আন্তর্জাতিক আর্কিটেকচার স্টুডিও হাইফেন ব্রাজিলের দক্ষিণ-পূর্ব রাজ্য রিও ডি জেনেইরোতে বিশ্বের প্রথম ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে। ১০টি গাছপালা ঘেরা ভবন উদ্যানশোভিত থাকবে এ ডাটা সেন্টারটি। এ সময়ের জনপ্রিয় কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) কাজে ব্যবহৃত হবে এই ডাটা সেন্টারগুলো।
ব্রাজিলীয় সংস্থা এলেয়া ডেটা সেন্টারসের জন্য স্থাপত্য সংস্থাটি এই ডাটা সেন্টার নির্মাণ করবে। প্রকল্পটির আয়তন কমবেশি একটি ছোট উপশহরের মতো। সে কারণে এর নামও দেয়া হয়েছে এআই সিটি।
রিও এআই সিটির পরিকল্পনায় গ্রামীণ জাকারেপাগুয়া এলাকার একটি স্থানে ১০টি ভবন রয়েছে সেগুলোই তারা ব্যবহার করবে। এই ভবনগুলোতে মোট ১.৫ গিগাওয়াট (GW) বিদ্যুৎ লাগতে পারে যা প্রয়োজনে ৩.৫ গিগাওয়াট পর্যন্ত বাড়তে পারে। রিও ডি জেনেইরো রাজ্যের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৮.৫ গিগাওয়াট।
এআই সিটি ব্রাজিলের অলিম্পিক পার্কের কাছে অবস্থিত। তারা স্থানীয়ভাবে নির্মিত অবকাঠামোকেই কাজে লাগানোর পরিকল্পনা করেছেন। রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো পায়েসও দাবি করেছেন এটিই হবে “লাতিন আমেরিকার বৃহত্তম ডেটা হাব”।
এলিয়া ডেটা সেন্টারস জানিয়েছে যে, এই প্রকল্পটি “বিশ্বের প্রথম টেকসই এআই জেলাগুলোর” মধ্যে অন্যতম। মাস্টার প্ল্যানের নকশাগুলোতে দেখা যায়, গ্রিড আকারে সাজানো আয়তাকার ১০টি ভবন, যার মাঝে মাঝে রয়েছে চত্বর এবং জলাভূমির মতো ভূদৃশ্য।

ডেটা সেন্টার এবং সাধারণভাবে এআই-এর ব্যাপক প্রসারের সাথে সম্পর্কিত বিপুল বিদ্যুৎ ব্যবহার নিয়ে সংস্থাটির চিলি শাখা জানিয়েছে, রিও এআই সিটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে চলবে।
“রিও এআই সিটি নবায়নযোগ্য শক্তির উৎস, পানিবিহীন শীতলীকরণ ব্যবস্থা, কার্যকর অবকাঠামোগত নকশা এবং ভূদৃশ্য-কেন্দ্রিক পরিবেশগত কৌশলের সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে,” হাইফেনের একজন প্রতিনিধি সাংবাদমাধ্যমগুলোকে এমন কথই বলেছেন।
জানা যায়, এই প্রকল্পে রিও অলিম্পিক ২০১৬ এর রেখে যাওয়া কিছু অবকাঠামোও পুনরায় ব্যবহার করা হবে। ফলে নতুন বৃহৎ আকারের উন্নয়ন প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কারণ অলিম্পিকে জন্য নির্মিত অবকাঠামোগুলোর পরিবেশগত প্রভাব বিবেচনা করেই নির্মাণ করা হয়েছিলো।

ভবনগুলোর বাইরের অংশে জালিকাকারে সবুজ গাছপালা লাগানো হয়েছে। হাইফেন দাবি করছে , এই সবুজায়ন ‘হিট-আইল্যান্ড এফেক্ট’ বা ‘তাপ-দ্বীপ প্রভাব’ প্রশমিত করতে অনেক বেশি সহায়ক হবে। বিভিন্ন হাইপারস্কেল ডেটা সেন্টারে পরিচালিত গবেষণায় এ বিষয়টি প্রমাণিত।
রিও এআই সিটিতে ব্যাপক সবুজ অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে আছে দেশীয় গাছপালা, জীববৈচিত্র্য করিডোর এবং পার্শ্ববর্তী মাতা আটলান্টিকা বায়োমের সাথে যুক্ত জল ধরে রাখার ব্যবস্থা।
এই ল্যান্ডস্কেপ উপাদানগুলো পরোক্ষভাবে পরিবেশকে শীতলতা প্রদান করে। ভূপৃষ্ঠের তাপমাত্রা কমায়, ছায়া বাড়ায় এমনকি ছোট পরিসরে জলবায়ুগত অবস্থার উন্নতিও করে। চারপাশের উদ্যান পুরো এলাকাজুড়ে তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
তবে ডেটা সেন্টারগুলোর শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই গাছপালার প্রভাব কেমন হতে পারে, তা স্পষ্ট করেনি সংস্থাটি। স্টুডিওটি জানিয়েছে ডেটা সেন্টারের কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং স্থানটির বিন্যাসে স্থানীয় সংস্কৃতিরও প্রভাব রাখা হবে।
হাইফেন দাবি করেছে, সমন্বিত ডেটা সেন্টার অবকাঠামোর প্রশ্নের এটি একটি “স্বতন্ত্র লাতিন আমেরিকান” প্রতিক্রিয়া। এই বাস্তবসম্মত পদ্ধতি ডেটা সেন্টারকে একটি উন্মুক্ত, বহুমুখী ক্যাম্পাসে রূপান্তরিত করবে। এ আই যেহেতু একটি ট্রেইনড মডেল তাই এই ডেটা সেন্টারকে ক্যাম্পাসও বলা হয়।
ক্যাম্পাসের স্থানীয় সংস্কৃতি যা ব্রাজিলের গতিশীল ক্যারিওকা সংস্কৃতি, শক্তিশালী স্থানীয় পরিচয় এবং পরিবেশগত সমৃদ্ধিকে প্রতিফলিত করবে বলে দাবি সংস্থাটির।
নির্ধারিত স্থানের মধ্যেই উদ্ভাবনকে বিকাশ করার মাধ্যমে, রিও এআই সিটি এআই যুগের সম্মিলিত বৈশ্বিক চাহিদার সাথে সমন্বয় করা হবে। এটি হবে একটি স্বতন্ত্র লাতিন আমেরিকান প্রতিক্রিয়া। প্রথম পর্যায়টি এখন নির্মাণাধীন, এবং হাইফেন এর বাস্তবায়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়ে পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে।

এমনও ইঙ্গিত রয়েছে এই ক্যাম্পাসটি পোর্তো মারাভিলহা নগর পুনর্গঠন প্রকল্পের সাথে সংযুক্ত হতে পারে।
ডেটা সেন্টারের উন্নয়ন খুব দ্রুত গতিতেই এগিয়ে চলছে। স্থাপত্য সংস্থাগুলো এমন সব পরিকল্পনা উপস্থাপন করছে যা আপাতদৃষ্টিতে শক্তি ও ভূমির ব্যবহার সংক্রান্ত মেগা-প্রকল্পের সব সমালোচনার সমাধান করতে সক্ষম হচ্ছে বলে মনে হয়।
এছোড়াও যুক্তরাষ্ট্রের উটাহ-তে, স্থাপত্য সংস্থা জেনসলার বিতর্কিত স্ট্র্যাটোস হাইপারস্কেল ডেটা সেন্টারের নকশা প্রকাশ করেছে, যেখানে ৬০টি ভবন নিয়ে একটি ক্যাম্পাস থাকবে। এদিকে, কানাডিয়ান অবকাঠামো সংস্থা অ্যাটকিন্সরিয়েলিস বিপুল পরিমাণ শক্তি ব্যবহারের জন্য ডেটা সেন্টারের স্থানগুলোতে ছোট পারমাণবিক চুল্লি নির্মাণেরও একটি ধারণা দিয়েছে।
সে তুলনায় রিও ডি জেনেইরোর ডেটা সেন্টারটি পরিবেশের সাথে অনেক বেশি অভিযোজিত হবে বলে বুঝা যায়। পরিবেশবান্ধব ডেটা সেন্টার মানুষের জন্য ক্ষতির নয় বরং কল্যাণকর।



















