Image

নির্মাণশিল্পে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ (পর্ব-৩)

নির্মাণ প্রকল্পের সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে সুসম্পন্ন করার লক্ষ্যে পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে নির্দিষ্ট একটি ওয়ার্ক প্রসিডিউর ও চেক লিস্ট প্রণয়ন করা জরুরি। মনে রাখা দরকার, অত্র বিষয়গুলো একটি প্রকল্পের সার্বিক নিরাপত্তাই শুধু নিশ্চিত করে না, বরং নির্মাণব্যয় ও সময় নিয়ন্ত্রণ করে। ফলে, এ বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে সম্ভাব্য একটি ওয়ার্ক প্রসিডিউর প্রণয়নকল্পে নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরা হলো:

উপকরণ ব্যবহার ও সংরক্ষণব্যবস্থা

  • বিভিন্ন ধরনের মালামালের জন্য সুসজ্জিত ও সুসংগঠিত সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
  • সব মালামাল-সরঞ্জামাদি এমনভাবে সাজিয়ে ও গুছিয়ে রাখা, যাতে সহজেই পাওয়া যায়
  • সহজ উপায় এবং স্বল্প সময়ে মালামাল আনা-নেওয়ার জন্য অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা সৃষ্টি করা
  • সহজ পদ্ধতি এবং দক্ষতার সঙ্গে মালামাল ওঠা-নামার ব্যবস্থা করা
  • সব ধরনের যন্ত্রপাতি ও মালামাল পরিবহনের রাস্তা নিরাপদ রাখা

উচ্চতর স্থানে কাজে সতর্কতা

  • যথাযথ প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত স্টিলের মাচা তৈরি করা
  • কর্মক্ষেত্রে ব্যবহƒত মই-সিঁড়ি কিংবা মাচাসমূহ মজবুতভাবে স্থাপন করা
  • ওপরে কাজের সময় কর্মরত কর্মী কর্তৃক বাধ্যতামূলকভাবে সেফটি বেল্ট ব্যবহার করা
  • ইমারতের চারদিকে ওপর থেকে নিচ পর্যন্ত সেফটি নেট দ্বারা ঘিরে দেওয়া
  • প্রকল্প এলাকায় চলাচলের সময় সবার জন্য হেলমেট ও সেফটি সু পরা বাধ্যতামূলক করা
ঝুঁকিপূর্ণ নির্মাণকাজে নিশ্চিত করতে হবে হেলমেট ব্যবহার

নিরাপদ যন্ত্রপাতি ব্যবহার

  • নিরাপদ এবং মানসম্মত যন্ত্রপাতি ক্রয় করা
  • স্থাপনযোগ্য যন্ত্রপাতিসমূহ নিরাপদ স্থানে শক্ত ও মজবুতভাবে স্থাপন করা
  • ব্যবহƒতব্য যন্ত্রপাতির বিপজ্জনক অংশসমূহ ঢাকনা দিয়ে ঢেকে রাখা
  • সব যন্ত্রপাতি রুটিন মোতাবেক নিয়মিত সার্ভিসিং করা
  • বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালানোর জন্য অপারেটরদের যথাযথ ট্রেনিং দেওয়া
  • কাজের প্রকৃতি ও প্রয়োজন অনুসারে প্রয়োজনীয় টুলস ব্যবহার করা

ভৌত কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিসমূহের উৎস নিয়ন্ত্রণ

  • সাইটের অভ্যন্তরে এবং কাজের জায়গায় পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা করা
  • কর্মক্ষেত্র ও চলাচলের পথ শুকনো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন্ রাখা
  • ঝুঁকিপূর্ণ কোনো উপাদান যত্রতত্র পড়ে না থাকার বিষয়টি নিশ্চিত করা
  • অভ্যন্তরীণ চলাচলের রাস্তাসমূহ সার্বিকভাবে নিরাপদ রাখা
  • সব কাজে দিনের আলোর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা
  • কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশনাসংবলিত পোস্টার লাগানোর ব্যবস্থা করা
  • প্রকল্পে চৌহদ্দি বরাবর নিরাপদ বেষ্টনী স্থাপন করে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী রাখার ব্যবস্থা করা
  • অগ্নিনির্বাপক উপকরণসহ অগ্নিনির্বাপণের জন্য যথাসম্ভব ব্যবস্থা রাখা
  • বৈদ্যুতিক লাইনের মেইন সুইচের কন্ট্রোল সিসটেম নাগালের মধ্যে রাখা এবং অন-অফ করার নির্দেশনাসংবলিত স্টিকার ব্যবহার করা

স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি

  • কর্মীদের ব্যক্তিগত সুরক্ষায় নিরাপত্তামূলক সাজসরঞ্জামাদি যেমন- সেফটি বেল্ট, সেফটি সু, হেলমেট, হ্যান্ড গ্লাভস (পিপিই) ইত্যাদি নিয়মিত ব্যবহার নিশ্চিত করা
  • বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা
  • স্বাস্থ্যসম্মত (স্যানিটারি) পায়খানা ও গোসলের জায়গার ব্যবস্থা করা
  • কাজের ফাঁকে কিছু সময় বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা
  • প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদানার্থে প্রয়োজনীয় ওষুধপত্র এবং যন্ত্রপাতির ব্যবস্থা রাখা
  • সময়মতো এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার ব্যবস্থা করা
  • পরিষ্কার-পরিচ্ছন্ন বিছানাপত্র এবং থাকার জায়গা নিশ্চিত করা
  • কর্মীদের থাকার জায়গায় চৌকি অথবা কাঠের প্ল্যাটফর্ম করে উঁচু করে দেওয়া
  • গরমের কষ্ট নিবারণের জন্য ফ্যান দেওয়া
  • কাজের শেষে বিনোদনের ব্যবস্থা এবং উপকরণাদির ব্যবস্থা করা
  • গময়মতো ঘুমোতে যাওয়া নিশ্চিত করা ইত্যাদি

পরিবেশ সুরক্ষা

  • পৃথক পৃথক বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও নিস্কাশনব্যবস্থা গড়ে তোলা
  • পরিবেশের জন্য ক্ষতিকারক/বিপজ্জনক বর্জ্যসমূহ যথাযথভাবে শোধন করার ব্যবস্থা রাখা
  • পারিপার্শ্বিক পরিবেশ সুরক্ষায় প্রকল্পের বাইরে যথাসম্ভব মালামাল না রাখা
  • কোনোভাবেই অস্বাস্থ্যকর কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখা
  • প্রকল্পের কাজের জন্য আশপাশের অধিবাসীদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে সচেতন হওয়া
উঁচু স্থানে কাজ করার জন্য নিরাপদ গাড়ী

প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনা
ওপরের কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে সময়ভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো-

  • অভিজ্ঞ একজন প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ দেওয়া
  • অন্যান্য কাজের জন্যও কাজের ধরন অনুযায়ী যথার্থ অভিজ্ঞতাসম্পন্ন লোকবল নিয়োগ দেওওয়া
  • সব কাজের জন্য নির্ধারিত ও সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন করা
  • বিভিন্ন ক্ষেত্রে কাজ তদারক করার জন্য জবাবদিহিমূলকভাবে দায়িত্ব বণ্টন করা
  • কাজ চলাকালীন কাজের অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখার ব্যবস্থা করা
  • কাজের গতি ত্বরান্বিত করতে অসুবিধাগুলো চিহ্নিত করা, রুট কজ অ্যানালাইসিস করা এবং প্রতিকার করা
  • চলমান কাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার লক্ষ্যে দলগত প্রচেষ্টা পদ্ধতি প্রতিষ্ঠিত করা
  • প্রতিটি কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টিকল্পে প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গড়ে তোলা
  • সব কাজ নিয়মিতভাবে সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় চেক লিস্ট প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন করা
  • স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য একজন চিকিৎসক নিয়োগ দেওয়া
  • প্রকল্পের কাজে নিয়োজিত সব লোকবলের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দেওয়া
  • মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে কাজের অবসরে বিনোদনের ব্যবস্থা করা
  • প্রকল্পের মালামালের অপচয় রোধ এবং সময় সাশ্রয়কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
ঝুঁকিপূর্ণ উত্তোলন কাজের নমুনা

প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে কি না তা দেখার জন্য নির্দিষ্ট কিছু চেক লিষ্ট তৈরি করা এবং সুনির্দিষ্ট একটি সময় পরপর কাজের মূল্যায়নভিত্তিক প্রতিবেদন তৈরি করে ভালো কাজের স্বীকৃতি প্রদানকরত প্রতিযোগিতামূলক একটি কর্মপরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে পারিতোষিক প্রদান করা অত্যাবশ্যক।

প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পিইঞ্জ

লেখক: লাইফ ফেলো: আইইবি; লাইফ মেম্বর: বিএএএস; বিএসটিকিউএম; এওটিএস (জাপান), এক্স এক্সিকিউটিভ ডিরেক্টর (সার্ভিসেস), এডিটিএল

প্রকাশকাল: বন্ধন ১৬৮ তম সংখ্যা, আগস্ট ২০২৪

Related Posts

হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারি শিল্পের বাড়ি

চারু ও কারু শিল্পের আন্দোলন শিল্পবিপ্লবের যান্ত্রিকতার বিপরীতে মানুষের হাতে তৈরি নকশা, স্থানীয় উপকরণ এবং সরল সৌন্দর্যের ওপর…

মন্ট্রিলে বাড়ি বানাতে যত জটিলতা

মানুষ বাড়ছে, বাড়ছে জীবনের বৈচিত্রতা। মানুষের জন্য আবাসন বাড়ছে, বাড়ছে আবাসনেরও জটিলতা। কোথায় বানাবেন বাড়ি? প্রতিবেশির বাড়ির সাথে…

হাটসন ভ্যালি শেক্সপিয়ারের স্থায়ী থিয়েটার মঞ্চ

যুক্তরাষ্ট্রের হাটসন ভ্যালি শেক্সপিয়ার একটি নামিদামি থিয়েটার কোম্পানী। দীর্ঘদিন তারা মুক্তমঞ্চে নাটক প্রদর্শনী করে আসছিলো। এটি স্যামুয়েল এইচ.…

সীমাবদ্ধতা যখন স্থাপত্যের শক্তি হয় তখনও মিলে পুরস্কার

স্থপতিদের গুণের শেষ নেই, মননশীলতারও শেষ নেই। তারা অসম্ভবকে সম্ভব এবং সম্ভাবনাময় করে তুলতে পারে চিন্তা ও কর্মে।…

ByBySarwar Alam Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Zabun Nesa Mosq.
BRAC
Oberio Palace
Soil
“যত মানুষ ফুটবলের ভক্ত, তত মানুষ স্থাপত্য নিয়েও আগ্রহী হোক”
হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারি শিল্পের বাড়ি
RIAS ২০২৬ সালের বার্ষিক পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা
গাছকে জড়িয়ে গড়া আমার ঠিকানা
শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য