• Home
  • টপ-পোস্ট
  • শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম
Image

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট ভিলেজ” (Bihailou Art Village) নামের এই প্রকল্পটি গঠিত হবে একগুচ্ছ রঙিন, স্তুপাকার ভলিউম দিয়ে। 

হংকং সীমান্তের কাছে শাতৌজিয়াও (Shatoujiao) এলাকায় বর্তমানে নির্মাণাধীন ৬,৫০০ বর্গমিটারের এই কমপ্লেক্সে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ও খুচরা বিক্রয় স্থান, যার মধ্যে একটি জাদুঘর এবং একটি দ্বিতল-উচ্চতার থিয়েটারও অন্তর্ভুক্ত থাকবে জ্যামিতিক আকৃতির এই ভলিউমগুলোর মধ্যে।

একটি “ঊর্ধ্বমুখী গ্রাম”

এমভিআরডিভি এই প্রকল্পটিকে বলছে “ঊর্ধ্বমুখী গ্রাম”। আশপাশের বাড়ি ও ভবনের রং, আকার আর উপকরণ দেখেই এই নকশার ধারণা এসেছে।

স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা উইনি মাস বলেন, এই নকশার মজাটা এক ধরনের বৈপরীত্যে। দেখতে জটিল মনে হলেও, আসল ধারণাটা সহজ। সেটা হলো, প্রতিটি কাজের জন্য আলাদা একটা জায়গা রাখা।

তিনি বলেন, দেখলে মনে হতে পারে এমন কিছু আগে কখনো হয়নি। কিন্তু আসলে এটা আশপাশের গ্রামেরই একটা নতুন রূপ। পাশের ভবন আর আগে ওই জায়গায় থাকা রেস্তোরাঁর রং, উপকরণ ও আকার মিলিয়েই তৈরি হয়েছে এই ডিজাইন।

শেনজেনে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স ডিজাইন করেছে এমভিআরডিভি। ছবি: ডিজেইন
পৃথক “বাড়ি” ও সংযোগ ব্যবস্থা

একটি বড় একক ভলিউমের মধ্যে সব কার্যক্রম না রেখে এমভিআরডিভি প্রতিটি কার্যক্রমের জন্য পৃথক পৃথক “বাড়ি” তৈরির পথ বেছে নিয়েছে, যা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী সাজানো যাবে। 

প্রতিটি ভলিউমের জন্য থাকবে নিজস্ব প্রবেশপথ, আর সিঁড়ি, এসকেলেটর ও র‍্যাম্পের একটি বাহ্যিক নেটওয়ার্কের মাধ্যমে সেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। এই বিন্যাসের ফলে প্রতিটি কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হতে পারবে এবং নিজস্ব খোলার সময়ও নির্ধারণ করতে পারবে বলে জানিয়েছে স্টুডিওটি।

এটি তৈরি হবে একগুচ্ছ রঙিন, স্তুপাকার ব্লক দিয়ে। ছবি: ডিজেইন
থিয়েটার ও প্রদর্শনী স্থান

কমপ্লেক্সের অন্যতম প্রধান আকর্ষণ হবে একটি পরিবেশনা থিয়েটার, যা রাখা হবে একটি প্রশস্ত, দ্বিতল-উচ্চতাবিশিষ্ট ভলিউমের মধ্যে। যেখান থেকে মেঝে-থেকে-ছাদ পর্যন্ত বিস্তৃত একটি খোলা অংশের মধ্য দিয়ে দেখা যাবে সংলগ্ন চত্বরটি। 

এই স্থানে থাকবে প্রত্যাহারযোগ্য (retractable) চেয়ার, যার মাধ্যমে থিয়েটারটিকে প্রয়োজনে একটি প্রদর্শনী হলে রূপান্তরিত করা যাবে। কমপ্লেক্সের ছোট ছোট ব্লকগুলোতে থাকবে দোকান ও রেস্তোরাঁ।

বাইরের সিঁড়ি ও র্যাম্পগুলোর মাধ্যমে স্থানগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। ছবি: ডিজেইন
আকৃতি ও উপকরণ

বিহাইলু আর্ট ভিলেজের রেন্ডারে দেখা যায় বাক্স-আকৃতির, গোলাকার এবং ঢালু ছাদের ভলিউমের এক মিশ্রণ, যা বিভিন্ন ধরনের ক্ল্যাডিং দিয়ে সম্পন্ন করা হয়েছে। কমপ্লেক্সের ভূমিতলের চারপাশ ঘিরে থাকবে একটি ল্যান্ডস্কেপ করা চত্বর, আর ভলিউমগুলোর ওপরে থাকবে একগুচ্ছ “অবাধে প্রবেশযোগ্য” ছাদ-বাগান বা টেরাস।

নাগরিক উদারতার প্রতিফলন

স্টুডিওর ভাষ্যমতে, এই ডিজাইনে এক ধরনের নাগরিক উদারতা মিশে আছে। শুধু এর স্থায়ী প্রবেশযোগ্যতা এবং উন্মুক্ত ছাদ-টেরাসের মধ্য দিয়েই নয়, বরং ভূমিতলেও, যেখানে স্তুপাকার আকৃতিটি এমন কিছু ছাউনি তৈরি করে, যার নিচে মানুষ রোদ বা বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারবে।

কমপ্লেক্সটিতে থাকবে একটি দ্বিতল-উচ্চতাবিশিষ্ট থিয়েটার ও প্রদর্শনী স্থান। ছবি: ডিজেইন

বিহাইলু আর্ট ভিলেজ প্রকল্পে এমভিআরডিভি দেখিয়েছে কীভাবে একটি বড়সড় সাংস্কৃতিক কমপ্লেক্সকে খণ্ড খণ্ড, স্বতন্ত্র “বাড়ি”-তে ভেঙে ফেলার মাধ্যমে আশপাশের এলাকার চরিত্র ও বৈচিত্র্যকে ধরে রাখা যায়। শেনজেনের এই প্রকল্প তাই স্থাপত্যে স্থানীয় প্রেক্ষাপট ও সমসাময়িক নগর-চাহিদার এক আকর্ষণীয় সমন্বয় হিসেবে বিবেচিত হতে পারে।

তথ্যসূত্র:

ডিজেইন

Related Posts

সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”

সুইডেনের উত্তরের শহর স্কেলেফটিওতে একটি নতুন স্থাপনা তৈরি হয়েছে। স্টকহোমের শিল্পী জুটি বিগার্ট ও বার্গস্ট্রম এই কাঠামোর নাম…

ফেলথাম কেবিন যেনো আধুনিক স্থাপত্যের নতুন এক ভাষা

স্থাপত্য আর স্থাপনার কথা বলতেই আমাদের চোখে ভেসে উঠে বিশাল আকৃতি, দামী উপকরণ এবং ল্যান্ডস্কেপের সাইজ। এটি সমূহ…

সুনীল শেঠির ছাদ ভেদ করে উঠেছে প্রাচীন গাছ

ভেবে দেখুন তো, আপনি নিজের ড্রয়িংরুমে বসে এক কাপ ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছেন। মাথার ওপরের দিকে তাকাতেই…

কানাডা আমেরিকাকে যুক্ত করলো যে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ২৭ জুলাই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে “গর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ”।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

লস অ্যাঞ্জেলেসের রাফি লেয়ারার রঙিন অফিস
সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”
Feltham Cabin
স্নোহেটা-র নতুন মাস্টারপিস: অস্ট্রেলিয়ার বৃহত্তম পারফর্মিং আর্টস সেন্টার
শেনজেনের সবুজ ছাদের নিচে লুকানো এক পাথুরে জাদুঘর
sunil
ক্যারিবীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল স্থাপত্যের রূপান্তর
সংরক্ষণের লড়াই: যুক্তরাষ্ট্রজুড়ে স্থাপত্যের ভাগ্য নিয়ে বিতর্ক
Backside