• Home
  • অ্যাওয়ার্ড
  • প্রথমবার AIA মেডেল পেলেন জাপানের স্থপতি শিগেরো ব্যান
shigero Ban

প্রথমবার AIA মেডেল পেলেন জাপানের স্থপতি শিগেরো ব্যান

আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকটস (AIA)। তারা প্রতি বছরই একজন আমেরিকান স্থপতিকে সম্মাননা হিসেবে AIA গোল্ড মেডেল দিয়ে থাকে। স্থাপত্যকলা নিয়ে আমেরিকার বর্তমান পরিস্থিতির কারণে অনেক সমালোচনার মুখেই গত এক দশকের মধ্যে এ বছর আমেরিকার বাইরের একজন স্থপতিকে এ পুরস্কার দেয়া হচ্ছে। ২০২৬ এর এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপানের স্থপতি শিগেরো ব্যান। প্রতি বছর জুনের মাঝামাঝি সময়ে এ পুরস্কার প্রদান করা হয়।

আমেরিকান স্থাপত্যের ক্ষেত্রে, ২০২৫ সালকে মনে রাখতে হবে। কারণ এ বছরই স্থাপত্য জগতের কিংবদন্তি ফ্র্যাঙ্ক গ্রেহরি (Frank Gehry), রবার্ট এ. এম স্টার্ন (Robert A. M. Stern) এবং রিকার্ডো স্কোফিডিও (Ricardo Scofidio) পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। নিউ ইয়র্কের হাই লাইন নামের প্রায় ২.৩ কিলোমিটার দীর্ঘ রেলপার্কের স্রষ্টা ছিলেন স্কোফিডিও।

তবে আরও বেশি সম্ভাবনা থাকে, বছরটি ইতিহাসে স্থান পাবে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে। ধ্রুপদী স্থাপত্যের প্রতি তাঁর ঝোঁক এবং ব্রুটালিজমের প্রতি অনাগ্রহ, হোয়াইট হাউজের ইস্টার্ণ উইংকে ভেঙে ফেলার বিতর্কিত সিদ্ধান্ত এবং এর পরিবর্তে নির্মিতব্য বলরুমের ডিজাইনারের সঙ্গে তাঁর বিরোধ ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ কারণে বছরটি আমেরিকানদের জন্য স্মারণীয় হয়ে থাকার মতো।

আরও উল্লেখযোগ্য ঘটনা হলো তাঁর প্রশাসনের সেই পদক্ষেপ, যেখানে স্থাপত্যকে “পেশাদার” ডিগ্রির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রেসিডেন্সিকে সরাসরি দ্বন্দ্বের মুখে ফেলে দেয়া হয়েছে।  

চীনা স্থপতি লিউ জিয়াকুন (Liu Jiakun) সম্প্রতি জিতেছেন স্থাপত্যের নোবেল খ্যাত প্রিৎজকার পুরস্কার। অপরদিকে লন্ডনের একটি সামাজিক আবাসন প্রকল্প এবং স্পেনের ক্যানারি আইল্যান্ডের (Canary Islands) একটি সাধারণ কংক্রিটের গির্জা আরও জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্থাপত্য জগতের আরও দুটি বড় পুরস্কার জিতে নিয়েছে।

Related Posts

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম

শুধু দৃশ্যত নান্দনিকতাই নয়, স্থাপত্যের শিখরে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও জলবায়ুর সম্পৃক্ততা। আর এসবের পরিপূর্ণ সংমিশ্রণেই সম্ভব স্বতন্ত্র…

আধুনিক বাড়ির নকশায় গৃহস্থালি কাজ ও করিডরের বিবর্তন

একটি বাড়ির নকশায় করিডর বা চলাচলের পথকে সাধারণত খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। বসার ঘর, শোবার ঘর,…

আধুনিক বাড়ির স্বপ্ন: মানুষকে স্বাধীন করার প্রতিশ্রুতি ও বাস্তবতার সংকট

আধুনিক স্থাপত্যের অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবনকে সহজ, আরামদায়ক ও স্বাধীন করে তোলা। বিংশ শতাব্দীতে স্থপতি…

পরিবেশগত নৈতিকতার আলোকে স্থাপত্যের ১০টি প্রধান চ্যালেঞ্জ

স্থাপত্য কেবল ভবন নির্মাণ কিংবা নান্দনিক নকশা তৈরির শিল্প নয়; এটি মানুষের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং ভবিষ্যৎ পৃথিবীর…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি