কংক্রিটে হেয়ার ক্রাক

হেয়ার ক্রাক কংক্রিট কাঠামোর অন্যতম সমস্যা। বিভিন্ন কারণে এই ফাটলের সৃষ্টি হয়। এই সমস্যা হয়ে থাকে যেসব কারণে এর তুলনামূলক চিত্র অনেকটা এ রকম-

  • ব্যাকগ্রাউন্ড প্রস্তুতিতে ভুল থাকলে
  • প্লাস্টারের পুরুত্ব বেশি হলে
  • প্রয়োজনের তুলনায় বেশি সিমেন্ট ব্যবহার করলে
  • কাঠামোগত সমস্যা থাকলে
  • সারফেসের বিভিন্ন স্তরের বিচ্ছিন্নতা থাকলে
  • তাপমাত্রার পরিবর্তনে ব্যাকগ্রাউন্ডের সরণ হলে
  • প্লাস্টারের সংকোচন, প্রসারণ ঘটলে
  • মিস্ত্রি ত্রুটিপূর্ণ কাজ করলে
  • ঠিকভাবে সময়মতো কিউরিং না করলে এই সমস্যা দেখা দেয়।

হেয়ার ক্রাক হলে যেসব সমস্যা হতে পারেÑ

  • ভবনের প্লাস্টার খসে পড়তে পারে
  • ফাটলের ভেতরে পানি প্রবেশ করায় রডে মরিচা পড়তে পারে
  • ফলে রডের শক্তি কমে যাবে
  • সর্বোপরি ভবন ঝুঁকির মধ্যে পড়বে।

প্রতিরোধ

  • প্লাস্টার করার আগে পৃষ্ঠকে ভালোভাবে প্রস্তুত করতে ও ভেজাতে হবে যেন প্লাস্টার থেকে দেয়াল পানি শোষণ করতে না পারে
  • একাধিক স্তরে প্লাস্টার করলে প্রথম স্তরে অমসৃণ ফিনিশিং করতে হবে এবং দ্বিতীয় স্তর প্রয়োগের আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে
  • প্রয়োজনের অতিরিক্ত সিমেন্ট ব্যবহার না করা
  • কাজে দক্ষ মিস্ত্রিকে নিয়োগ দেওয়া
  • দেয়াল ও প্লাস্টারপৃষ্ঠকে যথাযথভাবে যথাসময়ে কিউরিং করা
  • গুণগত মানের সিমেন্ট ব্যবহার করা।

প্রকাশকাল: বন্ধন, ৯৫তম সংখ্যা, মার্চ ২০১৮।

কাজী আহসান হাবীব
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top