্যতম অভিজাত ও কোলাহলপূর্ণ এই এলাকার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বাঁশবনের ভেতর মনোরম ‘ভেইল টাওয়ার’
ম্যানহ্যাটনের ‘হেলে পড়া’ অট্টালিকা: আধুনিক নগর স্থাপত্যের জন্য একটি সতর্কবার্তা
প্রযুক্তি-প্রকৃতির মেলবন্ধনে গড়া তেহরানের ইনকিউবেটর
Harbin
চেক শিল্পী ম্যাগডালেনার বিরল কীর্তি: জাদুঘরে পিরামিড
Ukrine
Home
মোবিয়াস স্ট্রিপের অনুপ্রেরণায় নির্মিত ডাইম্যাক সদরদপ্তর
Rio AI City