• Home
  • উদ্ভাবন
  • ‘Solaris’: শিশুর স্কেচ থেকে শিল্পোৎপাদিত নকশা
Image

‘Solaris’: শিশুর স্কেচ থেকে শিল্পোৎপাদিত নকশা

সৃজনশীল নকশার ক্ষেত্রে বয়স যে কোনো সীমাবদ্ধতা নয়, তারই একটি ব্যতিক্রমী উদাহরণ Solaris (সোলারিস)। সুইডিশ আলোকসজ্জা ব্র্যান্ড Blond (ব্লন্ড) ১২ বছর বয়সী Sol Rybakken Kallin (সোল রিবাকেন কালিন)-এর নকশায় তৈরি এই টেবিল ল্যাম্পটি উন্মোচন করেছে ২০২৬ সালের 3 Days of Design উৎসবে। ডিজাইন শুরু হয় কাগজে (Design Starts On Paper) প্রদর্শনীর অংশ হিসেবে উপস্থাপিত ল্যাম্পটি একটি শিশুর কল্পনা কীভাবে বাস্তব পণ্যে রূপ নিতে পারে, সেই গল্পই জানব আজ।

একটি কাগজের স্কেচ থেকে শুরু

সোল রিবাকেন কালিন নরওয়েজিয়ান ডিজাইনার দানিয়েল রিবাকেনের মেয়ে। বাবার মাধ্যমে মিলান ডিজাইন উইক সম্পর্কে জানার পর তারও একটি নকশা তৈরির আগ্রহ জন্মায়। শুরুতে তিনি নিজেই বিভিন্ন স্কেচ আঁকেন। পরে ধারণাটি আরও স্পষ্ট হলে দানিয়েল তাকে একটি কাগজের মডেল তৈরির পরামর্শ দেন। সেই মডেল থেকেই ধীরে ধীরে সোলারিসের নকশা বিকশিত হয়।

সোলারিসের বাঁকানো কাঠামোর ফাঁপা অংশটি ছোটখাটো বস্তু রাখার জন্য। ছবি: ডিজেইন ম্যাগাজিন।
প্রদর্শনের জন্যও, ব্যবহারের জন্যও

সোলারিসের নকশায় একটি বাঁকানো বক্স-আকৃতির কাঠামো রয়েছে। যার মাঝখানের ফাঁপা অংশটি ছোটখাটো বস্তু রাখার জন্য ব্যবহার করা যায়। Blond-এর প্রকাশিত ছবিতে সেখানে প্রসাধনসামগ্রী, রান্নাঘরের জিনিসপত্র, খেলনা এবং এমনকি একটি পোষা গিনিপিগের খেলার জায়গা হিসেবেও ব্যবহার দেখানো হয়েছে। ফলে এটি শুধু একটি টেবিল ল্যাম্পের পাশাপাশি প্রদর্শন ও সংরক্ষণের জন্যও একটি কার্যকর নকশা।

আলো ও উপাদানের সমন্বয়

ল্যাম্পটির দুই পাশে ঊর্ধ্বমুখী আলোকনল স্থাপন করা হয়েছে। এগুলোকে দুটি ভিন্ন ধরনের আবরণে তৈরি করা হয়েছে। একটি সংস্করণে ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে। যা নরম ও ছড়িয়ে পড়া আলো তৈরি। অন্য সংস্করণে ছিদ্রযুক্ত স্টিল ব্যবহার করা হয়েছে, যা আলোকে ভিন্ন ভিজ্যুয়াল বৈশিষ্ট্য দেয়। আলোকনলগুলো দুই পাশে থাকা লজেঞ্জ-আকৃতির অ্যালুমিনিয়াম প্যানেলের মধ্যে স্থাপন করা হয়েছে। এসব প্যানেল বিভিন্ন রঙে তৈরি করা সম্ভব।

ল্যাম্পটির দুই পাশে ফ্রস্টেড গ্লাসের ঊর্ধ্বমুখী আলোকনল নরম, ছড়ানো আলো সৃষ্টি করে। ছবি: ডিজেইন ম্যাগাজিন।
ধারণার মালিক ছিলেন সল

দানিয়েল জানান, পুরো প্রকল্পে তিনি সচেতনভাবে মেয়ের নকশায় হস্তক্ষেপ করেননি। তার ভূমিকা ছিল ধারণাটিকে উৎপাদনের উপযোগী করে তোলা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া। নকশার সিদ্ধান্ত ও মূল ভাবনা সলের কাছ থেকেই এসেছে।

Blond-এর সহযোগিতায় পণ্য উন্নয়ন

Solaris-এর একটি থ্রিডি-প্রিন্টেড মডেল Blond-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার ফ্রানসনের কাছে উপস্থাপন করা হলে তিনি সেটিকে পণ্য হিসেবে উন্নয়নের সিদ্ধান্ত নেন। Blond ল্যাম্পটিকে “a study in simplicity, materiality and emotional effect” (সরলতা, উপকরণ ও আবেগীয় প্রভাবের এক অন্বেষণ) হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, Solaris একটি “unfiltered, poetic and refined” (অকৃত্রিম, কাব্যিক ও পরিশীলিত) নকশা, যা শিল্পের প্রচলিত নিয়মে গড়ে ওঠেনি।

রান্নাঘরের জিনিসপত্র এমনকি একটি পোষা গিনিপিগের জায়গা হিসেবেও দেখানো হয়েছে।ছবি: ডিজেইন ম্যাগাজিন।
প্রথম আন্তর্জাতিক ডিজাইন উৎসব

Solaris-এর মাধ্যমে সল প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ডিজাইন উৎসবে অংশ নেন। ৯ জুন তিনি সংবাদমাধ্যমের প্রিভিউ অনুষ্ঠানে নিজের নকশা উপস্থাপন করেন। পরে তিনি সুইডেনের গথেনবার্গে ফিরে গিয়ে নিজের স্কুলের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি জানান, ভবিষ্যতে ডিজাইনার হবেন কি না, তা এখনও নিশ্চিত নন, তবে নতুন কিছু নকশার স্কেচ ইতোমধ্যেই আঁকা শুরু করেছেন।

রয়্যালটি নিয়ে মজার আলোচনা

প্রতিবেদনে একটি পারিবারিক রসিকতার কথাও উঠে এসেছে। সলের বাবা-মা জানান, তার বয়স ১৮ বছর হওয়ার আগে Solaris থেকে কোনো রয়্যালটি এলে তা ছোট বোনের সঙ্গে ভাগ করে নিতে হবে। দানিয়েল মজা করে বলেন, “এটা যদি আমার পণ্যের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে যায়, তাহলে তোমাকে হয়তো বাসা ভাড়া দিতে হবে।’’

শিশুর স্কেচ থেকে জন্ম নেওয়া Solaris প্রমাণ করেছে, সৃজনশীলতার কোনো বয়স নেই। ছবি: ডিজেইন ম্যাগাজিন।

Solaris এমন একটি ধারণা, যা একটি শিশুর স্কেচ থেকে শুরু হয়ে শিল্পোৎপাদিত পণ্যে পরিণত হয়েছে। Blond-এর সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি দেখিয়েছে, নতুন ধারণা ও কৌতূহলকে গুরুত্ব দিলে তা সমসাময়িক নকশার জগতেও গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে এবং এখানে বয়স কোনো বিষয় নয়।

তথ্যসূত্র

ডিজেইন ম্যাগাজিন। প্রকাশকাল: ২৩ জুন ২০২৬

Related Posts

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আগামীর সাশ্রয়ী আবাসন শিল্পকে বদলে দেবে

বিশ্বজুড়ে দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতির ফলে সাশ্রয়ী বা এফোর্ডেবল হাউজিং আজ একটি বৈশ্বিক চ্যালেঞ্জে…

ইরানের ঐতিহ্যকে ধারণ করা এক ঊর্ধ্বমুখী জনপদ শুপে

সমকালীন স্থাপত্যে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের অভিজ্ঞতাকে নতুনভাবে ব্যাখ্যা করার প্রবণতা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ইরানের উত্তরাঞ্চলের বাবোলসারে…

‘কাসা মেসেডোনিয়া’: মাদ্রিদের রূপান্তরিত এক ব্যতিক্রমী আবাসিক

আধুনিক আবাসিক স্থাপত্যে উন্মুক্ত (ওপেন-প্ল্যান) বিন্যাস এখন প্রায় প্রতিষ্ঠিত একটি ধারা। কিন্তু স্পেনের মাদ্রিদে স্থাপত্য প্রতিষ্ঠান Bardo (ব্রাদো)…

টেকসই নির্মাণ উপকরণ কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার

বর্তমান যুগে প্রযুক্তি ও প্রকৌশলের দ্রুত বিকাশের ফলে এমন সব উপকরণের প্রয়োজন দেখা দিয়েছে, যা একই সঙ্গে হালকা,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Ai
সাক্ষাৎকার | ওয়ার্ল্ড আর্বান ফোরাম ২০২৬-এ অনুষঙ্গ বাংলাদেশের অভিজ্ঞতা
ইরানের ঐতিহ্যকে ধারণ করা এক ঊর্ধ্বমুখী জনপদ শুপে
‘কাসা মেসেডোনিয়া’: মাদ্রিদের রূপান্তরিত এক ব্যতিক্রমী আবাসিক
Carbon fiber
চমকে দিল ফ্র্যাঙ্ক গেহরির নতুন ডিজাইন আবুধাবিতে
Brick Wall
জীবন্ত স্থাপত্যের ধারণা: IGArchitects-এর নকশাকর্মের আলোকে বিশ্লেষণ
সঙশান লেক: সমকালীন সাংস্কৃতিক স্থাপত্যের এক নতুন অধ্যায়