• Home
  • টপ-পোস্ট
  • প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Image

প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ

জাপান আর্ট অ্যাসোসিয়েশন এ বছরের প্রায়েমিয়াম ইম্পেরিয়াল স্থাপত্য পুরস্কার দিয়েছে পোলিশ-আমেরিকান স্থপতি ড্যানিয়েল লিবেসকিন্দকে।

নিউইয়র্কভিত্তিক স্টুডিও লিবেসকিন্দের প্রধান এই স্থপতি তার “আবেগঘন, উদ্ভাবনী ও টেকসই” স্থাপত্যকর্মের জন্য পুরস্কারটি পেয়েছেন। জাপান আর্ট অ্যাসোসিয়েশন বলছে, লিবেসকিন্দ একজন বিশ্বখ্যাত স্থপতি ও নগর পরিকল্পনাবিদ, যার স্থাপত্য মানুষের মনে গভীর অনুভূতি জাগায় এবং সাংস্কৃতিক স্মৃতিকে তুলে ধরে। সংগীত, দর্শন ও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন স্থাপত্য তৈরি করেন, যা আবেগঘন, উদ্ভাবনী ও টেকসই। 

লিবেসকিন্দ তার ”আবেগঘন’ স্থাপত্যকর্মের জন্য ২০২৬ সালের প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতেছেন। ছবি: ডিজেইন

১৯৪৬ সালে পোল্যান্ডের লজ শহরে জন্ম নেওয়া লিবেসকিন্দ তার ডিকনস্ট্রাক্টিভিস্ট ধারার জন্য পরিচিত। যেখানে ধারালো কোণ ও জ্যামিতিক কাঠামোর প্রাধান্য দেখা যায়। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০০১ সালে নির্মিত বার্লিনের জুইশ মিউজিয়াম, এবং ২০১১ সালের বুন্ডেসভেয়ার মিউজিয়াম অব মিলিটারি হিস্ট্রি। সাম্প্রতিক সময়ে তার স্টুডিও লন্ডনে রয়্যাল ফ্রি হাসপাতালে ম্যাগিজ সেন্টার এবং নিউ ইয়র্কের ব্রুকলিনে সামনারে দ্য অ্যাট্রিয়াম নামের একটি প্রকল্প সম্পন্ন করেছে।

নির্মিত কাজের পাশাপাশি স্থাপত্যশিক্ষা এবং সাংস্কৃতিক স্পেস গঠনে তার ব্যাপক অবদানের জন্যও পুরস্কারদাতা সংস্থা তার প্রশংসা করেছে। জাপান আর্ট অ্যাসোসিয়েশন জানায়, লিবেসকিন্দ স্থাপত্যের এই ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তিনি প্রায়ই বিশ্ববিদ্যালয় ও পেশাদার সম্মেলনে স্থাপত্যের শিল্প ও প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তার কাজ ও ধারণা বিভিন্ন প্রদর্শনী ও প্রকাশনায় স্থান পেয়েছে, যা সমসাময়িক স্থাপত্য বিতর্ককে রূপ দিয়েছে এবং শহর ও সাংস্কৃতিক স্পেসের বিবর্তনে প্রভাব ফেলেছে।

এই স্থপতির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বুন্ডেসভেয়ার মিউজিয়াম অব মিলিটারি হিস্ট্রি। ছবি: ডিজেইন

স্থাপত্য বিভাগে বিজয়ী হিসেবে লিবেসকিন্দ ১৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৭০ হাজার পাউন্ড) সম্মানী পাবেন। জাপানের সম্রাট এমেরিটাসের কনিষ্ঠ ভ্রাতা প্রিন্স হিতাচির পৃষ্ঠপোষকতায় জাপান আর্ট অ্যাসোসিয়েশন প্রতি বছর এই পুরস্কার প্রদান করে থাকে। প্রায়েমিয়াম ইম্পেরিয়াল হলো একটি বার্ষিক আন্তর্জাতিক শিল্প পুরস্কার। যা স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, সংগীত, নাট্য ও চলচ্চিত্র ক্ষেত্রের সৃজনশীল ব্যক্তিদের সম্মানিত করে।

লিবেসকিন্দের পাশাপাশি এ বছর অন্য বিভাগগুলোতে পুরস্কার জিতেছেন, নাট্য ও চলচ্চিত্র বিভাগে অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সংগীত বিভাগে হার্বার্ট ব্লমস্টেড, ভাস্কর্য বিভাগে অ্যান্ডি গোল্ডসওয়ার্দি এবং চিত্রকলা বিভাগে জেনি হোলজার। 

স্টুডিও লিবেসকিন্দের সাম্প্রতিক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ম্যাগিজ রয়্যাল ফ্রি। ছবি: হাফটন+ক্রো। ছবি: ডিজেইন

প্রায়েমিয়াম ইম্পেরিয়ালের যুক্তরাজ্যের আন্তর্জাতিক উপদেষ্টা লর্ড প্যাটেন অব বার্নস বলেন, এ বছরের বিজয়ীরা তাদের নিজ নিজ কর্মের প্রতি, পাশাপাশি যে ভূমি ও মানুষ তাদের শিল্পকে অনুপ্রাণিত করেছে তার প্রতি গভীর ভালোবাসা ভাগ করে নিয়েছেন। তাদের সম্মিলিত কর্ম ব্যক্তি ও সমাজের জন্য শিল্পের সৌন্দর্য ও রূপান্তরকারী শক্তিকে উদযাপন করে।

জাপান আর্ট অ্যাসোসিয়েশন এ বছর শিশুদের শিল্প নেটওয়ার্ক “লা সোর্স গারুস্ত”-কে ২০২৬ সালের তরুণ শিল্পীদের জন্য অনুদানের জন্যও নির্বাচিত করেছে। এর আগে স্থাপত্য বিভাগে পুরস্কারজয়ীদের মধ্যে ছিলেন এদুয়ার্দো সৌতো দে মৌরা, শিগেরু বান এবং দিয়েবেদো ফ্রান্সিস কেরে।

তথ্যসূত্র:

ডিজেইন

Related Posts

ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক “দ্য ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য এন্ট্রি জমা নেওয়া শুরু করেছে।…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রের কর্মপ্রবাহে ঢুকে পড়েছে। আর স্থাপত্য শিল্পও এর ব্যতিক্রম নয়। বহু বছর…