Image

কাঠ নিয়ে কথকতা

ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন প্রভৃতি তৈরিতে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হচ্ছে কাঠ। বিকল্প অনেক উপকরণ আবিষ্কৃত হলেও কাঠের আবেদন কিন্তু কমেনি এক বিন্দুও বরং বেড়েছে। কাঠের শৈল্পিকতা ও নান্দনিক ডিজাইন ব্যবহৃত স্থানের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ।

কাঠের ব্যবহার ক্ষেত্র

  • নির্মাণে: বিম, খুঁটি, দরজা-জানালার ফ্রেম, রেল স্লিপার, বৈদ্যুতিক খুঁটি, পাইল, সেতুর খুঁটি, সিঁড়ি, মেঝে তৈরিতে।
  • আসবাবপত্র: চেয়ার, টেবিল, খাট, আলমিরায়।
  • পরিবহন: লঞ্চ, নৌকা, বাস, ট্রাক তৈরিতে।
  • অস্থায়ী নির্মাণে: শাটারিং, স্ক্যাফোন্ডিংয়ে।
  • শিল্প ও বাণিজ্যে: বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম, দিয়াশলাই, ভিনিয়ার, প্লাইউড নির্মাণে।

কিন্তু সব কাঠ সব কাজের উপযোগী নয়। চলুন জেনে নিই কোন কাঠ কী ধরনের কাজে ব্যবহৃত হয় সে সম্পর্কিত তথ্য-

  • সেগুন: আসবাবপত্র, রেলগাড়ির বগি, জাহাজের পাটাতন তৈরিতে।
  • গর্জন: ঘরবাড়ি, রেলের স্লিপার তৈরিতে।
  • সুন্দরী: গরুর গাড়ির চাকা, খুঁটি, বৈদ্যুতিক পোল তৈরিতে।
  • শাল: সেতু, পাইল, জাহাজ নির্মাণে।
  • কাঁঠাল: আসবাবপত্র, দরজা-জানালা তৈরিতে।
  • গজারি: ঘরের খুঁটি, পোল, পাইল নির্মাণে।
  • আম: ফর্মওয়ার্ক, শাটারিং, জুতার গোড়ালি তৈরিতে।
  • শিশু: আসবাবপত্র, বন্দুকের বাঁট, বিনিয়ার তৈরিতে।
  • শিমুল: দিয়াশলাইয়ের বাক্স, কাঠি ও প্যাকিংয়ে।
  • বাবলা: কৃষিকাজের সরঞ্জাম, গরুর গাড়ির চাকা তৈরিতে।
  • চাম্বল: আসবাবপত্র, দরজা-জানালার চৌকাঠে।
  • শিল কড়ই: আসবাবপত্র, নৌকা, গৃহনির্মাণে।
  • নিম: আসবাবপত্র ও  গৃহনির্মাণে।

প্রকাশকাল: বন্ধন, ৮২তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭।

Related Posts

ইরান যুদ্ধের অজুহাতে আকাশচুম্বী নির্মাণ পণ্যের দাম

ইরানের যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলেই সীমাবদ্ধ থাকলো না। শেলের আঘাতে বিদ্ধস্ত পক্ষ-বিপক্ষ। তবুও আগুন ছড়িয়ে গেছে সারা…

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

হরেক রকম টাইলস

কয়েক দিন আগের কথা। একটা বাড়ির ইন্টেরিয়রের কাজে ক্লায়েন্টের সঙ্গে হাতিরপুল টাইলস মার্কেটে গিয়েছিলাম। মার্কেট দেখে বেশ ভালো…

সিল্যান্ট নিয়ে যত কথা (শেষ পর্ব)

….পূর্ব প্রকাশের পর ব্যবহারের ভিত্তিতে সিল্যান্টের কারিগরি বৈশিষ্ট্য সিল্যান্ট বাজার থেকে কিনে আনার সময় তা পেস্ট আকারে থাকে।…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq