….পূর্ব প্রকাশের
অ্যারোজেল
অ্যারোজেল বিশ্বের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে হালকা উপাদান যা ৯৯.৮% বাতাস দিয়ে তৈরি! এই কৃত্রিম, ছিদ্রযুক্ত, অতি-হালকা উপাদানটি একটি জেল থেকে তৈরি করা হয়। এতে জেলের তরল উপাদানকে গ্যাস দিয়ে পূর্ণ করা হয়। এর ফলে অত্যন্ত কম ঘনত্ব এবং কম তাপ পরিবাহিতা সম্পন্ন একটি বস্তুতে পরিণত হয় অ্যারোজেল। নির্মাণে অ্যারোজেল ফোমের উন্নত বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
স্পর্শ করলে এটি ভঙ্গুর পলিস্টাইরিন ফোমের মতো মনে হবে। অ্যারোজেল বিভিন্ন রাসায়নিক যৌগ দিয়ে তৈরি করা যেতে পারে। এটি প্রথম উৎপাদিত হয়েছিল ১৯৩১ সালে, স্যামুয়েল স্টিফেনস কিসলারের মস্তিষ্কপ্রসূত একটি ধারণা হিসেবে।
তিনি যুক্তি দিয়েছিলেন যে কাঠামোর সংকোচন না ঘটিয়েই তরলকে গ্যাস দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। প্রথম অ্যারোজেলগুলো সিলিকা জেল দিয়ে তৈরি করা হয়েছিলো। কিসলারের পরবর্তী কাজগুলো অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড এবং টিন ডাইঅক্সাইডের উপর ভিত্তি করেই অ্যারোজেল বানানো হয়।

রিচেলাইট
রিচলাইট একটি টেকসই কাগজের যৌগিক উপাদান। এটি বর্জ্য কাগজ থেকে তৈরি, যা চাপ দিয়ে শক্ত, মসৃণ প্যানেলে পরিণত করা হয়। সঠিকভাবে সংগৃহীত কাগজ নির্মাণকাজে ব্যবহৃত অনেক সাধারণ উপকরণের চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব।
এটিই রিচলাইটের অন্যতম প্রধান সুবিধা। যেহেতু নতুন রিচলাইট তৈরি করতে পুরোনো উপকরণ পুনরায় ব্যবহার করা হয়, তাই উৎপাদন প্রক্রিয়ায় কম শক্তি খরচ হয়। এর ফলে উৎপাদনের কার্বন ফুটপ্রিন্ট কমে বহুগুণে।
চূড়ান্ত পণ্যটি অনেক বেশি টেকসই হয়। তবে, প্রযুক্তি একে একটি চমৎকার কাঁচামালে পরিণত করে, যা পরিবেশবান্ধব নির্মাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফলস পার্টিশনে এর ব্যবহার খুব বেশি দেখা যায়। কখনো পিভিসি বোর্ড কিংবা পাতলা কাঠের বিকল্প হিসেবেও রিচেলাইটকে ব্যবহার করা যেতে পারে।
পাথর বা অন্যান্য শক্ত পৃষ্ঠের মতো নয়, রিচলাইট ঘন শক্ত কাঠের মতোই কাজ করে এবং এটিকে সহজেই মিলিং, স্যান্ডিং এবং জোড়া লাগানো যায়। রিচলাইট একটি জলরোধী এবং স্বাস্থ্যকর উপাদান, যার আর্দ্রতা শোষণ ক্ষমতা কম এবং তাপ ও অগ্নি প্রতিরোধ ক্ষমতা বেশি।

তরল গ্রানাইট
পাথরকে তরল করা হলেও তা পাথরের মতোই শক্ত থাকে যখন সে কঠিন রূপ ধারণ করে। কৃত্রিম “তরল” পাথর একটি বিশেষ তরলের মিশ্রণ। এতে ৭০% মার্বেল চিপস এবং ৩০% বিশেষ সংযোজনী ও আলংকারিক ফিলার জাতীয় পদার্থ দিয়ে তৈরি।
সেই তরল পাথর হলো তরল গ্রানাইট। এই তরল পাথর কংক্রিট, ইটের গাঁথুনি, পাথর এবং অ্যাসফাল্টের মতো পৃষ্ঠতলে স্প্রে করা হয়। এর গঠনের কারণে, তরলটি জমাট বেঁধে একটি দৃঢ় আবরণ তৈরি করে। এতে পৃষ্ঠতলকে একটি দীর্ঘস্থায়ী এবং আকর্ষণীয় রূপ (চকচকে সার্ফেস) প্রদান করে।
তরল গ্রানাইট একটি পরিবেশ-বান্ধব উপাদান, কারণ এতে নিরাপদ রেজিন, প্রাকৃতিক মার্বেল চিপস এবং খনিজ ফিলার অন্তর্ভুক্ত থাকে। এই যৌগিক উপাদানটি ফ্লোর ফিনিশিংয়ে দারুণ কার্যকরী।

ফ্লেক্সিবল কংক্রিট
কংক্রিটের গুণগত মান উন্নত করার গবেষণা পদার্থ বিজ্ঞানের অন্যতম জনপ্রিয় একটি ক্ষেত্র। আজকাল প্রায় সমস্ত নির্মাণকাজই কংক্রিটের উপর ভিত্তি করে করা হয়। আগেই উল্লেখ করা হয়েছে, কংক্রিটের একটি সমস্যা হলো এর ভঙ্গুরতা।
বিশেষ করে যখন এটি ভেঙে যায় বা ফেটে যায়। কংক্রিট অত্যন্ত শক্তিশালী হলেও, এটি যে পরিমাণ ভার বহন করতে পারে তা সীমিত। ২০১৪ সালে, সিঙ্গাপুরের বিজ্ঞানীরা কংক্রিটের কাঠামো থেকে রিইনফোর্সমেন্ট বাদ দিয়ে এর শক্তি বৃদ্ধি এবং ওজন কমানোর পাশাপাশি এতে নমনীয়তাও যোগ করেন। এই কংক্রিট প্রচলিত কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
রূপান্তরিত এই কংক্রিট সাধারণত প্রচলিত কংক্রিটের চেয়ে ৩ গুণ পর্যন্ত বেশি নমনীয়তা এবং শক্ত। বিশেষ রাসায়নিক দ্রবণে সবচেয়ে পাতলা পলিমার মাইক্রোফাইবার মেশানো হয়। এর ফলে রূপান্তরিত কংক্রিট সম্পূর্ণ স্ল্যাব জুড়ে শক্তি সঞ্চালন করতে পারে।

স্বচ্ছ অ্যালুমিনিয়াম
ভবিষ্যতের এই নির্মাণ উপকরণিটি এখন একটি বাস্তব বস্তু। সহজ কথায়, এটি অ্যালুমিনিয়াম অক্সিনাইট্রাইড (AlON) ভিত্তিক একটি স্বচ্ছ নির্মাণ উপকরণ। এই উপাদানটির প্রধান বৈশিষ্ট্য হলো আঁচড়রোধী ক্ষমতা এবং স্থায়িত্ব।
স্বচ্ছ অ্যালুমিনিয়াম অ্যালুমিনোসিলিকেট কাঁচ (কোয়ার্টজ) থেকে অনেক বেশি টেকসই এবং এটি স্যাফায়ারের চেয়ে ৮৫% বেশি শক্ত। এছাড়াও, এটি ২,১০০⁰ সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। এটি তেজস্ক্রিয়তা, অ্যাসিড, ক্ষার এবং পানিরোধী।
স্বাভাবিকভাবেই, সামরিক এবং অপটিক্স শিল্পে এই উপাদানটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু নির্মাণকাজে, এটি আঘাত-প্রতিরোধী জানালা, গম্বুজ এবং স্বচ্ছতা ও শক্তি প্রয়োজন এমন সব ক্ষেত্রে ব্যবহৃত হয়।
চলবে…