অনন্য পরিষ্কারক থিনার

রঙের জাদুকরদের কাছে থিনার খুব পরিচিত। চিত্রশিল্পের জন্য যেমন রং অপরিহার্য, আবার রঙের দাগ তুলতেও থিনার অপরিহার্য। শুধু রংই নয়, ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কারের কাজেও থিনার ব্যবহার দারুণ কার্যকরী। মোটকথা থিনার এক প্রকার রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভিন্ন বস্তু থেকে নানা ধরনের দাগ তোলা হয়। থিনারের আদ্যান্ত এবারের আলোচ্য।

ব্যবহার

  • বার্নিশের কাজে।
  • পেইন্টের কার্যকারিতা বৃদ্ধিতে।
  • রং-জাতীয় দাগ বা স্পট পরিষ্কার করতে।
  • ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কারে।
  • মোবাইল সার্ভিসিংয়ের কাজে।
  • যানবাহন ও বৈদ্যুতিক সার্কিট পরিষ্কারে।
  • আঠা-জাতীয় দাগ বা স্পট পরিষ্কার করতে থিনার ব্যবহার করা হয়।

দরদাম

বাজারে বিভিন্ন ধরনের আমদানি করা থিনার বেচাকেনা হয়। এক লিটার থিনার ১২০-১৮০ টাকা দামে বাজারে বিক্রি হয়। সাধারণ দক্ষিণ আফ্রিকা ও সিঙ্গাপুর থেকে আমদানি করা থিনারের চাহিদা বেশি। সচরাচর তিন ধরনের থিনার বেশি ব্যবহৃত হয় রং ও বার্নিশের কাজে। সেগুলো হলো-

  • এনসি পলিশ
  • লিকার পলিশ ও
  • স্পিরিট পলিশ।

থিনারের দরদাম ও ব্র্যান্ড সম্পর্কিত বিষয়াদি-

এনসি পলিশ

ক্রমিকব্র্যান্ড নামপরিমাণমূল্য
এএএ৪ লিটার৭৫০-৮০০ টাকা
জিপি৪ লিটার৬৫০ -৭০০ টাকা
জিসি৪ লিটার৭২০-৭৬০ টাকা
এম৪ লিটার৬৮০-৭২০ টাকা
এসএম       ৪ লিটার৬৫০-৭০০ টাকা 
সিঙ্গাপুর এনসি১ লিটার১২০-১৮০ টাকা

উল্লেখ্য, সিঙ্গাপুর এনসি ব্র্যান্ডের থিনার ২০০ লিটার ড্রামে আমদানি হয়, যা পরবর্তী সময়ে লিটার হিসেবে বিক্রি হয়। এরই মূল্য তালিকা-

লিকার পলিশ

ক্রমিকধরনপরিমাণমূল্যমন্তব্য
৪৪৬১ লিটার১৮০-২০০ টাকামোটামুটি
৪৪৬১ লিটার২২০-২৫০ টাকাস্বাভাবিক
৪৪৬১ লিটার২৬০-৩০০ টাকাউন্নতমানের
৪১১ লিটার৩৫০-৪০০ টাকাউন্নতমানের

স্পিরিট পলিশ

ক্রমিকব্র্যান্ড নামপরিমাণমূল্যমন্তব্য
মার্শাল৪ লিটার৪৫০-৫০০ টাকা0
যমুনা৪ লিটার৫২০-৫৫০ টাকা0
যমুনা৪ লিটার৫৬০-৬০০ টাকাউন্নতমানের

সাবধানতা

  • সঠিক রঙের জন্য সঠিক থিনার ব্যবহার করতে হবে।
  • রঙের সঙ্গে প্রয়োজনীয় ও যথাযথ থিনার ছাড়া অন্য কোনো কিছু মেশানো যাবে না। যেমন- চকপাউডার, চুন ইত্যাদি।
  • কাজের পর ব্রাশ বা রোলার অবশ্যই থিনার দিয়ে বা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রাখতে হবে।
  • রঙের সঙ্গে থিনার মেশানোর সময় ধূমপান করা যাবে না। কেননা রং দাহ্য পদার্থ।
  • রং ও থিনারের আনুষঙ্গিক মালামাল আগুন থেকে দূরে রাখতে হবে।
  • শিশুদের নাগালের বাইরে রাখতে হবে রং, থিনার ও সমজাতীয় পদার্থকে।

প্রকাশকাল: বন্ধন, ১১২তম সংখ্যা, আগস্ট ২০১৯।

মোহাম্মদ রবিউল্লাহ
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top