Image

গাছকে জড়িয়ে গড়া আমার ঠিকানা

“গাছের সাথে বেঁধেছি ঘর” ধারণাটি একটি সমসাময়িক স্থাপত্যিক অবস্থান। এখানে স্থাপত্য প্রকৃতিকে ঘিরে বিকশিত হয়। এখানে একটি জীবন্ত গাছকে কেবল ল্যান্ডস্কেপ এলিমেন্ট হিসেবে না দেখে ভবনের কেন্দ্রীয় সংগঠক শক্তি হিসেবে ধরা হয়। এই দৃষ্টিভঙ্গিতে গাছ হয়ে ওঠে স্পেস, আলো, চলাচল এবং অভিজ্ঞতার মূল নিয়ন্ত্রক। আর ভবন তার চারপাশে ধীরে ধীরে একটি সহাবস্থানমূলক কাঠামো হিসেবে গড়ে ওঠে। 

সাইট-প্রতিক্রিয়াশীল ধারণা নির্মাণ 

এই ধরনের বাড়ির ডিজাইনে গাছকে প্রথমেই “স্থির ইকোলজিক্যাল অ্যাঙ্কর” হিসেবে গ্রহণ করা। অর্থাৎ, গাছকে না সরিয়ে তার অবস্থানকে ভবনের জিওমেট্রি নির্ধারণের ভিত্তি বানানো হয়। ফলে ভবনের ভর, ফাঁকা স্থান এবং চলাচলের পথ সবই গাছকে কেন্দ্র করে ধীরে ধীরে সংগঠিত হয়। এই পদ্ধতিতে স্থাপত্য সাইটকে পরিবর্তন করে না, বরং সাইটের জীবন্ত উপাদানের সাথে নিজেকে মানিয়ে নেয়।

বিদ্যমান গাছকে “স্থির ইকোলজিক্যাল অ্যাঙ্কর” হিসেবে ভবনের জিওমেট্রি নির্ধারণের ভিত্তি বানানো হয়। ছবি: সংগৃহীত
স্থানিক বিন্যাস ও অভ্যন্তরীণ সংগঠন

এই নকশায় স্পেসগুলো সাধারণত একটি ভলিউমের চারপাশে সংগঠিত হয়, যেখানে গাছ অবস্থান করে। এই কেন্দ্রীয় জোনটি ভিজ্যুয়াল ফোকাসের সাথে সাথে শ্বাস-প্রশ্বাসের মতো একটি লাইভ স্পেস হিসেবে কাজ করে। এর চারপাশে বসার জায়গা, চলাচলের করিডর এবং ট্রানজিশনাল স্পেসগুলো এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি মুহূর্তে গাছের উপস্থিতি অনুভূত যায়। ব্যবহারকারীর চলাচল সরাসরি গাছকে ঘিরে একটি বৃত্তাকার বা তরল পথ তৈরি করে, যা স্থাপত্য অভিজ্ঞতাকে আরও গতিশীল করে তোলে।

ট্রানজিশনাল স্পেসগুলো এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি মুহূর্তে গাছের উপস্থিতি অনুভূত যায়। ছবি: সংগৃহীত
কাঠামো ও উপাদান ব্যবহার

স্ট্রাকচারাল দিক থেকে এই ধরনের বাড়ির ডিজাইনে গাছকে কখনোই লোড-বেয়ারিং উপাদান হিসেবে ব্যবহার করা হয় না। বরং ভবনের স্ল্যাব, বিম এবং কলামগুলো গাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে ক্যান্টিলিভার বা অফসেট স্ট্রাকচার ব্যবহার করা হয় যাতে গাছের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে। উপাদানের ক্ষেত্রে কংক্রিট, গ্লাস এবং কাঠের সমন্বয় দেখা যায়। যেখানে কংক্রিট স্থায়িত্ব দেয়, গ্লাস ভিজ্যুয়াল কানেকশন তৈরি করে এবং কাঠ বা প্রাকৃতিক উপাদান উষ্ণতা যোগ করে।

ভবনের স্ল্যাব, বিম এবং কলামগুলো গাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থাপন করা হয়। ছবি: সংগৃহীত
পরিবেশগত পারফরম্যান্স ও মাইক্রোক্লাইমেট

গাছকে কেন্দ্র করে তৈরি এই স্থাপত্যিক ব্যবস্থা স্বাভাবিকভাবেই একটি উন্নত মাইক্রোক্লাইমেট তৈরি করে। গাছের ছায়া সরাসরি সৌর তাপ কমায়, পাতার মাধ্যমে আলো ছেঁকে এসে অভ্যন্তরে নরম ডিফিউজড লাইট তৈরি করে এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহ বজায় রাখে। এর ফলে অভ্যন্তরীণ পরিবেশে শীতলতা বজায় থাকে এবং যান্ত্রিক শীতাতপ নিয়ন্ত্রণের উপর নির্ভরতা অনেকাংশে কমে যায়। এটি শুধু আরামদায়ক পরিবেশই তৈরি করে না, বরং দীর্ঘমেয়াদে শক্তি ব্যবহারও কমিয়ে আনে।

ব্যবহারকারীর অভিজ্ঞতা ও উপলব্ধি

এই ধরনের স্থাপত্যে ব্যবহারকারীর অভিজ্ঞতা একটি স্থির কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি একটি জীবন্ত পরিবেশের অংশ হয়ে ওঠে। দিনের বিভিন্ন সময়ে আলো, ছায়া এবং বাতাসের পরিবর্তনের সাথে সাথে স্পেসের চরিত্রও বদলায়। গাছের উপস্থিতি ব্যবহারকারীর মানসিক অবস্থাকে প্রভাবিত করে, একটি শান্ত, ধীর এবং সংযুক্ত অনুভূতি তৈরি করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই পরিবেশ প্রকৃতির প্রতি স্বাভাবিক সংবেদনশীলতা তৈরি করে, যা দীর্ঘমেয়াদে তাদের মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে।

শিশুদের ক্ষেত্রে এই পরিবেশ প্রকৃতির প্রতি সংবেদনশীলতা তৈরি করে দীর্ঘমেয়াদে তাদের মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে।ছবি: সংগৃহীত

“গাছের সাথে বেঁধেছি ঘর” এমম্ন একটি দৃষ্টিভঙ্গি যেখানে স্থাপত্য প্রকৃতির সাথে প্রতিযোগিতা না করে তার সাথে সহাবস্থান করে। এই ধরনের বাড়ির ডিজাইনে গাছকে ব্যবহারের মধ্য দিয়ে বুঝা যায় ভবিষ্যতের স্থাপত্য আরও মানবিক, পরিবেশবান্ধব এবং অভিজ্ঞতাভিত্তিক হতে পারে। 

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction