Image

ফুটিংয়ের কথকতা

ফুটিং কী?

স্থাপনার অগভীর ভিত্তির সঙ্গে ফুটিং শব্দটি সম্পর্কিত। অগভীর ভিত্তির পরিবর্তে এই ফুটিং শব্দটি ব্যবহৃত হয়। ফুটিং ভিত্তির অংশবিশেষ, যা ইট, পাথর কিংবা কংক্রিটের তৈরি বিশেষ ডিজাইনের প্ল্যাটফর্ম বা কলাম। এর উদ্দেশ্য হলো কাঠামোর লোডকে ভিত্তিতলের বৃহত্তম ক্ষেত্রের ওপর ছড়িয়ে দেওয়া। অর্থাৎ ফুটিং ভিত্তিতলের বা কলামের নিচের লোড বৃহৎ এলাকায় প্রসারিত করে, যা মাটির ভারবহনক্ষমতা বৃদ্ধি করে। কাঠামোর বসন প্রতিরোধ করার জন্য কাঠামোর লোডকে মাটির স্তরে কিছুটা বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার পদ্ধতিই আসলে ফুটিং।

ফুটিং কত ধরনের হয়ে থাকে?

ফুটিং চার ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে-

স্প্রেড ফুটিং

কম্বাইন্ড ফুটিং

স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং

ম্যাট ফুটিং

স্প্রেড ফুটিং

কাঠামোর বেইজ বা ভিত্তিকে ধাপে ধাপে প্রশস্ত করে কাঠামোর ভার বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য যে ফুটিং নির্মাণ করা হয়, তাকে স্প্রেড ফুটিং বলে। এ জাতীয় ফুটিংয়ের জন্য কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া করা হয়, যাতে কাঠামোর ভর অধিক এলাকাজুড়ে বণ্টন করা যায়। অর্থাৎ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতানুযায়ী বনিয়াদ বা ভিত্তিকে পর্যায়ক্রমে প্রশস্ত করা হয়। প্রতিটি কলাম বা ওয়ালের জন্য পৃথক পৃথক ফুটিং থাকে। যদিও ডিজাইন ও নির্মাণপদ্ধতি অনুযায়ী এদের আলাদা বিবেচনা করা হয়। কলামের ক্ষেত্রে স্প্রেড ফুটিং বর্গাকার, আয়তকার কিংবা বৃত্তাকৃতির হয়ে থাকে।   

কম্বাইন্ড ফুটিং

যখন দুই বা ততোধিক কলাম দিয়ে একটি স্প্রেড ফুটিংকে সাপোর্ট দেওয়া হয়, তখন যে ফুটিং হয়, তাকে কম্বাইন্ড বা যুক্ত ফুটিং বলে। কম্বাইন্ড ফুটিং আয়তকার বা ট্রাপিজয়ডাল আকারের হতে পারে। কম্বাইন্ড ফুটিং আয়তকার হতে পারে, যখন উভয় কলামে সমান লোড বহন করতে পারে অথবা ট্রাপিজয়ডাল হতে পারে, যখন উভয় কলাম সমান লোড বহন করতে না পারে। সাধারণত এটি হয় আরসিসি নির্মিত।

কখন কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়? 

যে কারণে কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়

মাটির ভারবহনক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে।

দুইটি কলাম খুব কাছাকাছি হওয়ায় তাদের ফুটিং ওভারল্যাপ করলে। 

কলাম প্রান্ত সীমানারেখায় পড়ার ফলে ফুটিংকে সীমানারেখার বাইরের বর্ধিত করার সুযোগ না থাকলে। 

স্ট্রাপ ফুটিং বা ক্যান্টিলিভার ফুটিং

দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের ফুটিংগুলোকে বিম দিয়ে সংযুক্ত করে যখন একটি ফুটিংয়ে অন্তর্ভুক্ত করা হয়, তখন সে ফুটিংকে ক্যান্টিলিভার বা স্ট্রাপ ফুটিং বলে।

ম্যাট বা র‌্যাফট ফুটিং

যখন একটি কম্বাইন্ড ফুটিং কাঠামোর নি¤œস্থ সব ক্ষেত্রফলকে আবৃত করে কাঠামোর মূল দেয়াল ও কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন যে ভিত্তি তৈরি হয়, তাকে ম্যাট বা র‌্যাফট ভিত্তি বলে। এটি একধরনের কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর সব দেয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র‌্যাফট ভিত্তির সাহায্যে নির্মিত হয়।

ম্যাট বা র‌্যাফট ভিত্তি কী পরিস্থিতিতে বা উদ্দেশ্যে ব্যবহার করা হয়?

নরম মাটি বা আলগা গহŸরের (চড়পশবঃ) ওপর সমগ্র স্প্যান আবৃত করতে।

মাটির ভারবহনক্ষমতা কম হওয়ার কারণে ভিত্তির ক্ষেত্রফল বৃদ্ধি করতে। 

তরল পদার্থেও হাইড্রোস্ট্যাটিক চাপকে প্রতিহত করতে র‌্যাফট ভিত্তি ব্যবহার করা হয়।

গোলাম মোর্শেদ

প্রকাশকাল: বন্ধন ১৫৩ তম সংখ্যা, মে ২০২৩

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি…

 ছাদে লিকেজ হলে…

আপনি হয়তো নান্দনিক একটি বাসায় থাকেন! কিন্তু বর্ষা এলেই অস্বস্তিতে ভোগেন। কারণ ভবনের কংক্রিট ছাদ থেকে চুইয়ে অবাঞ্ছিত…

সড়ক নির্মাণ এবং মান নিয়ন্ত্রণ (দশম পর্ব)

সড়ক নির্মাণকাজে সার্বিক মান নিয়ন্ত্রণ বিভিন্ন প্রকার সড়ক নির্মাণ কল্পে সড়কসমূহের প্রকারভেদ, প্রয়োজনীয় মালামাল, যন্ত্রপাতি এবং কাজের পদ্ধতিসংক্রান্ত…

ড্রেনেজ ও স্যুয়ারেজ সিস্টেম (শেষ পর্ব)

যেকোনো নির্মাণকাজে যখন নিয়মের ব্যত্যয় ঘটে, তখন ওই কাজ সম্পন্ন করার পর নানা সমস্যা দেখা দিতে পারে। ফলে,…

ইস্পাতের দৃঢ়তায় টেকসই স্থাপনা

নগরায়ণের বিশ্বে বিস্ময়ের যেন শেষ নেই! যেমন গড়ে উঠছে আকাশচুম্বী সুউচ্চ ভবন, বিশালাকার সেতু, মাইলের পর মাইল উড়ালসেতু,…

ড্রেনেজ ও স্যুয়ারেজ সিস্টেম (পর্ব ২)

ঢাকা শহর তথা সারা দেশের ড্রেনেজ ও স্যুয়ারেজ সিস্টেমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পূর্বালোচিত সমস্যাগুলো মাথায় রেখে সব কাজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *