Material

আগামী দিনের নির্মাণ উপকরণ (পর্ব ১)

আধুনিক সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হচ্ছে আমাদের। প্রতিদিন বিশ্বের বুকে গড়ে উঠছে কোন না কোন আকাশচুম্বী ভবন। ভবন নির্মাণ এখন আর শুধু ইট, কাঠ, রট আর সিমেন্টেই  সীমাবদ্ধ নয়। নতুন নতুন আধুনিক উপকরণ বদলছে দিচ্ছে ভবন নির্মাণের নানাদিক।

আধুনিক উপকরণগুলো সেকেলে উপকরণের চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব, হালকা, টেকসই ও নির্ভরযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক বস্তুবিজ্ঞানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে বাজারে সত্যিই বৈপ্লবিক নতুন নির্মাণ সামগ্রী পাওয়া যাচ্ছে।

তৈরি হচ্ছে নতুন নতুন উদ্ভাবনী কৃত্রিম উপকরণ। নতুন এসব নির্মাণসামগ্রী প্রচলিত উপকরণের চেয়ে হালকা, শক্তিশালী এবং অধিক পরিবেশবান্ধব। নির্মাণ উপকরণের এই অগ্রগতি নতুন স্থাপত্যের জন্ম দিচ্ছে, যা গতানুগতিক স্থাপত্যধারার একেবারে বাইরে।

দেয়ালের ফাটল খুবই সাধারণ এবং জটিল একটি সমস্যা। এর ফলে যে কোন বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে আসে। ফাটলে পানি প্রবেশ করে দিন দিন ভবনটি ঝুঁকিপূর্ণ করে গড়ে তোলে। বর্তমানে এমন অনেক উপকরণ আছে যার ব্যবহারে ভবনে সহজেই ফাটল ধরবে না। ধরলেও এমন উপকরণ আছে যা ফাটল বন্ধ করে ভবনকে নতুনের মতো করে গড়তে পারে।

এমন কিছু ব্যতিক্রম এবং আধুনিক নির্মাণ উপকরণের কথা বলা হলো:

স্বচ্ছ কাঠ

কাঁচের বিকল্প হিসেবে বর্তমানে বাজারে স্বচ্ছ কাঠও পাওয়া যায়। এটি অনেক আকর্ষণীয় একটি নির্মাণ উপকরণ। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও গবেষক ২০২০ সালে এই আকর্ষণীয় উপকরণটির উদ্ভাবন করেন।

Transparent Woord
গবেষণাগারে প্রস্তুতকৃত স্বচ্ছ কাঠ। ছবি: gharpedia.com

স্বচ্ছ কাঠ কাঁচের চেয়ে অন্তত ৫গুণ বেশি শক্তিশালী এবং হালকা। এই কাঠের তাপসহনীয় ক্ষমতাও কাঁচের চেয়ে অনেক বেশি। বর্তমানে কাঁচ ও সাধারণ কাঠের জানালার বিকল্পে স্বচ্ছ কাঠের ব্যবহার বাড়ছে।

এই উপকরণটি পুন:ব্যবহারযোগ্য। বলসা নামক এক ধরণের গাছের কাঠকে স্বচ্ছ কাঠে রূপান্তর করা হয়। এতে প্রচুর প্রাকৃতিক সেলুলোজ রয়েছে। এ কাঠকে স্বচ্ছ করার জন্য একটি বিশেষ দ্রবণে ভিজিয়ে রেখে নানা প্রকিয়াকরণের মধ্য দিয়ে স্বচ্ছ কাঠে রূপান্তর করা হয়।

কার্বন ফাইবার

কার্বন ফাইবার, সত্যিকার অর্থে ভবিষ্যতের একটি নির্মাণ উপকরণ। যদিও এটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামগ্রী উৎপাদনের ব্যবহার হচ্ছে কিন্তু ব্যাপক ও বাণিজ্যিক আকারে এখনো রেসকম ব্যবহার চোখে পড়ার মতো নয়।  

Carbon Fiber
ভবনে কার্বন ফাইবারের ব্যবহার: ছবি: aranca.com

নির্মানে অ্যালুমিনিয়াম এবং লোহার ব্যবহার সবচেয়ে বেশি দৃশ্যমান। আশ্চর্যের বিষয় হলো কার্বন ফাইবার লোহার চেয়ে ৫৭ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের চেয়ে অন্তত ৩০গুণ হালকা। শক্তিশালী ও পরিবেশবান্ধব ভবন নির্মাণে কার্বন ফাইবারের কোন জুড়ি নেই।

অ্যাক্রেলিক টাইলস

একটি ভবন শুধু শক্তিশালী আর টেকসই হলেই হবে না, হতে হবে নান্দনিক ও আকর্ষণীয়। অ্যাক্রেলিক টাইলস এমনই এক নির্মাণ উপকরণ যা একটি ভবনকে অনেক বেশি আকর্ষণীয়  করে তোলো। সাজসজ্জার এই নির্মাণ উপকরণটি কিছুটা ব্যয়বহুল। তবে বাণিজিক উৎপাদন বাড়লে দিন দিন এর চাহিদা বাড়তেই থাকবে।

Acrelic Tiles
বাথরুমের ব্যবহৃত এক্রেলিক টাইলস। ছবি: americanbathind.com

সাধারণত চীনা মাটি বা ফাইবার টাইলসগুলো আলোর সাথে খেলা করে। অপটিক্যাল ফাইবারে সবেচেয় বেশি আলো প্রবেশ করতে পারে। অ্যাক্রেলিক টাইলস এমইন এক ধরণের টাইলস যাতে প্রতিসরণ বা প্রতিফলন কোন কিছুই হয় না।

স্ব-নিরাময় কংক্রিট

২০১৫ সালে, ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি এক বিশেষ নির্মাণ উপকরণের উদ্ভাবন করে।  উদ্ভাবক হেঙ্ক জোঙ্কার্স ব্যাকটেরিয়া ব্যবহার করে এমন এক ধরণের উপায় আবিস্কার করেন যা নিজে থেকেই ভবনের ফাটল বন্ধ করতে পারে।

 কংক্রিটের ফাটল মেরামত করার একটি উদ্ভাবনী পদ্ধতি দেখিয়েছিলেন। তিনি নির্দিষ্ট ব্যাকটেরিয়া এবং তাদের জন্য পুষ্টিযুক্ত কিছু ক্যাপসুল কংক্রিটে যোগ করেছিলেন। কংক্রিটের ফাটলে পানি প্রবেশ করলে ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে যেতো। এই ব্যাকটেরিয়াগুলো চুনাপাথর উৎপাদন করতে পারতো। পানির সংস্পর্শে এলেই তারা চুনাপাথর উৎপাদন করে কংক্রিটের ফাটল বন্ধ করে দিতো।

এই জৈব-প্রযুক্তি ছাড়াও, কোরিয়ান গবেষকরা আরেকটি বিকল্প আবিস্কার করেন।  তারা নির্দিষ্ট পলিমারের ক্যাপসুল কংক্রিটে যোগ করেন। আর্দ্রতা এবং সূর্যালোর প্রভাবের ক্যাপসুলগুলো প্রতিক্রিয়া করতে শুরু করে এবং ফুলতে থাকে।

চলবে …..

Related Posts

“মা” জীবনের প্রথম ও সবচেয়ে টেকসই স্থাপত্য

 কাওসার আবেদীন সেতু       স্থাপত্য বলতে আমরা সাধারণত ইট, কাঠ আর কংক্রিটের কোনো সুউচ্চ বা সুদৃশ্য কাঠামোকে বুঝি। কিন্তু…

নিলামে উঠছে আইফেল টাওয়ার!

নিলামে উঠছে আইফেল টাওয়ারের মূল সর্পিলাকার সিঁড়ির একটি অংশ। প্যারিসের এই বিখ্যাত স্থাপনার মূল সিঁড়ির একটি অংশ আগামী…

জর্জিয়ায় নির্মিত হচ্ছে আকাশচুম্বী ‘ট্রাম্প টাওয়ার’

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে বিখ্যাত ‘ট্রাম্প টাওয়ার’। প্রখ্যাত আর্কিটেকচার স্টুডিও ‘গেন্সলার’ (Gensler) সম্প্রতি এই…

স্মার্ট বিল্ডিং নয় মাটির দেয়ালে হোক আরামদায়ক আবাসন

সময়ের ব্যবধানে ভবনের দেয়ালগুলো আধুনিক হয়ে উঠছে। কাদামাটি আর চুনসুরকির প্রলেপ নয় প্রযু্ক্তির ছোঁয়ায় স্মার্ট হয়ে উঠেছে আমাদের…

গোয়ার ঘরবাড়ি ও বালকাঁওয়ের ঐতিহ্য স্থাপত্য এবং জীবনের গল্প

ভারতের ভ্রমণপিপাসুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি হলো গোয়া। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে ভারতের ক্ষুদ্রতম…

হাতিরঝিল: জলাশয় সঙ্কট ও সম্ভাবনা

বিকেলের শেষ আলো যখন ঢাকার আকাশে ধীরে ধীরে নরম হয়ে আসে, তখন শহরের কোলাহলের মাঝখানে এক বিস্তৃত জলরেখা…

স্থাপনা নির্মাণ ও পরিবেশ সুরক্ষার সমীকরণ

আপনি কি জানেন কেন নির্মাণ শিল্প বিশ্বব্যাপী বায়ু দূষণের একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী? শহরের বায়ুর মান নষ্ট…

অসমাপ্ত মহাকাব্য: এন্টনি গাউডি’র সাগ্রাদা ফামিলিয়া আজ কোথায়?

স্পেনের বার্সেলোনার আকাশরেখায় দাঁড়িয়ে থাকা সাগ্রাদা ফামিলিয়া ছুড়ে দেয় এক অদ্ভুত প্রশ্ন, ‘একটি স্থাপত্য নির্মাণের কাজ সত্যিই কি…

সমসাময়িক স্থাপত্যে পারিবারিক আবাসন

সমসাময়িক স্থাপত্যে ‘পারিবারিক আবাসন’ হয়ে উঠেছে এর প্রেক্ষাপটের সঙ্গে সংলাপ, ভূপ্রকৃতির সঙ্গে সমঝোতা এবং উপকরণের নতুন ভাষা তৈরির…