Image

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি শুরু হয়। মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভবনের যিনি নকশা করেছেন তিনি আগেই বলে রেখেছিলেন যদি ঢালাইয়ের পর বৃষ্টি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু বর্তমানে ভবনের নতুন ছাদের অবস্থা বেশ খারাপ। জায়গায় জায়গায় খোয়া দেখা যাচ্ছে। এতে তিনি খুবই চিন্তিত। আসলে বৃষ্টির দিনে কংক্রিটিং করার প্রক্রিয়া একটি চ্যালেঞ্জিং কাজ। কারণ, বৃষ্টির প্রভাবে কংক্রিটে পানি যোগ হতে পারে এবং সঠিকভাবে কংক্রিট প্রস্তুত না করার কারণে কংক্রিটের গুণমান কমে যেতে পারে। তবে, আপনি যদি উপযুক্ত পরিকল্পনা এবং বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন, তাহলে বৃষ্টির দিনেও সঠিকভাবে কংক্রিটিং করা সম্ভব।

যেহেতু কংক্রিটের গুণগতমান অনেক কিছুর ওপর নির্ভরশীল। তাই সঠিক সময়ের মধ্যে ব্যবহার এবং সঠিক অনুপাতে মিক্সিং কংক্রিটের শক্তি অর্জন নিশ্চিত করে, যা অনেকাংশেই পানি ও সিমেন্টের অনুপাতের ওপর নির্ভরশীল। কংক্রিট মিক্সিং কিংবা ঢালাইয়ের সময় যদি বৃষ্টি হয় সে ক্ষেত্রে অনাকাঙ্ক্ষতিভাবে কংক্রিটে মিশ্রিত হয়ে কংক্রিটে পানি সিমেন্ট অনুপাতে পানির পরিমাণ বাড়িয়ে দেয়। যার ফলে কংক্রিটের কাঙ্ক্ষতি স্ট্রেন্থ পাওয়া যায় না।

বৃষ্টির পানি নির্মাণের অন্যান্য উপাদানকে প্রভাবিত করে। যেমন, বালু এবং অন্যান্য এগ্রিগ্রেট ভেজা থাকায় এর সঙ্গে মিশ্রিত পানিও কংক্রিটে পানি সিমেন্ট অনুপাততে পানির পরিমাণ বাড়াতে পাওে, যা কংক্রিটের মিক্সড ডিজাইনে প্রভাব ফেলে। তাই সব সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কংক্রিটে প্রয়োজনের অতিরিক্ত পানি মিশ্রিত না হয়।

বৃষ্টির দিনে কংক্রিটিং করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে:

  • সঠিক পরিকল্পনা: প্রথমেই আপনার কাজের পরিকল্পনা প্রস্তুত করুন। বৃষ্টির প্রবাহ, আপেক্ষিক প্রকারের পরিবেশ, কংক্রিট মিশ্রণের সঠিক অনুপস্থিতি ইত্যাদি বিবেচনা করে সঠিক পরিকল্পনা করুন।
  • প্রস্তুত কংক্রিট মিশ্রণ: বৃষ্টির দিনে কংক্রিট মিশ্রণ তৈরির সময় পানি যোগ করার উপায় সম্পর্কে আগে জেনে নিন। ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কংক্রিটের সব উপাদান আগে থেকেই প্রস্তুত রাখুন।  আবহাওয়ার অবস্থা অনুযায়ী ঢালাইয়ের শিডিউল নির্ধারণ করুন। সম্ভব হলে ঢালাইয়ের দিন সাইটে টেকনিক্যাল ব্যক্তি বা ইঞ্জিনিয়ারের উপস্থিতি নিশ্চিত করুন। বৃষ্টির ফলে বালি, খোয়া ভেজা থাকায়, পানি-সিমেন্ট অনুপাতে পরিবর্তন আসবে।
টমাহক
  • ফর্মওয়ার্ক ও কংক্রিট বসানো : ভালো ফর্মওয়ার্ক ব্যবহার করতে হবে। কংক্রিট ঢালার প্রক্রিয়া সহজ করতে হবে। কংক্রিট বসানোর আগে ভালোভাবে ফর্মওয়ার্ক চেক করতে হবে। ঢালাই করার পর বৃষ্টির দিকে খেয়াল রাখতে হবে যেন স্থাপিত কংক্রিটে সমস্যা না হয়।
  • পর্যাপ্ত সময়: কংক্রিটিং করার পর, কংক্রিটের সঠিক সময় প্রয়োজন তাতে কংক্রিট পূর্ণভাবে সেট হতে পারে। এ জন্য কংক্রিটের ফাইনাল সেটিং হওয়া পর্যাপ্ত সময় দিতে হবে।

কংক্রিটিং এ বৃষ্টির সুবিধা: ঢালাইয়ের আগে বৃষ্টি হলে এর সুবিধাও আছে। যেমন, বৃষ্টির পানি সংগ্রহ করে কংক্রিট মিশ্রণে ব্যবহার করা যেতে পারে। কংক্রিট যে স্থানে বসানো হবে, বৃষ্টি হওয়ার ফলে আলাদা করে ওই জায়গায় পানি দিয়ে ভেজানোর প্রয়োজন হবে না। কংক্রিটের ফাইনাল সেটিং হওয়ার পরে বৃষ্টি হলে, তা অবশ্যই কংক্রিটকে প্রপার কিউরিংয়ে সহায়তা করবে, যা কংক্রিটের হাইড্রেশন প্রক্রিয়া সচল রেখে শক্তি অর্জনে সহায়তা করে থাকে। এ ক্ষেত্রে বিল্ডিং নির্মাণে কিউরিংয়ের জন্য নির্ধারিত ব্যয় কমে থাকে।

কংক্রিটিংয়ে বৃষ্টির অসুবিধা

  • কংক্রিটে পানির পরিমাণ বেড়ে গেলে কংক্রিটে ব্লিডিং হতে পারে (যেকোনো স্থান দিয়ে পানির সঙ্গে সিমেন্ট বের হয়ে যাওয়া, তাকে কংক্রিট ব্লিডিং বলা হয়) যা কংক্রিটে সিমেন্টের ঘাটতি তৈরি করে কংক্রিটকে দুর্বল করে ফেলে।
  • শাটারিংয়ে কোনো ছিদ্র থাকলে কংক্রিট জমাটবদ্ধ হওয়ার আগেই কোনোভাবে বৃষ্টির পানি পতিত হলে, পানির সঙ্গে শাটারিংয়ের ছিদ্রপথে সিমেন্ট বের হয়ে যাবে।
  • কংক্রিটে অতিরিক্ত পানি হলে সিমেন্ট পানির সঙ্গে কংক্রিটের ওপরে ভেসে ওঠে, যা কংক্রিটের মধ্যে সিমেন্ট ঘাটতি তৈরি করে, এতে কংক্রিট জমাটবদ্ধ হওয়ার পর কংক্রিটে ফাটলও তৈরি হতে পারে।
  • কংক্রিটের জমাটবদ্ধতা মন্থর করে দেবে।
  • কংক্রিট জমাটবদ্ধ হওয়ার আগেই বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা কংক্রিটপৃষ্ঠে অমসৃণতা তৈরি করবে।
  • বৃষ্টির তীব্রতা বেশি হলে অনেক সময় কংক্রিটপৃষ্ঠে ক্ষত তৈরি করে, যা কংক্রিটের শক্তি এবং রডের কভারিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করে।
কো-কংক্রিট

বৃষ্টির দিনে কংক্রিট ঢালায়ে করণীয়

নির্মাণকাজ চলাকালীন আবহাওয়ার ব্যাপারে খোঁজখবর রেখে ঢালাইয়ের দিন-তারিখ ঠিক করতে হবে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে কংক্রিটের সুরক্ষার জন্য বৃষ্টির দিনে নির্মাণকাজ চলাকালীন সর্বদা নির্দিষ্ট সাইজের প্লাস্টিকের শিট বা ত্রিপল নির্মাণ সাইটে রাখতে হবে, যা দিয়ে বৃষ্টির সময় সব কংক্রিটকে ঢেকে দিতে হবে, এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, যাতে কোনোভাবেই ওই শিট বা ত্রিপল কোনোভাবেই কংক্রিটপৃষ্ঠে সরাসরি লেগে না যায়।  কারণ বৃষ্টি চলাকালীন ত্রিপল বা শিট কংক্রিট পৃষ্ঠে লেগে থাকলে কংক্রিটপৃষ্ঠে অমসৃণতা তৈরি হবে এবং কংক্রিটপৃষ্ঠে থাকা সিমেন্ট ত্রিপলপৃষ্ঠে লেগে ত্রিপলের সঙ্গে উঠে যেতে পারে। তা ছাড়া যদি কোনো স্থানে সামান্যভাবে বৃষ্টির ফোঁটা পড়ে থাকে, তবে ওই স্থানে সিমেন্ট স্লারি দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে।

উপযুক্ত পরিকল্পনা এবং প্রযুক্তি অনুসরণ করে বৃষ্টির দিনেও সঠিকভাবে কংক্রিটিং করা সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঠিক কাজের ধারা, সাবধানতা ও সঠিক প্রযুক্তি মেনে ভালো গুণমানে কংক্রিটিং প্রক্রিয়া সম্পাদন করা।

প্রকাশকাল: বন্ধন, ১৫৭তম সংখ্যা, সেপ্টেম্বর ২০২৩।

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

 ছাদে লিকেজ হলে…

আপনি হয়তো নান্দনিক একটি বাসায় থাকেন! কিন্তু বর্ষা এলেই অস্বস্তিতে ভোগেন। কারণ ভবনের কংক্রিট ছাদ থেকে চুইয়ে অবাঞ্ছিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রাস্তা থেকে রেস্তোরাঁ: কাপ-পিরিচে মন হাল্কা করার স্থাপত্যের গল্প
নাভিদ বারাতির ‘হিডেন সিটি’ 
বিশ্বকাপ ২০২৬: স্থাপত্য, নগর পরিকল্পনা ও বৈশ্বিক মেগা-ইভেন্টের নতুন মানচিত্র
মে মাসের সেরা পাঁচটি আবাসিক স্থাপত্য
প্রেইরির নীরবতায় অবতরণ করা এক ভবিষ্যত স্থাপত্য
নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন
Carthage
Dhanmondi Mogal Eidgah
Kaba Ghor