Image

ইউপিভিসি থ্রেড পাইপ বৃত্তান্ত

দৈনন্দিন জীবনে পানির প্রয়োজনীয়তা কতটা তা বলার অপেক্ষা রাখে না। এমন কোনো স্থাপনা বা ভবন পাওয়া যাবে না, যেখানে পানির ব্যবস্থা নেই। পানি যেমন উপকারী তেমনি কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকারকও বটে। যেমন, ভবনে পানি সরবরাহ লাইনে যদি কোনো ত্রুটি বা লিকেজ থাকে, তবে তা ভবনের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আর সে কারণেই ভবনে সঠিকভাবে পানির সরবরাহ নিশ্চিত করা নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর এ কাজটি করতে প্রয়োজন উপযোগী পাইপ লাইন। ইউপিভিসি থ্রেড পাইপ এমনই এক পাইপ, যা পানির নিরাপদ সংস্থানে নিশ্চিতভাবে স্থাপন করা যায়।

আগে জিআই, লোহা ও ইস্পাতের পাইপ এ কাজে ব্যবহৃত হলেও দামে সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী হওয়ায় ব্যাপক হারে বেড়েছে প্লাস্টিক পাইপের ব্যবহার। তবে সাধারণ মানের প্লাস্টিক পাইপের তুলনায় অধিক টেকসই, নমনীয়, মসৃণ, সহজে স্থাপনযোগ্য ও দামে সাশ্রয়ী হওয়ার কারণে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিভিসি থ্রেড পাইপ। মূলত বিশুদ্ধ পানির সরবরাহ পেতে এই পাইপ স্থাপন করা হয়। ইউপিভিসি থ্রেড পাইপ দীর্ঘদিন ধরে নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিতে অন্যতম অনুষঙ্গ। দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে এই থ্রেড পাইপ। 

বহুল ব্যবহৃত গ্যালভানাইজড আয়রন বা জিআই পাইপে মরিচা ধরায় পানির গুণাগুণ নষ্ট হয় ফলে থ্রেড পাইপ হিসেবে ইউপিভিসি অন্তর্ভুক্ত হয়। প্লাস্টিক পাইপের মধ্যে ইউপিভিসি ও পিভিসি পাইপের প্রচলন বেশি হলেও পিভিসি পাইপের তুলনায় ইউপিভিসি পাইপের কিছু পার্থক্য রয়েছে। পিভিসি পাইপ সাধারণ, শক্তিশালী এবং হালকাধর্মী। কারণ, এই পাইপে প্লাস্টিসাইজার মেশানো থাকে কিন্তু ইউপিভিসি পাইপে এই প্লাস্টিসাইজার মেশানো থাকে না। ফলে ইউপিভিসি পাইপ হয় মসৃণ, নমনীয় কিন্তু শক্তিশালী। তা ছাড়া এই পাইপে রাসায়নিক নির্গত হয় না। এর মসৃণ সারফেস তরল ও অন্যান্য নির্গমনে হয় বেশ সহায়ক। অধিক তাপ ও চাপ সহ্য করতে পারে বিধায় বাড়ছে এই পাইপের ব্যবহারের ক্ষেত্রও। এসব উপযোগিতার কারণে বিশ্বজুড়ে পাইপ তৈরিতে ইউপিভিসি পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এটা রিজিড পিভিসি নামেও পরিচিত। 

ইউপিভিসি থ্রেড পাইপের ব্যবহার

  • ইউপিভিসি থ্রেড পাইপ পানি, গ্যাস, রাসায়নিক সরবরাহের কাজে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পাইপ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে- 
  • বাসাবাড়ি, বাণিজ্যিক ও শিল্পকারখানার খাবার পানি সরবরাহ লাইন
  • ভবনের প্লাম্বিং ও সেনেটারি কাজ (পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি সংগ্রহ)
  • গ্যাস ও রাসায়নিক কারখানার পাইপলাইন স্থাপনে
  • বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ তারের নিরাপত্তা নিরোধক
  • টেলিকমিউনিকেশন ক্যাবল স্থাপন
  • টেলিযোগাযোগ টাওয়ারে 
  • সাধারণত টিউবওয়েলে
  • গভীর নলকূপে
  • বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে
  • বায়ু নির্গমনের জন্য।

ইউপিভিসি থ্রেড পাইপের রং

  • সবুজ
  • সাদা
  • ধূসর
  • গোলাপি। 
নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড

ইউপিভিসি থ্রেড পাইপের বৈশিষ্ট্য

সাধারণ পাইপের তুলনায় ইউপিভিসি থ্রেড পাইপের কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে। পানি সরবরাহের কাজে ইউপিভিসি থ্রেড পাইপ দারুণ কার্যকর। এই পাইপ চাপ সহ্য করে দীর্ঘদিন টিকে থাকে। এ ছাড়া মাপে সঠিক ও উন্নতমানের কাঁচামালে তৈরি হওয়ায় এর মসৃণতা সাধারণ প্লাস্টিক পাইপের তুলনায় বেশি। ফলে পানির চাপ সহ্য করেও পানির প্রবাহ ঠিক রাখতে পারে। চাপ বাড়লেও ফেটে যাওয়া বা লিকেজ হওয়ার ভয় নেই। এর ফিক্সারগুলোও সঠিক মাপের হওয়ায় তা পাইপে দৃঢ়ভাবে আটকে থাকে। বিশেষভাবে তৈরি করা এই পাইপগুলো যেন সব ধরনের বর্জ্য নিষ্কাশনে সক্ষম, এ জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের রেসিন। এ জন্য এই পাইপের সাহায্যে কলকারখানা থেকে নির্গত যেকোনো ধরনের দূষিত বর্জ্য নিষ্কাশন করা যায় সহজেই। 

এসব উপযোগী নানা বৈশিষ্ট্য ছাড়াও এই পাইপ দামে সাশ্রয়ী ও ওজনে হালকা বলে সহজে স্থাপনযোগ্য। এ ছাড়া এই পাইপের বহন খরচও কম। আগে জিআই ও তামার পাইপ এ ধরনের কাজে ব্যবহৃত হলেও তা ছিল অত্যন্ত ব্যয়বহুল, যা ইউপিভিসি পাইপের বেলায় একদমই নেই। এই পাইপ জিআই ও সিআই (কাস্ট আয়রন) পাইপের বিকল্প। এই পাইপের আরেক সুবিধা হচ্ছে এর জয়েন্ট রিং ও ফিক্সারগুলো দেয় লিকপ্রম্নফ পাইপের নিশ্চয়তা। এই ফিক্সারগুলো প্রয়োজন হলে সহজেই খোলা বা লাগানো যায়। এমন সব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- 

  • বিশুদ্ধ পানির নিশ্চয়তা
  • দামে সাশ্রয়ী
  • টেকসই ও দীর্ঘস্থায়ী (৫০-১০০ বছর)
  • শক্তিশালী
  • দৃষ্টিনন্দন
  • হালকা ওজন (এমএস ও এসএস পাইপের তুলনায়)
  • সহজে স্থাপনযোগ্য
  • কম স্থাপন ব্যয়
  • রক্ষণাবেক্ষণ খরচ নেই বললেই চলে
  • সর্বোচ্চ পানি প্রবাহ নিশ্চিত করে
  • উচ্চক্ষমতা ও ক্ষতিকর রাসায়নিক পদার্থেও তেমন ক্ষতি হয় না  
  • বিরূপ আবহাওয়ায় টিকে থাকে
  • মাটি-পানির চাপ ও ভার সহনীয়
  • মরিচারোধী
  • রাসায়নিকরোধী
  • সর্বোচ্চ চাপ সহ্যক্ষম
  • বিদ্যুৎ অপরিবাহী
  • অগ্নিরোধী
  • ছিদ্র হয় না
  • ফাঙ্গাস ধরে না
  • সহজ জয়েন্ট সিস্টেম
  • মসৃণ সারফেসের কারণে প্রেসার লস কমে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়
  • জিআই পাইপের তুলনায় অনেক সাশ্রয়ী
  • এই পাইপ জিআই পাইপ ফিটিংসের সঙ্গেও জোড়া লাগানো যায়
  • কোনো ধরনের ওয়েল্ডিং অথবা পেস্টিং লাগাতে হয় না বিধায় খরচ কম হয় 
  • গরম বা ঠান্ডা উভয় ধরনের পানি নিরাপদে পান করা যায় 
  • ক্ষতিকর আলট্রা ভায়োলেটেড (UV) প্রতিরোধী।

ইউপিভিসি থ্রেড পাইপ ক্রয় ও স্থাপনের আগে

একটি ভবন তথা সব ধরনের স্যানিটেশন ও ওয়াটার সাপ্লাই পাইপ লাইন স্থাপনের কাজ অত্যন্ত গুরুত্বসহকারে করা উচিত। এমনকি পাইপের ফিটিংস-ফিক্সারস লাগানোর কাজটাও সমান গুরুত্ব বহন করে। তা না হলে পরে নানা সমস্যা হতে পারে। এ জন্য পাইপ কেনা থেকে শুরু করে স্থাপন করা পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক। এসবের মধ্যে রয়েছে-  

  • ভবনে পাইপ স্থাপনের আগে প্রকৌশলীর পরামর্শ নেওয়া উচিত।
  • অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রির সাহায্যে পাইপ স্থাপন করতে হবে। 
  • স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাইপ ও ফিটিংস-ফিক্সারসের পুরুত্ব ও গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে।
  • কোনো ধরনের লিকেজ বা ফাটল থাকলে সে পাইপ স্থাপন থেকে বিরত থাকতে হবে।
  • স্যানিটেশন ও ওয়াটার সাপ্লাই সিস্টেমের দেয়ালে গ্রুভ করে পাইপ বসাতে হবে। তবে কোনো অবস্থাতেই দেয়াল গাঁথুনির পর ঠিকমতো জমাট বাঁধার আগে গ্রুভ কাটা উচিত নয়। 
  • পানি ও পয়োনিষ্কাশনের জন্য স্থাপিত এই পাইপ লাইনসমূহ নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য স্থাপনকালে যত দূর সম্ভব বাঁক এড়িয়ে চলতে হবে।
  • ভালো রেজাল্ট পাওয়ার জন্য স্ট্রাপ রেন্স ব্যবহার করা উচিত। 
  • জয়েন্ট অবশ্যই পরিষ্কার রাখা উচিত। 
  • জয়েন্ট সিল করার জন্য বা জোড়া ভালোভাবে লাগানোর জন্য ভালো মানের টেফলন টেপ ব্যবহার করা উচিত। প্রয়োজনমতো টেপ ব্যবহার করতে হবে যতক্ষণ না জয়েন্ট টাইট হয়। এটা পাইপকে নষ্ট ও ছিদ্র হওয়া থেকে রক্ষা করবে।  
  • সবশেষে কনসিল করার আগে প্রেসার টেস্ট করে দেখতে হবে। 
আরএফেল পাইপ এন্ড ফিটিংস

সাইজ ও ব্র্যান্ডভেদে ধরন ও আকার

বাজারে বিভিন্ন ধরনের ইউপিভিসি থ্রেড পাইপ পাওয়া যায়। দেশের বাজারে এসব পাইপের সাইজ সাধারণত ১/২ ইঞ্চি থেকে ২ ইঞ্চি পর্যন্ত প্রস্থ ও ১০ ফিট দৈর্ঘের হয়ে থাকে। বিভিন্ন সাইজের ইউপিভিসি থ্রেড পাইপ ফুট ১০ টাকা থেকে শুরু করে ৫৫-৬০ টাকা বিক্রি হয়। বাজারে আরএফএল, নাভানা, বিআরবি, আনোয়ারসহ বিভিন্ন কোম্পানির ইউপিভিসি থ্রেড পাইপ পাওয়া যায়। সাইজ ও দেয়ালের পুরুত্বভেদে বিভিন্ন ধরনের ইউপিভিসি প্লাস্টিক পাইপ:

প্রাপ্তিস্থান

বাজারের অধিকাংশ হার্ডওয়্যার, স্যানিটারিওয়্যার ও নির্মাণসামগ্রীর দোকানেই পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের ইউপিভিসি থ্রেড পাইপ। ঢাকার নবাবপুর, গ্রিনরোড, ফার্মগেট, বাংলামোটর, উত্তরা, বনানী, মিরপুর, মোহাম্মদপুরসহ দেশের সব শহরেই মিলবে ইউপিভিসি থ্রেড পাইপ। 

প্রকাশকালঃ বন্ধন, ১০৬তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৯

Related Posts

বাড়ির নিরাপত্তায় সিকিউরিটি ডোর

ধরন পাল্টে গেলেও বাড়িতে চুরির ঘটনা কিন্তু থেমে নেই। পরিবার নিয়ে কোথাও বেড়াতে গেলে খালি বাড়ি নিয়ে যেন…

অন্দরের আভিজাত্যে ঝাড়বাতি

যে ঘরে নিত্য বসবাস, সে ঘরটি একটু আকর্ষণীয় না হলে কি চলে? নিজের জন্যই হোক বা অতিথিদের কাছে…

এসির হাওয়ায় শীতল ঘর

প্রচন্ড গরমে শীতল পরশ পেতে চান, তাহলে ঘরে এসি লাগান! বৈষ্ণিক তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এসি ছাড়া টেকাই…

গরমের আরামে সিলিং ফ্যান

অসহ্য গরম! তীব্র রোদের তেজ! ঘর থেকে বাইরে বের হলেই তপ্ত রোদে যেন পুড়ে যায় শরীর। দরদর করে…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq