• Home
  • টপ-পোস্ট
  • সজারুর আদলে জিগজ্যাগ ফ্যাসাডে মোড়া এক ক্রীড়া ভবন
Image

সজারুর আদলে জিগজ্যাগ ফ্যাসাডে মোড়া এক ক্রীড়া ভবন

চেক প্রজাতন্ত্রের ইহলাভা শহরে সম্প্রতি একটি নতুন ক্রীড়া স্থাপনা তৈরি হয়েছে, ইহলাভা মিউনিসিপ্যাল অ্যারেনা। এটি ডিজাইন করেছে স্থাপত্য প্রতিষ্ঠান চিবিক + ক্রিস্তফ। ভবনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এর জিগজ্যাগ আকৃতির লাল রঙের বাইরের অংশ। যা দেখতে অনেকটা হেজহগ বা সজারুর কাঁটার মতো।

এই অ্যারেনাটি মূলত স্থানীয় আইস হকি দলের জন্য বানানো হলেও, এটি এখন পুরো শহরের সাংস্কৃতিক ও সামাজিক কাজেও ব্যবহৃত হবে। এখানে মোট ৫,৬৫০টি আসন আছে। এটি তৈরি হয়েছে একটি পুরনো আইস রিংকের জায়গায়, শহরের পুরনো কেন্দ্রের কাছেই। একটি স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে এই নকশাটি বাছাই করা হয়েছিল।

চিবিক + ক্রিস্তফ সম্পন্ন করেছে ইহলাভা মিউনিসিপ্যাল অ্যারেনার নির্মাণকাজ। ছবি: ডিজেইন
লাল ফ্যাসাড ও শহরের পরিচয়

অ্যারেনার সবচেয়ে বেশি আলোচিত অংশ এর উজ্জ্বল লাল অ্যালুমিনিয়াম ফ্যাসাড। স্থপতিরা এটি এমনভাবে বানিয়েছেন যাতে শহরের একটি শক্তিশালী পরিচয় তৈরি হয়। স্টুডিওর মতে, লাল রঙটি শহরের প্রতীক-চিহ্নের সঙ্গে মেলে। আবার স্থানীয় হকি দলের রঙের সঙ্গেও মিলে যায়। ফ্যাসাডের জিগজ্যাগ নকশাকে সজারুর কাঁটার সঙ্গে তুলনা করা হয়। যা ইহলাভা শহরের পরিচিত প্রতীক।

টি স্থানীয় আইস হকি দলের ঘর। ছবি: ডিজেইন

চিবিক + ক্রিস্তফের প্রতিষ্ঠাতা ওন্দ্রেই চিবিক বলেন, তারা এমন একটি ভবন বানাতে চেয়েছিলেন যা দেখতে সহজ ও আমন্ত্রণজনক লাগবে। একইসঙ্গে বড় ভেন্যুর কারিগরি চাহিদাও পূরণ করবে। তার মতে, কোণাকৃতি ফ্যাসাড ও মুকুটের মতো চূড়া অ্যারেনাকে আলাদা পরিচয় দিয়েছে। এটি শহরের পুরনো স্কাইলাইনের সঙ্গেও মানানসই, আবার আধুনিকও লাগে।

শহরের কাউন্সিলর ডেভিড বেকে বলেন, হেজহগের মতো দেখতে এই লাল ফ্যাসাডের কারণে ইহলাভার মানুষ অ্যারেনাটির সঙ্গে গভীর মানসিক সংযোগ অনুভব করছেন।

এই ফ্যাসাডকে তুলনা করা হয়েছে সজারুর কাঁটার সাথে। ছবি: ডিজেইন
নমনীয় নকশা ও বহুমুখী ব্যবহার

অ্যারেনাটি শুধু আইস হকির জন্য নয়, কনসার্ট আর সম্মেলনসহ নানা আয়োজনের জন্যও উপযোগী করে বানানো হয়েছে। এজন্য ভবনে রিট্র্যাক্টেবল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে।  যেগুলো প্রয়োজনে গুটিয়ে বা খুলে রাখা যায়। এতে হকি ম্যাচের সময় ৫,৬৫০ জনের আসনক্ষমতা বাড়িয়ে ৭,৪০০-এরও বেশি করা যায়।

এখানে একটি ফ্যান শপ ও একটি হোটেল রয়েছে। ছবি: ডিজেইন

চিবিক বলেন, অ্যারেনাটিকে তারা মূলত জনসাধারণের ভবন হিসেবেই ভেবেছিলেন, শুধু একটি ইভেন্ট ভেন্যু হিসেবে নয়। এটি শহরের পুরনো কেন্দ্রের প্রান্তে থাকলেও, একে আলাদা কোনো স্থাপনা না ভেবে শহরেরই একটি অংশ হিসেবে গড়া হয়েছে। তার মতে, খোলামেলা পরিবেশ, সহজ প্রবেশাধিকার আর প্রতিটি খুঁটিনাটিতে যত্নের কারণে অ্যারেনাটি মানুষের দৈনন্দিন ব্যবহার, সামাজিক মেলামেশা আর একসঙ্গে উদযাপনের মুহূর্ত সবকিছুতেই কাজে লাগবে।

এর ছাদে রয়েছে একটি রানিং ট্র্যাক। ছবি: ডিজেইন
নির্মাণ উপকরণ ও ছাদের রানিং ট্র্যাক

অ্যারেনার স্ট্যান্ডগুলো লাল রঙ মেশানো কংক্রিট দিয়ে তৈরি। সঙ্গে আছে স্টিলের ছাদ-কাঠামো বা ট্রাস। ভবনের ছাদে আছে ২৩০ মিটার লম্বা একটি রানিং ট্র্যাক, যা সবার জন্য বিনামূল্যে খোলা। এখান থেকে শহরও দেখা যায়।

ভবনের বাইরে এমনভাবে জায়গা সাজানো হয়েছে যাতে মানুষ আশপাশের ভবনগুলোর মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে। এর মধ্যে আছে ছাদ-ঢাকা একটি আর্কেড আর অ্যাম্ফিথিয়েটারের মতো সিঁড়ি। ভেতরে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য পুরোপুরি চলাচল-উপযোগী একটি পথ আছে, যা বসার জায়গাগুলো ঘিরে রেখেছে।

চিবিক বলেন, তাদের লক্ষ্য ছিল এমন একটি ভবন বানানো, যা শুধু খেলা বা কনসার্টের দিনেই নয়, প্রতিদিনই শহরের সঙ্গে মিশে থাকবে। তার ভাষায়, অ্যারেনাটি শহরেরই একটি অংশ, আলাদা কোনো দ্বীপ নয়।

শিশুরা এখানে নিরাপদে চলেফেরা করতে পারে। ছবি: ডিজেইন
অভ্যন্তরীণ খুঁটিনাটি ও সহযোগী স্থাপনা

অ্যারেনার শেষ ধাপের কাজে আছে কিছু বিশেষ উপাদান। চেক আসন প্রস্তুতকারক কোভোস্তালের সঙ্গে মিলে তৈরি করা হয়েছে কাস্টম ভাঁজযোগ্য আসন। যা শব্দ নিয়ন্ত্রণেও সাহায্য করে। 

কংক্রিটের কাঠামোয় বসানো হয়েছে ত্রিভুজাকার আলো, যা বানিয়েছে চেক কাঁচশিল্প প্রতিষ্ঠান বোমা। এছাড়া আছে টেক-ফাব্রিকার তৈরি পাঁচটি আলোক-স্থাপনা, যেগুলোর নকশা করেছে চিবিক + ক্রিস্তফ নিজেই। ভবনের দিকনির্দেশনা বা ওয়েফাইন্ডিং সিস্টেমে ব্যবহার হয়েছে গ্রাফিক ডিজাইনার লুকাশ কিয়োনকার বানানো একটি বিশেষ ফন্ট, যা ফ্যাসাডের জিগজ্যাগ নকশা অনুসরণ করে।

মূল অ্যারেনা ছাড়াও চিবিক + ক্রিস্তফ আরও তিনটি ভবন বানিয়েছে, যেগুলো প্রশিক্ষণ ও কারিগরি কাজে ব্যবহার হয়। এর মধ্যে দুটি পুরনো ভবন সংস্কার করে তৈরি। আরেকটি একদম নতুন ছয়তলা রুপালি কিউব আকৃতির ভবন, যেখানে আছে একটি ফ্যান শপ, রেস্তোরাঁ, হোটেল, জিম আর একটি স্পোর্টস হল।

চিবিক + ক্রিস্তফ এর পাশাপাশি একটি রুপালি কিউব আকৃতির ভবনও তৈরি করেছে। ছবি: ডিজেইন

২০১০ সালে চিবিক ও মিখাল ক্রিস্তফ মিলে চিবিক + ক্রিস্তফ প্রতিষ্ঠা করেন। এর আগে তারা ভারতে একটি প্রি-স্কুল আর তিরানায় লাল কংক্রিটের একটি টাওয়ারের মতো প্রকল্পেও কাজ করেছেন। ইহলাভা মিউনিসিপ্যাল অ্যারেনা তাদের সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য কাজ, যেখানে ক্রীড়া স্থাপনার কারিগরি চাহিদা আর শহরের পরিচয়ের প্রতীকী দিক একসঙ্গে মিলেছে।

লাল রঙের জিগজ্যাগ ফ্যাসাড, ছাদের খোলা রানিং ট্র্যাক, আর শহরের সঙ্গে গভীর সংযোগ — এই তিনটি বিষয় মিলিয়েই অ্যারেনাটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং ইহলাভা শহরের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: ডিজেইন

Related Posts

স্থপতির চোখে বাউলশিল্পী শাহ আব্দুল করিমের সমাধিসৌধ

প্রিয় গানের দল ‘দোহার’-এর প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য বাউল শাহ আব্দুল করিমের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি বলেছিলেন,…

মানুষের জন্য হবে আগামীর স্থাপত্য

স্থাপত্য কখনোই শুধু ইট, কংক্রিট, স্টিল কিংবা কাচের সমন্বয়ে তৈরি কোনো স্থির বস্তু নয়। এটি মানুষের জীবনযাপন, সংস্কৃতি,…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আলোচনায় আসছে ‘আর্ক ডি ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থাপত্য-ভূদৃশ্যে যুক্ত হতে যাচ্ছে একটি বিশালাকার বিজয়-তোরণ—যার নামই হলো ‘ ওয়াশিংটন ডিসির বিজয় তোরণ’।…

প্রতি বছর পুড়িয়ে ফেলা হয় যে নগরী

স্থাপত্য মানেই কি ইট, কংক্রিট, ইস্পাত আর বছরের পর বছর টিকে থাকা কোনো ভবন? উত্তরটি যদি হয়—না, তাহলে…

নোডক্র্যাফটের মাটি ঢালাই করা প্রকৃতির কাছাকাছি এক ফার্মহাউজ

ভারতীয় স্থাপত্য প্রতিষ্ঠান নোডক্র্যাফট স্টুডিও বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি ফার্মহাউজ তৈরি করেছে। যা গড়ে উঠেছে মাটি ঢালাই প্রাচীর এবং…

লস অ্যাঞ্জেলেসে লেহরার আর্কিটেক্টসের বর্ণিল সাপোর্টিভ হাউজিং

মার্কিন স্থাপত্য প্রতিষ্ঠান লেহরার আর্কিটেক্টস সম্প্রতি সম্পন্ন করেছে লোমা ভের্দে নামের একটি সাপোর্টিভ হাউজিং প্রকল্প, যা লস অ্যাঞ্জেলেসের…

বাঁশের পদ্ম: প্রকৃতি ও স্থাপত্যের অসাধারণ মেলবন্ধ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের স্থাপত্যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক কখনোই কেবল দৃশ্যগত সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রকৃতি, জলবায়ু, স্থানীয়…

ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে

ইন্দোনেশিয়ার তাঙ্গেরাংয়ের একটি কোণাকৃতির প্লটে দাঁড়িয়ে থাকা স্প্লিট ম্যাস রেসিডেন্স নামের বাড়িটি একটি পরিবারকে পারস্পরিক সংযুক্ত রাখার জন্য…