হেয়ার ক্রাক কংক্রিট কাঠামোর অন্যতম সমস্যা। বিভিন্ন কারণে এই ফাটলের সৃষ্টি হয়। এই সমস্যা হয়ে থাকে যেসব কারণে এর তুলনামূলক চিত্র অনেকটা এ রকম-
- ব্যাকগ্রাউন্ড প্রস্তুতিতে ভুল থাকলে
- প্লাস্টারের পুরুত্ব বেশি হলে
- প্রয়োজনের তুলনায় বেশি সিমেন্ট ব্যবহার করলে
- কাঠামোগত সমস্যা থাকলে
- সারফেসের বিভিন্ন স্তরের বিচ্ছিন্নতা থাকলে
- তাপমাত্রার পরিবর্তনে ব্যাকগ্রাউন্ডের সরণ হলে
- প্লাস্টারের সংকোচন, প্রসারণ ঘটলে
- মিস্ত্রি ত্রুটিপূর্ণ কাজ করলে
- ঠিকভাবে সময়মতো কিউরিং না করলে এই সমস্যা দেখা দেয়।
হেয়ার ক্রাক হলে যেসব সমস্যা হতে পারেÑ
- ভবনের প্লাস্টার খসে পড়তে পারে
- ফাটলের ভেতরে পানি প্রবেশ করায় রডে মরিচা পড়তে পারে
- ফলে রডের শক্তি কমে যাবে
- সর্বোপরি ভবন ঝুঁকির মধ্যে পড়বে।
প্রতিরোধ
- প্লাস্টার করার আগে পৃষ্ঠকে ভালোভাবে প্রস্তুত করতে ও ভেজাতে হবে যেন প্লাস্টার থেকে দেয়াল পানি শোষণ করতে না পারে
- একাধিক স্তরে প্লাস্টার করলে প্রথম স্তরে অমসৃণ ফিনিশিং করতে হবে এবং দ্বিতীয় স্তর প্রয়োগের আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে
- প্রয়োজনের অতিরিক্ত সিমেন্ট ব্যবহার না করা
- কাজে দক্ষ মিস্ত্রিকে নিয়োগ দেওয়া
- দেয়াল ও প্লাস্টারপৃষ্ঠকে যথাযথভাবে যথাসময়ে কিউরিং করা
- গুণগত মানের সিমেন্ট ব্যবহার করা।
প্রকাশকাল: বন্ধন, ৯৫তম সংখ্যা, মার্চ ২০১৮।