Image

প্লাস্টারের ত্রুটি ও প্রতিকার

প্লাস্টারের সংলগ্নতা হারানোর কারণ ও প্রতিকার কী? 

দেয়ালে প্লাস্টারের পর নানা কারণে তা সংলগ্নতা হারাতে পারে। প্রধান কারণসমূহের অন্যতম:

  • দেয়ালের গায়ের ছত্রাক, ফাঙ্গাস, তেল, রং প্রভৃতি যথাযথভাবে পরিষ্কার না করা হলে।
  • গাঁথুনির জয়েন্ট ভালোভাবে রেকিং এবং সিসি ও আরসিসি পৃষ্ঠকে চিপিং না করলে। 
  • মসলায় সিমেন্ট কম ব্যবহার করলে। 
  • গুণগতমানের সিমেন্ট ব্যবহার না করলে।
  • প্রাথমিক জমাট বাঁধার সময়ের মধ্যে প্রস্তুতকৃত মসলা ব্যবহার না করলে।
  • দেয়ালে কিংবা সিলিংয়ে চাপ দিয়ে মসলা প্রয়োগ না করলে।
  • একাধিক স্তরের মধ্যে বন্ড ভালো না হলে।
  • মসৃণ ফিনিশিংয়ের ওপর প্লাস্টার করলে।
  • সঠিকভাবে কিউরিং না করলে।

প্রতিকার 

  • দেয়ালের পৃষ্ঠকে তারের ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 
  • রেকিং আউট বা চিপিং করতে হবে।
  • সঠিক অনুপাতে বালু-সিমেন্ট-পানি মেশাতে হবে।
  • উন্নতমানের সিমেন্ট ব্যবহার করতে হবে।
  • প্রাথমিক সেটিং শুরু হওয়ার আগেই ব্যবহার শেষ করতে হবে। 
  • সিলিংয়ে চিপিংয়ের পর ভিজিয়ে নিতে হবে এবং সিমেন্ট গ্রাউটিং প্রয়োগের পর প্লাস্টার করতে হবে।
  • একাধিক স্তরে প্লাস্টার করার ক্ষেত্রে প্রথম স্তর প্রয়োগের পর ঝাড়– দিয়ে পৃষ্ঠকে অপসৃত করতে হবে।
  • কুর্নির সাহায্যে চাপ প্রয়োগের মাধ্যমে মসলা প্রয়োগ করতে হবে যেন অরপ ঞৎধঢ়-এর সৃষ্টি না হয়।
  • কমপক্ষে ৭ দিন নিয়মিত কিউরিং করতে হবে। 

পৃষ্ঠে প্লাস্টার দ্রুত জমাট বাঁধার কারণ কী? প্রতিকার করা যায় কীভাবে?

প্লাস্টার বিভিন্ন কারণেই দ্রুত জমাট বাঁধতে পারে। উল্লেখযোগ্য কারণ ও তার প্রতিকারসমূহ-

  • অধিক তাপমাত্রায় প্লাস্টারের কাজ করলে।
  • মসলায় বা কিউরিংয়ে গরম পানি ব্যবহার করলে।
  • প্রাথমিক সেটিং শুরু হয়ে যাওয়া মসলা ব্যবহার করলে।
  • পৃষ্ঠ ভালোভাবে না ভেজানোর কারণে মসলা থেকে দ্রুত পানি শোধিত হওয়ায়।
  • সিমেন্টে জিপসামের পরিমাণ কম থাকলে।

প্রতিকার

  • অধিক তাপমাত্রায় কাজ না করা।
  • স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার নিশ্চিত করা।
  • প্রাথমিক সেটিং শুরুর আগেই মসলার ব্যবহার নিশ্চিত করা।
  • অধিক তাপমাত্রা থেকে রক্ষার জন্য ঘন ঘন কিউরিংয়ের ব্যবস্থা করা।
  • সিমেন্ট দ্রুত জমাট বাঁধে এমন অ্যাডমিক্সার ব্যবহার না করা। 

প্লাস্টার পৃষ্ঠে সূক্ষ্ম ফাটলসহ পৃষ্ঠে নরম ও পাউডারের মতো হওয়ার কারণ কী? প্রতিকারে করণীয় কী?

প্লাস্টার পৃষ্ঠে সূক্ষ্ম ফাটলসহ পৃষ্ঠে নরম ও পাউডার হওয়ার দৃশ্য প্রায়ই লক্ষ করা যায়। কিছু সুনির্দিষ্ট কারণও রয়েছে এর পেছনে। এর কারণ ও প্রতিকারে যা যা করনীয়:

  • সিমেন্ট-বালুর মধ্যকার বন্ড ভালো না হলে বা নষ্ট হলে।
  • মসলায় সিমেন্টের পরিমাণ কম হলে।
  • গুণগতমানের সিমেন্ট ব্যবহার না করলে।
  • প্রাথমিক সেটিং টাইম শুরুর পর মিশ্রিত মসলা ব্যবহার করলে।
  • লবণ আক্রান্ত বা নোনায় ধরলে।
  • মসলার মিশ্রণ সঠিক না হলে।
  • যথাযথ কিউরিং না করলে।

প্রতিকার

  • গুণগতমানের সিমেন্ট নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করা।
  • পরিষ্কার বালু ব্যবহার করা।
  • প্রাথমিক সেটিং টাইম শুরুর আগেই মসলা ব্যবহার করা।
  • লবণাক্ত পানি বা বালু ব্যবহার না করা।
  • সঠিক অনুপাতে মসলার আদর্শ মিশ্রণ তৈরি করা।
  • প্লাস্টারের আগে ব্যাকগ্রাউন্ড ভালোভাবে ভিজিয়ে নেওয়া।
  • যথাযথভাবে কিউরিং করা।
  • সিমেন্ট দ্রুত জমাট বাঁধে এমন অ্যাডমিক্সার ব্যবহার না করা।

তথ্যসূত্র: ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী মো. মহিউদ্দিন

প্রকাশকালঃ বন্ধন, ১০৯তম সংখ্যা, মে ২০১৯

Related Posts

দেয়ালের স্যাঁতসেঁতে দাগ: কারণ কী, সমাধান কী

বৃষ্টির মৌসুম শেষ হতে না হতেই বেডরুমের দেয়ালে হালকা একটা কালচে ছোপ চোখে পড়ে। প্রথমে ভাবি, “থাক, শুকিয়ে…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

বাংলাদেশে টেকসই সড়ক নির্মাণ বাধ্যবাধকতা

বর্তমান বিশ্বে অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান ক্ষেত্র হলো সড়ক নির্মাণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং মানুষের জীবনযাত্রার মান…

হাটসন ভ্যালি শেক্সপিয়ারের স্থায়ী থিয়েটার মঞ্চ

যুক্তরাষ্ট্রের হাটসন ভ্যালি শেক্সপিয়ার একটি নামিদামি থিয়েটার কোম্পানী। দীর্ঘদিন তারা মুক্তমঞ্চে নাটক প্রদর্শনী করে আসছিলো। এটি স্যামুয়েল এইচ.…