Image

বাংলাদেশে টেকসই সড়ক নির্মাণ বাধ্যবাধকতা

বর্তমান বিশ্বে অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান ক্ষেত্র হলো সড়ক নির্মাণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সড়ক নেটওয়ার্কের ভূমিকা অপরিসীম। তবে প্রচলিত পদ্ধতিতে সড়ক নির্মাণে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার, উচ্চ কার্বন নিঃসরণ এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

জলবায়ু পরিবর্তনের এই সময়ে তাই বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে `টেকসই সড়ক নির্মাণ (Sustainable Road Construction)’। এটি এমন একটি নির্মাণ পদ্ধতি, যেখানে পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক দক্ষতা এবং সামাজিক কল্যাণ—এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দ্রুত সড়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি টেকসই প্রযুক্তি গ্রহণ এখন সময়ের দাবি। কারণ টেকসই সড়ক শুধু দীর্ঘস্থায়ী নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করে।

Bitumin

টেকসই সড়ক নির্মাণ কী?

টেকসই সড়ক নির্মাণ হলো এমন একটি পরিকল্পিত নির্মাণ ব্যবস্থা, যেখানে রাস্তা নির্মাণ, ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং পুনর্ব্যবহার সবকিছুই বিবেচনা করতে হয়। প্রতিটি ধাপে পরিবেশগত ক্ষতি কমানো, প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা হয়।

এই ধারণা লাইফ সাইকেল অ্যাপ্রোচ (Life Cycle Approach) -এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ একটি রাস্তা নির্মাণ থেকে শুরু করে তার পুরো কার্যকাল এবং পরবর্তী পুনর্নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপ বিবেচনায় নেওয়া হয়।

কেন টেকসই সড়ক নির্মাণ জরুরি?

বিশ্বব্যাপী মোট কার্বন নিঃসরণের একটি উল্লেখযোগ্য অংশ আসে নির্মাণ খাত থেকে। সড়ক নির্মাণে ব্যবহৃত সিমেন্ট, বিটুমিন, স্টিল ও পাথর উৎপাদনে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়।

টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে—

  • কার্বন নিঃসরণ কমানো যায়।
  • নির্মাণ ব্যয় দীর্ঘমেয়াদে হ্রাস পায়।
  • রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি পায়।
  • রক্ষণাবেক্ষণ ব্যয় কমে।
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহজ হয়।
  • প্রাকৃতিক সম্পদের অপচয় কমে।
Rolling

টেকসই সড়ক নির্মাণের মূলনীতি

১. পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার

প্রচলিত নির্মাণসামগ্রীর পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য ও কম কার্বন নিঃসরণকারী উপকরণ ব্যবহার করা টেকসই সড়ক নির্মাণের অন্যতম ভিত্তি।

ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে পুনর্ব্যবহৃত অ্যাসফল্ট (Reclaimed Asphalt Pavement), পুনর্ব্যবহৃত কংক্রিট, শিল্প বর্জ্য থেকে তৈরি জিওপলিমার, ফ্লাই অ্যাশ, স্টিল স্ল্যাগ, প্লাস্টিক বর্জ্য, রাবারের গুঁড়া ইত্যাদি। এসব উপকরণ প্রাকৃতিক পাথর ও বিটুমিনের ব্যবহার কমিয়ে পরিবেশের ওপর চাপ হ্রাস করে।

২. কার্বন নিঃসরণ কমানো

টেকসই সড়ক নির্মাণে কম শক্তি ব্যবহারকারী প্রযুক্তি গ্রহণ করা হয়। উল্লেখযোগ্যভাবে বলা যায়, Warm Mix Asphalt (WMA, কম কার্বন সিমেন্ট, বৈদ্যুতিক নির্মাণযন্ত্র, সৌরবিদ্যুৎ চালিত নির্মাণসাইটের কথা। এই প্রযুক্তিগুলো নির্মাণকাজে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

৩. পানি ব্যবস্থাপনা

ভারী বৃষ্টিপাতের সময় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ অপর্যাপ্ত ড্রেনেজ। টেকসই সড়কে উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকে তাই রাস্তার ক্ষতি অনেকাংশেই কমে। রেইনওয়াটার হারভেস্টিং, পারমিয়েবল পেভমেন্ট, জলধারণ ব্যবস্থা রাখতে তাতে বাড়তি সুবিধাও পাওয়া যায়। এতে জলাবদ্ধতা কমে এবং রাস্তার আয়ু বৃদ্ধি পায়।

৪. দীর্ঘস্থায়ী নকশা

টেকসই রাস্তা এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভারী যানবাহনের চাপ সহ্য করতে পারে।  বন্যা মোকাবিলা করা, অতিরিক্ত তাপমাত্রা সহনীয় ক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় সড়কের নকশায় উল্লেখ থাকা জরুরি বিষয়। ভবিষ্যৎ যানবাহনের চাপ মোকাবিলা করার জন্য নকশাকে দীর্ঘস্থায়ী করে ডিজাইন করা আবশ্যক।

৫. পুনর্ব্যবহৃত উপকরণের ব্যবহার

বর্তমানে বিশ্বের অনেক দেশ পুরোনো রাস্তা ভেঙে নতুন রাস্তা নির্মাণে সেই উপকরণ পুনরায় ব্যবহার করছে। পুরোনো বিটুমিন রাস্তা পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ করলে বিটুমিনের ব্যবহার কমে, নির্মাণ ব্যয় কমে এবং খুব কম পরিমাণে নির্মাণবর্জ্য উৎপাদন হয়।

৬. প্লাস্টিক বর্জ্য

ভারত, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর ফলে প্লাস্টিকের দূষণ কমে, রাস্তা অধিক জলরোধী হয় এবংস্থায়িত্ব বৃদ্ধি পায়। বাংলাদেশেও এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

Road

৭. রাবার মডিফায়েড অ্যাসফল্ট

ব্যবহৃত টায়ারের রাবার গুঁড়া অ্যাসফল্টের সঙ্গে মিশিয়ে রাস্তা নির্মাণ করলে ফাটল দেখা দেয়ার সম্ভাবনা খুব কম থাকে। এর পাশাপাশি শব্দ দূষণ কমে এবং রাস্তার স্থায়িত্বও বাড়ে।

৮. স্মার্ট প্রযুক্তির ব্যবহার

বর্তমানে আধুনিক টেকসই সড়ক নির্মাণে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাস্তা জরিপ বা ম্যাপিং করার জন্য ড্রোন ব্যবহার করা যায়। সড়ক নির্মাণের আগে GIS বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ সংগ্রহ করা যায় যা কাজের সময় অনেক সুবিধা দেবে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যুক্ত করা যেতে পারে সেন্সর। এতে বেশি গতির গাড়ি থামানো, দুর্ঘটনার পূর্বাভাস ইত্যাদি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। এসব প্রযুক্তি নির্মাণের গুণগত মান বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি আগেই শনাক্ত করতে সাহায্য করে।

৯. জলবায়ু সহনশীল সড়ক

বাংলাদেশে বন্যা, নদীভাঙন এবং অতিবৃষ্টির কারণে প্রতিবছর বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়। তাই জলবায়ু সহনশীল রাস্তা নির্মাণে উঁচু বাঁধযুক্ত রাস্তা নির্মাণ, শক্তিশালী সাব-বেস নির্মাণ করতে হয়। উন্নত ড্রেনেজ ও ক্ষয়রোধী ঢাল রাস্তাকে আরও বেশি জলবায়ু সহিষ্ণু করে তোলে।

১০. নবায়নযোগ্য শক্তির ব্যবহার

ভবিষ্যতের টেকসই সড়কে থাকবে সৌর প্যানেল, সৌরচালিত স্ট্রিট লাইট, বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা। এসব প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।

বাংলাদেশের সম্ভাবনা

বাংলাদেশ বর্তমানে এক্সপ্রেসওয়ে, মহাসড়ক ও আঞ্চলিক সড়ক উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। এই প্রকল্পগুলোতে যদি পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রী ব্যবহার করা হতো তবে তা ভবিষ্যতের অনেক খরচ আগে থেকেই নিয়ন্ত্রণ করা যেতো। পরিবেশবান্ধব কংক্রিট, প্লাস্টিক বর্জে্যর মতো উপকরণ  ব্যবহার করলেও ব্যয় সঙ্কোচন করা যেতো। স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা থাকলে সহজেই জলাবদ্ধতা দেখা দিতো না। যদিও বাংলাদেশে এসবের কিছুই নেই তবে ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে।

চ্যালেঞ্জ

বাংলাদেশে টেকসই সড়ক নির্মাণ বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

  • প্রযুক্তিগত সীমাবদ্ধতা: আধুনিক নির্মাণ প্রযুক্তি এখনও সর্বত্র সহজলভ্য নয়।
  • দক্ষ জনবল: বিশেষায়িত প্রকৌশলী ও প্রশিক্ষিত কর্মীর সংখ্যা সীমিত।
  • প্রাথমিক ব্যয়: পরিবেশবান্ধব প্রযুক্তির প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি।
  • নীতিগত সীমাবদ্ধতা: পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রী ব্যবহারের জন্য সুস্পষ্ট মানদণ্ড ও নীতিমালা আরও শক্তিশালী করা প্রয়োজন।
Dranage

টেকসই সড়ক নির্মাণে বাংলাদেশের করণীয় কি?

বাংলাদেশে টেকসই সড়ক নির্মাণ প্রসারে নিম্নলিখিত উদ্যোগ নেওয়া যেতে পারে—

  • জাতীয় পর্যায়ে টেকসই সড়ক নির্মাণ নীতিমালা প্রণয়ন।
  • সরকারি প্রকল্পে পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহারের বাধ্যবাধকতা।
  • গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি।
  • দেশীয় শিল্পে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে উৎসাহ প্রদান।
  • প্রকৌশলী ও ঠিকাদারদের প্রশিক্ষণ।
  • লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস (LCCA) বাধ্যতামূলক করা।
  • পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) আরও কার্যকরভাবে বাস্তবায়ন।

টেকসই সড়ক নির্মাণ কেবল একটি আধুনিক নির্মাণ কৌশল নয়। ভবিষ্যতের পরিবেশবান্ধব, অর্থনৈতিক এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তোলার একটি অপরিহার্য উপায়। পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রী, কম কার্বন প্রযুক্তি, উন্নত পানি ব্যবস্থাপনা, স্মার্ট নির্মাণ পদ্ধতি এবং নবায়নযোগ্য শক্তির সমন্বিত ব্যবহার একটি সড়ককে দীর্ঘস্থায়ী ও ব্যয়-সাশ্রয়ী করে তোলে।

বাংলাদেশের ক্রমবর্ধমান নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রেক্ষাপটে এখনই টেকসই সড়ক নির্মাণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সঠিক নীতিমালা, প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ মানবসম্পদের সমন্বয়ে বাংলাদেশ এমন একটি সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনও ত্বরান্বিত হবে।

Related Posts

ওডিসি’র ম্যাট ডেমনের ৩৪ মিলিয়ন ডলারের আবাসন সাম্রাজ্য

হলিউডের শীর্ষ তারকাদের পছন্দের রিয়েল এস্টেট বলতেই সাধারণত চোখে ভেসে ওঠে বেভারলি হিলসের চোখ-ধাঁধানো বিশাল ম্যানশন বা ম্যানহাটনের…

নদীই যখন পথ: দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিপথ-নির্ভর নগর স্থাপত্য

বিংশ শতাব্দী জুড়ে আধুনিক স্থাপত্য ও নগর পরিকল্পনা মূলত রাস্তাকেন্দ্রিক চিন্তাধারায় গড়ে উঠেছে—সড়কের বিন্যাস, মোড় ও ফুটপাতমুখী দালানকোঠাই…

ফ্র্যাঙ্ক গেহরির শেষ সুর ‘দার আল ফুনুন’ 

স্থাপত্যের জগতে যার নাম মানেই বাঁকানো ধাতব দেয়াল, ঢেউয়ের মতো কাঠামো আর প্রথাগত নিয়ম ভাঙার সাহস – সেই…

ছোট বাড়িও দেখতে কেন বড় দেখায়?

পাহাড়ের চূড়ায় প্রতিবেশী বাড়িগুলো ছাড়িয়ে কিছুটা এগিয়ে থাকা নর্থ ক্যারোলাইনের একটি আধুনিক বাড়ি। এই বাড়িটি ব্লু রিজ পর্বতমালা…