উৎসবের আমেজে সাজানো রঙিন ঘর

ঘরে লাগুক রঙের উৎসব

প্রত্যেকেই চায় ঈদের দিনে নিজেকে রঙিনভাবে সাজাতে। রং মানুষকে জীবনের স্বপ্ন দেখায়। থমকে যাওয়া জীবনে রং নতুন করে পথ চলতে সাহায্য করে। তাই আপনার ঘরকে ঈদ কিংবা পূজার আনন্দে ভরিয়ে তুলতে, ঘরের ভেতর রঙিন স্বপ্ন আনতে রঙের যথাযথ ব্যবহারের জুড়ি মেলা ভার। 

প্রত্যেকেরই নিজের অন্দরমহল নিয়ে রয়েছে অন্য রকম স্বপ্ন। জীবনের চলমান পথে ছুটে চলতে স্বপ্নপূরণের প্রত্যাশায় কেউ পারে স্বপ্নকে ছুঁতে, কারও স্বপ্ন বিবর্ণতায় হারিয়ে যায়। কিন্তু কমবেশি ঈদের আনন্দকে দ্বিগুণ করতে প্রাণপণ চেষ্টার কমতি থাকে না এতটুকু। উৎসবের আমেজ ও রঙে নানা উৎস থেকে আসা আলো গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে ওঠে। ঘরের ভেতর নিশ্চল দাঁড়িয়ে থাকা দেয়ালঘেরা অন্দরে নিজেকে চার দেয়ালের মাঝে বন্দী ছাড়া আর কিছু মনে হয় না। অথচ একটু সৃষ্টিশীল চিন্তার সঙ্গে কিছুটা ইচ্ছাশক্তির সমন্বয় ঘটাতে পারলে আপনার বাড়ির দেয়ালটিও হয়ে উঠতে পারে নান্দনিক। এমনকি আপনার বাড়ির সৌন্দর্যমণ্ডিত চরিত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে শিল্পসম্মত দেয়ালটি। আপনার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে রং ও অন্য গৃহসামগ্রীর সাহায্য নিতে হতে হবে কৌশলী। ঘরের ভেতরের প্রতিদিনকার যে জীবন, সে জীবনের রং স্পর্শের বাইরে কিছু নয়। যেখানে যাবেন, যা দেখবেন সর্বত্রই আছে রঙের বাহারি বাহার। পৃথিবীতে রংহীন জায়গা নেই একটিও। তাই এ থেকে আপনার ঘরটিই বা বাদ থাকবে কেন! রং যে শুধু দেয়ালেই হতে হবে তা নয়, রঙের নানা ব্যবহার হতে পারে আপনার আসবাবে, পর্দায়, কুশন কভার কিংবা বিছানার চাদরে। ঘরের মেঝেতে রাখা কার্পেট কিংবা শতরঞ্জিও এর বাইরে নয়। শুধুই কি তাই? ঘরের ফুলদানি থেকে শুরু করে ঘরের দেয়ালের প্রিন্টিং, টেবিলে টেবিল রানার ও ম্যাট কিংবা ক্রোকারিজ হতে পারে নানা রঙের, নানা বর্ণের। সামনে ঈদ আর পূজা, তাই টেবিলের ওপর রাখা রঙিন থালা-বাসন ঈদ ও পূজার আমেজকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে অনেকখানি, আর ঘর সাজাতে বিভিন্ন আকৃতির ও রঙের মোমবাতির জুড়ি নেই।

বসার ঘরে রঙিন সাজ
বসার ঘরে রঙিন সাজ

ঈদ বা পূজা এলে যেমন নিজের ঘরটাকে সাজিয়ে নিতে হয়, তেমনি এই উৎসবে ঘর সাজানোর পাশাপাশি প্রস্তুত করতে হয় ঘরের চারপাশকেও। এই চারপাশের মধ্যে ড্রয়িংরুম, ডাইনিং টেবিল, বেডরুমের বিছানা-বালিশ, সিঁড়ি ও বারান্দা উল্লেখযোগ্য। তবে সবার আগে প্রয়োজন ঘরকে গোছগাছ করা। সম্ভব হলে ড্রয়িংরুমে নতুন কুশন কভার লাগিয়ে কিংবা অল্প ব্যবহৃত কভারটি দিয়ে ড্রয়িংরুম সাজিয়ে নেওয়া যায়। খরচ বাঁচাতে পুরোনো শাড়ি কেটেই বানিয়ে নিতে পারেন নতুন কুশন কভার ও পর্দা। সম্ভব হলে নতুন পর্দা তৈরি করে নিন অথবা ভিন্নতা আনতে বিভিন্ন রঙের পর্দাগুলোর স্থান পরিবর্তন করুন। ঘরকে সুন্দর করে তোলার অন্যতম রসদ বর্ণিল সব পর্দা। প্রিন্টিং পর্দার পাশাপাশি ফেব্রিক পেইন্ট, ব্রাশ প্রিন্ট, কিংবা এক রঙের নতুন পর্দা টাঙিয়ে ঘরের পরিবেশে অভিনবত্ব আনতে পারেন। তবে পর্দা সব সময় ঘরের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচন করা ভালো। 

পূজার আমেজ আনতে বাসার প্রবেশপথের কোনায় দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখতে পারেন বড় আকৃতির পিতলের স্ট্যান্ড প্রদীপদানি। প্রদীপদানির ওপরে দুই দিকের দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে বসিয়ে দিতে পারেন কাঠের কারুকাজ করা নান্দনিক আয়না। প্রদীপের সঙ্গে মেঝেতে রাখতে পারেন পিতলের শো-পিস। আরেকটি পিতলের থালায় রাখতে পারেন বিভিন্ন আকৃতির মোম। যেকোনো উৎসবে প্রদীপের সলতের আলোকে আলোকিত প্রবেশপথ উষ্ণ অভ্যর্থনা জানাবে ঘরে আগত অতিথিকে। শুধু প্রদীপের আলোতেই নয়, কর্নারকে আলোকিত করতে ব্যবহার করতে পারেন স্পট অথবা হ্যাংগিং লাইট। যেকোনো ঘরের কর্নার সাজান না কেন, ঘরের আসবাব এবং আনুষঙ্গিক জিনিসপত্র হতে হবে হালকা নকশার। কারণ, কর্নারকে জাঁকজমকভাবে সাজালে তা ঘরকে আরও উজ্জ্বল করে তোলে। চাইলে কর্নার সাজানো ঘরে মেঝেতে বসার ব্যবস্থা করতে পারেন জমিয়ে আড্ডা দিতে। ঘরের রং হালকা হলে কর্নারে রাখতে পারেন নান্দনিক ভাস্কর্য। 

ফুল হচ্ছে ঘর সাজের হাজারো উপাদানের মধ্যে প্রধানতম রসদ। একমাত্র ফুলের সাজেই আপনার গৃহকোণ উৎসবের খুশির জোয়ারে হয়ে উঠবে শিল্প-নৈপুণ্যে অনন্যা। পিতলের থালা ও ফুলদানির পাশাপাশি মাটির নকশা করা থালা ও ফুলদানি দিয়েও সাজাতে পারেন আপনার অন্দর মহল। এগুলো আপনার ঘরের সাজে আনবে দেশীয় আমেজ। ফুলদানিতে রাখা লাল, হলুদ, বেগুনি, গোলাপ, নানা রঙের ফুল ঘরের রঙিন রূপ ফুটিয়ে তুলতে অদ্বিতীয়। ঘরের বিভিন্ন কর্নারে, বারান্দায় কিংবা প্রবেশপথে রাখতে পারেন নানা ধরনের ইনডোর প্লান্ট।

বর্ণিল রঙিন সাজ
বর্ণিল রঙিন সাজ

দরকারি পরামর্শ

  • ঘরে রং করানো সম্ভব না হলে দেয়ালে ভিন্নতা আনতে ওয়াল পেপার লাগিয়ে নিন।
  • আসবাবে রং করানো সম্ভব না হলে একটা পাতলা কাপড় কেরোসিনে ভিজিয়ে আসবাবের ওপর ঘষে নিন। দেখুন আসবাব কেমন ঝকঝক করবে।
  • আসবাবগুলো একটু রদবদল করে সেট করুন। এতে ঘরে নতুনত্ব আসবে।
  • কম আলো ঢোকে এমন ঘরের দেয়ালে হালকা রং ব্যবহার করুন।
  • কোন ঘরে কী রঙের ব্যবহারে ঘর বড় দেখায়, সেটা জেনে নিন।
  • দেয়ালের পুরোনো পেইনটিং সরিয়ে নতুন পেইনটিং যোগ করুন। একটু ভিন্নতা আনতে বিভিন্ন ধরনের মাস্ক দেয়ালে টানিয়ে দিন।
  • ঘরে পূজার আমেজ আনতে অস্থায়ী আল্পনা করুন। ফুলের পাপড়ির আল্পনা এ ক্ষেত্রে আদর্শ।
  • ডাইনিং টেবিলে কাচের গ্লাসে মোমবাতি রেখে ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করুন। পাবেন নতুনত্বের ছোঁয়া।  
  • ব্যবহার করুন নতুন রাগ, কার্পেট আর শতরঞ্জি।

ফারজানা গাজী
চিফ অপারেটিং অফিসার
farzanagazi@yahoo.com

প্রকাশকাল: বন্ধন ৫৪ তম সংখ্যা, অক্টোবর ২০১৪

Related Posts

বর্ষার দিনে ঘরের হালচাল 

বর্ষার ঝিরঝিরে বৃষ্টি মনে প্রশান্তি আনলেও আপনার আদরের অন্দরমহলের জন্য তা হতে পারে দুশ্চিন্তার কারণ। বাইরে যখন মেঘ-রোদ্দুরের…

বৈশাখী অন্দরসজ্জার টিপস

বৈশাখ মানেই উৎসব। বৈশাখ মানেই কৃষকের ঘরে ঘরে আনন্দের জোয়ার। তবে বৈশাখ শুধু কৃষকের ঘরেই থেমে নেই্। ছড়িয়ে…

বৈশাখী আমেজে ঘর সাজানোর সহজ উপায়

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের প্রথম দিনে ঘরের ভেতরেও যদি লেগে থাকে লাল-সাদা রঙের উচ্ছ্বাস, লোকজ…

স্মার্ট প্রযুক্তির স্মার্ট টিভি

আগে ছবি দেখা আর শব্দ শোনাই ছিল টেলিভিশনের কাজ। কিন্তু প্রযুক্তির উন্নয়নে বর্তমানে টেলিভিশনে এসেছে বিস্তর পরিবর্তন। সিআরটি…

এয়ার ফ্রেশনারে ফ্রেশ অন্দর

নিজেকে রিফ্রেশ রাখতে আমাদের কত আয়োজন! পারফিউম, বডি স্প্রে, আতর ইত্যাদি যেন আমাদের যাপিত জীবনের রোজকার অনুষঙ্গ। কিন্তু…

অন্দরসজ্জার একাল-সেকাল

একটা সময় ছিল যখন বাড়ি তৈরি করার কথা ভাবা হতো তখন কিন্তু কেউ ইন্টেরিয়র ডিজাইন বা অন্দরসজ্জা নিয়ে…

স্নিগ্ধ সাজে বর্ষার অন্দর

গ্রীষ্মের প্রচণ্ড সূর্যতাপ জাদুর পরশে শীতল হয় বর্ষায়। আর বর্ষার সৌন্দর্য শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়, এর স্পর্শ ছুঁয়ে…

বৈশাখের টুকিটাকি অনুষঙ্গ

উৎসবপ্রিয় জাতি বাঙালি। বাঙালির অন্যতম প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বর্ষবরণের এই উৎসবের প্রভাব শুধু বাঙালির সাজপোশাকেই নয়, পড়ে…

কিচেন সিঙ্ক বৈচিত্র

শহুরের বাড়িগুলো ক্রমেই হয়ে উঠছে ফ্লাট নির্ভর। যৌথ পরিবার ভেঙে একক পরিবার যতই বাড়ছে ছোট আয়তনের আবাসনের চাহিদা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *