একটি ভবন নির্মাণ প্রকল্পের প্রধান কাঠামো নির্মাণার্থে রিইনফোর্সড্ সিমেন্ট কংক্রিট তৈরিতে গুরুত্বপূর্ণ একটি উপাদান এই এমএস রড। ছবি: ফ্রিপিক

ভবন নির্মাণ ও মান নিয়ন্ত্রণ – ৮ (স্টিলসামগ্রী)

স্টিল

নির্মাণকাজে অন্যতম আর একটি উপাদান স্টিল। বিশেষ করে কংক্রিট অর্থাৎ রিইফোর্সড সিমেন্ট কংক্রিট সংক্ষেপে আরসিসি স্ট্রাকচার নির্মাণে স্টিল প্রধান উপকরণ। এ ছাড়া নির্মাণকাজে স্টিল বহুবিধভাবে ব্যবহার করা হয়ে থাকে, আর এই ব্যবহার অনুসারে আছে স্টিলের নানা প্রকার ভেদ। তবে আমার এই আলোচনায় স্টিল বলতে শুধু নানা ধরনের মাইল্ড স্টিল (এমএস) সেকশনকে বোঝানো হয়েছে, যেমন- এমএস রড, এমএস অ্যাঙ্গেল, এমএস ফ্ল্যাট বার ইত্যাদি। যার মধ্যে এমএস রডের ব্যবহারই প্রধান। আজকের আলোচ্য বিষয় নির্মাণ প্রকল্পে ব্যবহৃতব্য স্টিলসামগ্রী (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)।

এমএস রড

একটি ভবন নির্মাণ প্রকল্পের প্রধান কাঠামো নির্মাণার্থে রিইনফোর্সড্ সিমেন্ট কংক্রিট তৈরিতে গুরুত্বপূর্ণ একটি উপাদান এই এমএস রড। প্রসঙ্গত, প্রতিটি ভবনের কাঠামো নির্মাণকল্পে প্রাথমিক কাজ কংক্রিট ঢালাই করা, যার মাধ্যমে দীর্ঘস্থায়ী, শক্ত ও মজবুত একটি স্থাপনা তৈরি করা হয়ে থাকে। আর এই কাঠামোকে অবলম্বন করেই ভবনের আনুষঙ্গিক অন্যান্য কাজসমূহ সম্পন্ন করা হয়। কংক্রিট সাধারণত দুই ধরনের হয়-

১. সিমেন্ট কংক্রিট (সিসি)

২. রিইনফোর্সড্ সিমেন্ট কংক্রিট (আরসিসি)

এই দুই ধরনের কংক্রিটের ব্যবহারিক উদ্দেশ্য এবং অন্তর্নিহিত শক্তি বা ভারবহন সক্ষমতা ভিন্নতর। 

সিমেন্ট কংক্রিট বা সিসি সাধারণত সিমেন্ট, বালি ও খোঁয়ার সংমিশ্রণে প্রস্তুত করা হয়। এই কংক্রিট শুধু কম্প্রেশন (সঙ্কোচন) ভার বহন করার উপযোগী, যা মজবুত ও শক্ত কোনো বেইজ তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। সিমেন্ট কংক্রিটের টেইনশন (প্রসারণ) ভারবহন ক্ষমতা অতি নগণ্য। ফলে, এমএস রড দ্বারা একটি কাঠামো তৈরি করে তার ওপর সিমেন্ট কংক্রিট ঢালাই করলে এর টেইনশন (প্রসারণ) ভারবহন ক্ষমতা চাহিদামতো বাড়ানো যায়। রডের কাঠামোর ওপর ঢালাইকৃত এই কংক্রিটকে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি বলে। 

বড় বড় বিল্ডিং, রোড, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ প্রকল্পের কাজে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি ব্যবহার করা হয়। নির্মিতব্য প্রতিটি স্থাপনা নির্মাণকল্পে তার সার্বিক ভারবহন ক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্বতা বিবেচনা করেই এই কংক্রিটের ডিজাইন করা হয়। এসব স্থাপনা ডিজাইন করার সময় নির্মিতব্য স্থাপনাটির নিজস্ব ওজন, বহনযোগ্য ভারের পরিমাণ, প্রতিকূল আবহাওয়ায় প্রবাহিত বাতাসের চাপ এবং ভূ-কম্পনজনিত চাপ বহন করাসহ সাধারণ আবহাওয়াজনিত কারণে ক্ষয়রোধ ক্ষমতা নিশ্চিত করে নির্বিঘ্নে টিকে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন স্ট্রাকচার ডিজাইন ও নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসিতে ব্যবহৃতব্য এমএস রড বিভিন্ন গ্রেড এবং সাইজের (মোটা-চিকন) হয়ে থাকে। ফলে, নির্মাণাধীন একটি স্ট্রাকচার বা কাঠামো সংশ্লিষ্ট বিভিন্ন কম্পোনেন্টের ধরন, আকার বা মাপ এবং ঢালাইকৃত কংক্রিটের চাহিদামতো ভারবহন ক্ষমতার ওপর নির্ভর করে নির্বাচন করা হয় রডের গ্রেড, সাইজ (মোটা-চিকন) আর পরিমাণ। তাই কংক্রিট ঢালাইয়ে ব্যবহৃতব্য রডের সাইজ ও পরিমাণ সঠিকভাবে নির্ণয় করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, একটি স্ট্রাকচার বা কাঠামোর দীর্ঘস্থায়িত্বতা নির্ভর করে কংক্রিট ঢালাইয়ে ব্যবহৃত বিভিন্ন গ্রেডের রড, রডের সাইজ এবং ব্যবহৃত রডের পরিমাণ, বিভাজন ও স্থাপনের মতো বিষয়ের ওপর। 

অতীতে আমাদের দেশে রডের গ্রেডগত কোনো পার্থক্য ছিল না। সর্বত্র একই গ্রেডের বিভিন্ন সাইজের রড কম-বেশি ব্যবহার করা হতো। দেশের ক্রমবর্ধমান চাহিদা এবং সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্তমান বাজারে বিভিন্ন গ্রেডের রডের উৎপাদন ও সরবরাহ বেড়েছে। অতএব, নির্মিতব্য স্ট্রাকচারের ধরন, ভারবহন ক্ষমতা, দীর্ঘস্থায়িত্বতা নানা বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন গ্রেড এবং সাইজ (ডায়ামিটার)-এর রড ব্যবহার করা হয়। বর্তমান বাজারে বিদ্যমান গ্রেড ও ডায়ামিটারভেদে এমএস রডের বিভিন্ন ধরন-

রডের গ্রেড (গুণগত মান)

  • ৪০ গ্রেড
  • ৬০ গ্রেড  
  • ৭০-৮০ গ্রেড

নির্মাণসংক্রান্ত সকল কাজের মান নিয়ন্ত্রণকল্পে প্রতিটি প্রকল্পের কাজে ব্যবহৃতব্য এমএম রডের অন্তর্নিহিত গুণগত মান যাচাই করে নেওয়া অত্যাবশ্যক। ছবি: বন্ধন

প্রযুক্তিগত উন্নয়নে ফলে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে মানুষের চহিদা, প্রয়োজন ও প্রযুক্তির ব্যবহার। এই সব কিছুর সমন্বয় সাধন এবং বিদ্যমান পরিস্থিতির সার্বিক উন্নয়ন সাধনার্থে আমাদের দেশে রডের উৎপাদনশীলতা বেড়েছে, বেড়েছে মানুষের উদ্ভাবনী চিন্তাধারা। ফলে, দেশের অভ্যন্তরেই গড়ে ওঠেছে বেশ কিছুসংখ্যক স্টিল রি-রোলিং মিল। যেখান থেকে বিভিন্ন গ্রেড ও সাইজের রড উৎপাদন করে বানিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে।   

ডায়ামিটারভেদে রডের সাইজ 

  • ১/২ ইঞ্চি
  • ৩/৪ ইঞ্চি
  • ৩/৮ ইঞ্চি
  • ৫/৮ ইঞ্চি
  • ৭/৮ ইঞ্চি
  • ১ ইঞ্চি
  • ১.২৫ ইঞ্চি
  • ১.৫০ ইঞ্চি প্রভৃতি। 

যা-ই হোক, আমার মূল প্রতিপাদ্য বিষয় ‘ভবন নির্মাণ এবং মান নিয়ন্ত্রণ’ প্রসঙ্গে উল্লেখ করা জরুরি যে ভবন নির্মাণসংক্রান্ত সকল কাজের মান নিয়ন্ত্রণকল্পে প্রতিটি প্রকল্পের কাজে ব্যবহৃতব্য এমএম রডের অন্তর্নিহিত গুণগত মান যাচাই করে নেওয়া অত্যাবশ্যক। এ ক্ষেত্রে বিভিন্ন গ্রেড ও সাইজ (ডায়ামিটর)-এর রড নির্বাচন করার পর তা নির্ধারিত কাজে ব্যবহারের আগে নির্বাচিত রড থেকে স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে সার্বিক গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া দরকার।

এমএস রডের বিভিন্ন প্রকার টেস্টের তালিকা

  • টেনসাইল টেস্ট
  • কম্প্রেশন টেস্ট
  • বেন্ডিং টেস্ট
  • হার্ডনেস টেস্ট
  • ইম্পেক্ট টেস্ট
  • টরশন টেস্ট ইত্যাদি।

এমএস অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার 

ভবন নির্মাণ প্রকল্পের জন্য আনুষঙ্গিক কাজ যেমন-জানালা কিংবা বাউন্ডারি গ্রিল, গেট এবং বারান্দা, সিঁড়ির রেলিং ইত্যাদি তৈরি করার জন্য এমএস অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার ব্যবহার করা হয়। এমএস অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার আবহাওয়াজনিত কারণে দ্রুত ক্ষয় হয় ফলে, রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ে। তাই, ইদানীং এমএস অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার এর বিকল্প হিসেবে স্টেইনলেস স্টিলের অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার ব্যবহৃত হচ্ছে। যদিও প্রাথমিকভাবে স্টেইনলেস স্টিলের দাম বেশি, তবে এটির রক্ষণাবেক্ষণ ব্যয়হীন, দৃষ্টিনন্দন ও দীর্ঘস্থায়ী। 

কাজের সার্বিক মান নিয়ন্ত্রণকল্পে প্রকল্পের সংগৃহীত মালামালসমূহের সুষ্ঠু সংরক্ষণের বিষয়টি অত্যন্ত জরুরি। ছবি: ফ্রিপিক

মালামাল সংরক্ষণ (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)

কাজের সার্বিক মান নিয়ন্ত্রণকল্পে প্রকল্পের সংগৃহীত মালামালসমূহের সুষ্ঠু সংরক্ষণের বিষয়টি অত্যন্ত জরুরি। উন্মুক্ত কিংবা খোলা আকাশের নিচে দীর্ঘ সময়ের জন্য এসব মালামাল ফেলে রাখা সমীচীন নয়। এ ছাড়া নির্মাণ সাইটে আনা মালামাল অনেক সময় সরাসরি ভেজা/কাঁচা মাটির ওপর রেখে দেওয়া হয়, যা একইভাবে অনুচিত। এতে মরিচা ধরে সব মালামালের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যা কাজে ব্যবহার পরবর্তী সময়ে সার্বিক কাজের গুণগত মান নষ্ট করে। ফলে, প্রতিটি প্রকল্প নির্মাণকাজের বিস্তারিত প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন ধাপে ধাপে কাজের প্রয়োজনমাফিক পরিমাণমতো বিভিন্ন মালামাল সংগ্রহ করে শেডের নিচে সুষ্ঠুভাবে সংরক্ষণ করা অত্যাবশ্যক।

– প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান পিইঞ্জ, ভাইস চেয়ারম্যান,
লাইফ ফেলো, দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ
লাইফ সদস্য-বিএসটিকিউএম, বিএএএস, এওটিএস (জাপান)
লিড অডিটর, আইএসও-৯০০১:২০০৮ অ্যান্ড ২০১৫ (কিউএমএস)

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রাস্তা থেকে রেস্তোরাঁ: কাপ-পিরিচে মন হাল্কা করার স্থাপত্যের গল্প
নাভিদ বারাতির ‘হিডেন সিটি’ 
বিশ্বকাপ ২০২৬: স্থাপত্য, নগর পরিকল্পনা ও বৈশ্বিক মেগা-ইভেন্টের নতুন মানচিত্র
মে মাসের সেরা পাঁচটি আবাসিক স্থাপত্য
প্রেইরির নীরবতায় অবতরণ করা এক ভবিষ্যত স্থাপত্য
নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন
Carthage
Dhanmondi Mogal Eidgah
Kaba Ghor