• Home
  • টপ-পোস্ট
  • জাপানে অতিবৃষ্টিতে ম্যানহোল বিস্ফোরণ ও নগর পরিকল্পনার ব্যর্থতা
Image

জাপানে অতিবৃষ্টিতে ম্যানহোল বিস্ফোরণ ও নগর পরিকল্পনার ব্যর্থতা

২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাপানের আইচি প্রদেশের নাগোয়া শহরে যা ঘটেছে, তাকে শুধু “রেকর্ড বৃষ্টিপাত” বলে সংজ্ঞায়িত করলে আসল প্রশ্নটাই এড়িয়ে যাওয়া হয়। প্রশ্নটা হলো, একটি প্রযুক্তিগতভাবে অগ্রসর, সুশৃঙ্খল ও সুপরিকল্পিত শহরের ভূগর্ভস্থ অবকাঠামো কেন এক ঘণ্টার বৃষ্টিতেই বিধ্বস্ত হয়ে গেল? 

উত্তরটা লুকিয়ে আছে নগর পরিকল্পনার এমন একটি কাঠামোগত সীমাবদ্ধতায়, যা কেবল জাপানের নয়, বিশ্বের প্রায় প্রতিটি দ্রুত-নগরায়িত শহরের জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে ঢাকার জন্য তো বটেই। 

বৃষ্টি এত বেশি হলো যে অবকাঠামো সামলাতে পারল না

নাগোয়ায় মাত্র এক ঘণ্টায় ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয় যা ১৮৯০ সালের পর সর্বোচ্চ। শহরের ড্রেনেজ ব্যবস্থা সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি ধরে রাখার মতো করে বানানো হয়। যেমন, “৫০ বছরে একবার হয় এমন বৃষ্টি”। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই “বিরল” বৃষ্টিই এখন বারবার হচ্ছে। আর পুরনো হিসাব দিয়ে বানানো অবকাঠামো তা সামলাতে পারছে না।

পাইপের মধ্যে পানি ধরে না পারলে সেই চাপ সবচেয়ে দুর্বল জায়গা দিয়ে বেরিয়ে আসে। আর সেটাই হলো ম্যানহোল কভার। পাশের ইয়োক্কাইচি শহরে পানির স্তম্ভ ট্রাফিক সিগন্যালের সমান উঁচু হয়ে উঠেছিল, যা বোঝায় সমস্যাটা কতটা গুরুতর ছিল।

নাগোয়া শহরে অতিবৃষ্টির ফলে ম্যানহোল বিস্ফোরিত হয়ে বের হচ্ছে পানির উন্মাদ ধারা, ডুবে যাচ্ছে রাস্তাঘাট। ছবি: সংগৃহীত

ভূমি ব্যবহার পরিকল্পনা: কংক্রিটের শহরে পানি যাবে কোথায়?

নগর পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভূমি ব্যবহার। শহরের কতটুকু জমি “পারমিয়েবল” বা পানি শোষণক্ষম রাখা হচ্ছে, আর কতটুকু কংক্রিট-অ্যাসফল্টে ঢাকা পড়ছে। সাকায়ে স্টেশনের মতো ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রায় পুরো ভূমিই অভেদ্য পৃষ্ঠ দিয়ে আবৃত/ 

ফলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়ার সুযোগ না পেয়ে সরাসরি ড্রেনেজ ব্যবস্থার ওপর সম্পূর্ণ বোঝা চাপিয়ে দেয়। এটি আধুনিক নগর পরিকল্পনার একটি স্বীকৃত দ্বন্দ্ব। ঘনত্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনে ভূমি যত বেশি “সিল” করা হয়। এত বৃষ্টির পানি ধরে রাখার প্রাকৃতিক ক্ষমতা কমে যায়।

সামান্য সময়ের বৃষ্টিতে ঢাকা শহরের দুরবস্থা। ছবি: সংগৃহীত

ঢাকার প্রেক্ষাপট: একই সমস্যার তীব্রতর সংস্করণ

নাগোয়ার ঘটনা থেকে নগর পরিকল্পনার আঙ্গিকে ঢাকার জন্য তিনটি নির্দিষ্ট শিক্ষা পাওয়া যায়।

  • প্রথমত, অবকাঠামোর বয়স ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা। জাপানের আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও যখন চাপ সামলাতে পারেনি, তখন ঢাকার পুরনো ও প্রায়ই পলি-বর্জ্যে বন্ধ নিষ্কাশন নালার জন্য পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা স্বাভাবিক। 
  • দ্বিতীয়ত, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ। ঢাকার চারপাশের খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়া মানে হলো, শহরের প্রাকৃতিক “বাফার জোন” হারিয়ে যাওয়া যা অতিরিক্ত বৃষ্টির পানি সাময়িকভাবে ধরে রাখতে পারত। নগর পরিকল্পনায় এই জলাধারগুলোকে আইনগতভাবে সুরক্ষিত রাখা এবং অবৈধ ভরাট বন্ধ করা তাই কেবল পরিবেশগত নয়, একটি সরাসরি বন্যা-প্রতিরোধ কৌশল।
  • তৃতীয়ত, ভবিষ্যৎমুখী ডিজাইন মানদণ্ড। নাগোয়ার ঘটনা দেখায়, অতীতের বৃষ্টিপাতের উপাত্ত দিয়ে তৈরি ডিজাইন মানদণ্ড এখন আর যথেষ্ট নয়। ঢাকার ড্রেনেজ মহাপরিকল্পনাগুলোতেও জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ চরম বৃষ্টিপাতের প্রক্ষেপণ অন্তর্ভুক্ত করা দরকার। নাহলে আজকের “পর্যাপ্ত” অবকাঠামো আগামী দশকে অপ্রতুল প্রমাণিত হবে।
অল্প বৃষ্টিতেই বিপাকে ঢাকা শহরের জনজীবন। ছবি: সংগৃহীত

অবকাঠামো নয়, দৃষ্টিভঙ্গি বদলানোর প্রশ্ন

এই ম্যানহোল বিস্ফোরণ একটা উদাহরণ মাত্র। নগর পরিকল্পনা যখন পুরনো হিসাব দেখে ভবিষ্যতের অবকাঠামো বানায়, তখন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা সেই হিসাবকেই ভুল প্রমাণ করে দেয়। তাই বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য এখান থেকে শেখার আছে। নগর পরিকল্পনাকে একবার বানিয়ে ফেলে রাখা যাবে না। সময়ে সময়ে হালনাগাদ করতে হবে, যাতে ভবিষ্যতের চরম আবহাওয়া সামলানো যায়।

তথ্যসূত্র

জাপান টুডে, নিউজ অন জাপান, আলো জাপান

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

অ্যাডাপটিভ রিইউজ: পুরনো ভবনকে যখন নগর-নীতির হাতিয়ার বানানো হয়

শহর একবারে নতুন করে গড়ে তোলা যায় না। ধাপে ধাপে পুরনোর ওপর যোগ হয় নতুনের। কিন্তু আধুনিক উন্নয়নে…

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়

কাঠমান্ডু শহর পাহাড়ে ঘেরা এক উপত্যকায় বসানো। চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর সমতল জমি। এই জায়গাটাই একসময় মানুষকে…

ZHA বুনছে আজারবাইজানের পাইন বনে ‘বাকু এক্সপো সিটি’

আজারবাইজানের রাজধানী বাকুকে বলা হয় “বাতাসের শহর”। এমন এক শহর, যেখানে বছরজুড়ে ক্যাস্পিয়ান সাগর ও ইরানি মালভূমি থেকে…

ডিজিটাল যাযাবরদের যুগে শহরের নতুন মালিক কারা?

সম্প্রতি বিশ্বজুড়ে “ডিজিটাল নোম্যাড” বা ঘরে বসে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ায় শহরের স্থাপত্যও বদলে যাচ্ছে। লিসবন, মেক্সিকো…

জল স্থলের মিশেলে নেদারল্যান্ডের জলের জীবন

নেদারল্যান্ডসের স্থাপত্যের সঙ্গে জল যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। দেশটির ভূপ্রকৃতি, পোল্ডার, খাল, নদী, হ্রদ এবং জলাভূমি মানুষের বসতি…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…