• Home
  • স্থাপত্য
  • প্রযুক্তি-প্রকৃতির মেলবন্ধনে গড়া তেহরানের ইনকিউবেটর
Image

প্রযুক্তি-প্রকৃতির মেলবন্ধনে গড়া তেহরানের ইনকিউবেটর

ইরানের তেহরানের উপকণ্ঠে অবস্থিত পারদিস টেকনোলজি পার্কটি গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই প্রেক্ষাপটে নিউ ওয়েভ আর্কিটেকচার নকশা করেছে টার্বোসিলটেকের নতুন ইনকিউবেটর ও অফিস ভবন। 

২,৫০০ বর্গমিটার আয়তনের এই প্রকল্পটি কেবল একটি প্রশাসনিক ভবন নয়। এটি প্রযুক্তি, স্থাপত্য, প্রাকৃতিক পরিবেশ এবং কর্মসংস্কৃতির মধ্যে একটি সমন্বিত সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা। ভবনটির প্রতিটি নকশাগত সিদ্ধান্তে কার্যকারিতা, পরিবেশগত সংবেদনশীলতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবনের ভলিউম এমনভাবে ভূমি থেকে উঠে এসেছে, যা একটি স্বতন্ত্র স্কাইলাইন তৈরি করে। ছবি: আর্কডেইলি
প্রযুক্তি, স্থান ও প্রকৃতির সমন্বিত নকশা

নিউ ওয়েভ আর্কিটেকচারের নকশা দর্শনের কেন্দ্রে ছিল প্রযুক্তি, সাইট, কার্যকারিতা এবং ল্যান্ডস্কেপের পারস্পরিক সম্পর্ক। ভবনের আকৃতি নির্ধারণের সময় আশপাশের দৃশ্যের ধারাবাহিকতা, তাপ নিয়ন্ত্রণ এবং ভবনের ব্যবহারিক চাহিদাকে বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে ভবনের ভলিউম এমনভাবে ভূমি থেকে উঠে এসেছে, যা একটি স্বতন্ত্র স্কাইলাইন তৈরি করার পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেছে।

ভবনের বহিরাংশ একটি কাচের আবরণে ঘেরা। ছবি: আর্কডেইলি
কাচের আবরণ ও জলবায়ু-সংবেদনশীল ফ্যাসাড

ভবনের বহিরাংশ একটি কাচের আবরণে ঘেরা। যা অভ্যন্তরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে বাইরের স্তরে ব্যবহৃত অ্যালুমিনিয়াম প্রোফাইল অভ্যন্তরে অতিরিক্ত তাপ প্রবেশ নিয়ন্ত্রণ করে। এভাবে ভবনের ফ্যাসাড শুধু নান্দনিক উপাদান নয়, বরং পরিবেশগত কর্মক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

অভ্যন্তরের উন্মুক্ত কাঠামো ভবনের সামগ্রিক আকৃতি থেকে অনুপ্রাণিত। যা শিল্প স্থাপনার বৈশিষ্ট্যপূর্ণ গঠনকে প্রতিফলিত করে।

কাচে আবৃত পিরামিড-আকৃতির ভবনটি পাঁচটি অনুভূমিক স্তরে বিন্যস্ত। ছবি: আর্কডেইলি
পাঁচ স্তরের পিরামিডাকৃতি কর্মপরিসর

কাচে আবৃত পিরামিড-আকৃতির ভবনটি পাঁচটি অনুভূমিক স্তরে বিন্যস্ত। একটি স্বচ্ছ লিফট এই স্তরগুলোর মধ্যে ঊর্ধ্বমুখী সংযোগ স্থাপন করেছে। অভ্যন্তরীণ পরিকল্পনায় এমন বিন্যাস গ্রহণ করা হয়েছে, যাতে ভবনের ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়া আরও সহজ হয়।

উপরের স্তরগুলোতে অফিস কক্ষ স্থাপন করা হয়েছে। অন্যদিকে নিচের স্তরে স্বচ্ছ আবরণের মধ্যে একটি উন্মুক্ত কর্মশালা রাখা হয়েছে, যেখানে আগত দর্শনার্থীরা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে পারেন। ভবনের ত্রিভুজাকার কোণে অবস্থিত প্রবেশপথ ব্যবহারকারীদের স্বাভাবিকভাবে ভবনের ভেতরে প্রবেশে উৎসাহিত করে।

ভবনের কাট-আউট ছাদ একটি উন্মুক্ত টেরাস সৃষ্টি করেছে, যা প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশের সুযোগ বাড়িয়েছে। ছবি: আর্কডেইলি
ছাদ, টেরাস ও সবুজ করিডরের পরিকল্পনা

ভবনের কাট-আউট ছাদ একটি উন্মুক্ত টেরাস সৃষ্টি করেছে, যা প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশের সুযোগ বাড়িয়েছে। একই সঙ্গে এটি কর্মী ও দর্শনার্থীদের জন্য একটি যৌথ বহিরাঙ্গন হিসেবে কাজ করে। যেখানে তারা বিশ্রাম, পারস্পরিক যোগাযোগ কিংবা কাজের অংশবিশেষ সম্পন্ন করতে পারেন।

ঢালু ছাদের ভেতর দিয়ে ভূমি থেকে ছাদ পর্যন্ত একটি সবুজ করিডর পরিকল্পনা করা হয়েছে। এই নকশা ভবনের অভ্যন্তরে একটি গতিশীল পরিবেশ তৈরি করার পাশাপাশি তাপমাত্রা কমাতে এবং জ্বালানি ব্যবহারের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে।

ভবনের সেকশন ড্রয়িং-এ দেখা যাচ্ছে প্রোগ্রামের বিন্যাস। ছবি: আর্কডেইলি
বৃষ্টির পানি ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব উদ্যোগ

টেকসই নকশার অংশ হিসেবে ভবনের পাশে একটি পানির সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। এখানে সংগৃহীত বৃষ্টির পানি সেচকার্য এবং অন্যান্য অ-পানযোগ্য কাজে ব্যবহার করা হয়। ফলে পানি ব্যবস্থাপনায়ও ভবনটি পরিবেশবান্ধব একটি দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছে।

ড্রয়িং-এ দেখা যাচ্ছে কীভাবে কাচের দেয়াল রোদের সাথে আচরণ করছে। ছবি: আর্কডেইলি

টার্বোসিলটেক ইনকিউবেটর ও অফিস ভবন দেখায় যে সমসাময়িক কর্মস্থল কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নয়, বরং উদ্ভাবন, সহযোগিতা এবং পরিবেশগত দায়বদ্ধতারও একটি পরিসর হতে পারে। প্রযুক্তি, স্বচ্ছতা, প্রাকৃতিক আলো, সবুজ অবকাঠামো এবং টেকসই নকশাকে একত্রিত করে নিউ ওয়েভ আর্কিটেকচার এমন একটি ভবন নির্মাণ করেছে, যা আধুনিক কর্মপরিবেশের পাশাপাশি ভবিষ্যতমুখী স্থাপত্যচিন্তারও একটি উল্লেখযোগ্য উদাহরণ।

তথ্যসূত্র

আর্কডেইলি, প্রকাশকাল: ২৬ জানুয়ারি ২০২২

Related Posts

এক নজরে বিশ্ব স্থাপত্য উৎসবের নির্বাচিত সেরা কাজগুলো

২০২৬ সালের ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালের (ওয়াফ) সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৬৩০টিরও বেশি আবেদনের মধ্য থেকে ৪১৬টি সেরা স্থাপত্য…

‘নতুন বিশ্ব বিস্ময়’-এর খেতাব জিতল নেদারল্যান্ডসের এমভিআরডিভি

স্থাপত্যশিল্পের জগতে নেদারল্যান্ডস সব সময়ই তার উদ্ভাবনী ভাবনা এবং চমৎকার ডিজাইনের জন্য বিশ্বমঞ্চে এক অনন্য স্থান দখল করে…

‘আনস্কুলিং’-এর জন্য এক ব্যতিক্রমী শিক্ষাকেন্দ্র

শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপত্যের উদ্দেশ্য হলো পাঠদানের পাশাপাশি এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা এবং পারস্পরিক যোগাযোগ…

পরিবেশ, মানুষ আর নান্দনিকতার অপূর্ব মহাকাব্যের এক শিল্পকারখানা

ধোঁয়া ওঠা চিমনী আর চার দেয়ালের একঘেয়ে কংক্রিটের বন্দিদশা—শিল্পকারখানা বললেই তো এমন এক প্রাণহীন ছবি চোখে ভাসে। কিন্তু…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

home
এক নজরে বিশ্ব স্থাপত্য উৎসবের নির্বাচিত সেরা কাজগুলো
01
‘আনস্কুলিং’-এর জন্য এক ব্যতিক্রমী শিক্ষাকেন্দ্র
পরিবেশ, মানুষ আর নান্দনিকতার অপূর্ব মহাকাব্যের এক শিল্পকারখানা
ফিরে দেখা ২০২৬ ফুটবল বিশ্বকাপ ও আগামীর স্টেডিয়াম
Art Gallery
Award
দক্ষিণ কোরিয়ায় সিউলের আবাসন স্থাপত্যে নতুন দিগন্ত