Image

সমসাময়িক স্থাপত্যে পারিবারিক আবাসন

সমসাময়িক স্থাপত্যে ‘পারিবারিক আবাসন’ হয়ে উঠেছে এর প্রেক্ষাপটের সঙ্গে সংলাপ, ভূপ্রকৃতির সঙ্গে সমঝোতা এবং উপকরণের নতুন ভাষা তৈরির একটি পরীক্ষাগার। স্থাপত্য বিষয়ক ডিজেইন ম্যাগাজিন-এর অনলাইন সংস্করণে এপ্রিল ২০২৬-এর নির্বাচিত পাঁচটি বাড়ি এই প্রবণতা আরও স্পষ্ট হয়। বিভিন্ন দেশে নির্মিত এই প্রকল্পগুলোতে দেখা যায়, ঢালু ভূমির সঙ্গে একীভূত কংক্রিট স্থাপনা, শহুরে প্রেক্ষাপটে সূক্ষ্ম স্কেল ও ভলিউমের খেলা। আবার কখনও প্রাকৃতিক পরিবেশকে স্থাপত্যের অংশে পরিণত করার সচেতন প্রচেষ্টা। বন্ধন পাঠকদের জন্য ডিজেইন ম্যাগাজিনের নির্বাচিত পাঁচটি বাড়ির আদ্যোপান্ত জানা যাক।

১. ভূপ্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংলাপ

ঢালু বা অসমতল ভূমি এখন আর বাধা নয়, বরং ডিজাইনের মূল চালিকাশক্তি। যেমন OODA–র ওয়েরাস হাউস (Oeiras House)-এ কংক্রিট ভলিউমগুলোকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তা ঢালু জমির সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যায়। এই ধরনের ডিজাইনে স্থাপত্যকে ‘অবজেক্ট’ হিসেবে নয়, বরং ‘ল্যান্ডস্কেপের সম্প্রসারণ’ হিসেবে দেখা হয়। এতে কাটা-ছেঁড়া কম হয়, এবং বিল্ডিং নিজেই ভূদৃশ্যের একটি স্তর হয়ে ওঠে। 

অস্ট্রেলিয়ার ”দ্য কর্নার হাউস”, ইয়ান মুর আর্কিটেক্টস। ছবি: ডিজেইন ম্যাগাজিন
২. কংক্রিটের নতুন ভাষা

এই তালিকার একাধিক বাড়িতে কংক্রিট প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু একঘেয়ে, ভারী বা ব্রুটালিস্টিক ভঙ্গিতে নয়। কংক্রিটকে ব্যবহার করা হয়েছে আলো, ছায়া, এবং ভলিউমের সূক্ষ্ম সম্পর্ক তৈরি করতে। কখনও এটি ল্যান্ডস্কেপে মিশে যায়, কখনও আবার স্পষ্ট জ্যামিতিক উপস্থিতি তৈরি করে। ফলে কংক্রিট স্ট্রাকচারাল উপাদানের পাশাপাশি একটি ‘এক্সপ্রেসিভ মিডিয়াম’ এ পরিণত হচ্ছে।

ব্রাজিলের ”কাসা টুপিন”, ব্লোকো আর্কিটেক্টোস। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৩. স্কেল ও আরবান ইনফিলের কৌশল

দ্য কর্নার হাউস (The Corner House)-এর মতো প্রকল্পগুলো শহুরে ঘন পরিবেশে ছোট প্লটে স্থাপত্যের নতুন সম্ভাবনা দেখায়। এখানে ডিজাইন কৌশলগুলো হলো-

  • সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার
  • আলো প্রবেশের কৌশল
  • ভলিউম ভেঙে ছোট স্কেলে উপস্থাপন
ভারতের “চার মাটির জন্ম নেওয়া বাড়ি”, হিরেন পটেল আর্কিটেক্টস + ডিজাইন। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৪. প্রকৃতি ও বসবাসের মেলবন্ধন

এপ্রিলের নির্বাচিত বাড়িগুলোর একটি বড় বৈশিষ্ট্য হলো, প্রকৃতিকে বাইরে না রেখে ভেতরে টেনে এনেছে। এই প্রকল্পগুলোতে দেখা যায়-

  • ল্যান্ডস্কেপের সঙ্গে সরাসরি ভিজ্যুয়াল সংযোগ
  • অভ্যন্তর ও বহিরাংশের সীমারেখা ঝাপসা করা
  • প্রাকৃতিক আলো ও বাতাসকে ডিজাইনের কেন্দ্রে রাখা

ফলে বাড়িগুলো ‘অবজেক্ট’ না হয়ে একটি ‘ইকোসিস্টেম’-এর অংশ হয়ে ওঠে। 

নেদারল্যান্ডসের “লাইট হাউস”, স্টুডিওনাইনডটস। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৫. ফর্ম ও জ্যামিতির পরীক্ষামূলক ব্যবহার

এই তালিকার বাড়িগুলোতে জ্যামিতিক ফর্মের একটি বৈচিত্র্য দেখা যায়। কোথাও স্পষ্ট ব্লক, কোথাও ভাঙা ভলিউম, কোথাও আবার প্রেক্ষিতভিত্তিক ফর্ম-জেনারেশন। এই পরীক্ষাগুলো দেখার ও স্পেসের অভিজ্ঞতা, আলো ও এর ব্যবহারিক অভিজ্ঞতাকেও প্রভাবিত করে। ফলে প্রতিটি বাড়ি একটি ‘ডিজাইন স্টেটমেন্ট’ হয়ে ওঠে।

মেক্সিকোর “কাসা মাভরা”, টালার আলবার্তো কালেয়া। ছবি: ডিজেইন ম্যাগাজিন

এপ্রিল ২০২৬-এর এই পাঁচটি বাড়ি সমসাময়িক আবাসিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, যেখানে স্থাপত্য তার অবজেক্ট হওয়ার প্রবণতাকে ছাপিয়ে তার প্রেক্ষাপট, উপকরণ এবং মানুষের অভিজ্ঞতার সমন্বিত ফল।

এই প্রকল্পগুলো দেখায় যে ভবিষ্যতের আবাসন নির্ভর করবে রিবেশের সঙ্গে সংলাপ, উপকরণের সৃজনশীল ব্যবহার এবং স্থানিক অভিজ্ঞতার গভীরতায়। এই দৃষ্টিভঙ্গিই আগামী দিনের ‘পারিবারিক আবাসন’-এর ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

তথ্যসূত্র

ডিজেইন ম্যাগাজিন

Related Posts

নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের

যুক্তরাষ্ট্রের ‘বেলভেডের’ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারিন কাউন্টির একটি ধনী এবং ছোট আবাসিক শহর। সান ফ্রান্সিসকো বে-র অববাহিকায় দুটি দ্বীপ…

ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?

যে মানুষটি মঙ্গলে মানববসতি গড়ে তোলার স্বপ্ন দেখেন, তার চিন্তাভাবনা যে শহরের সাধারণ চার দেয়ালের কারখানায় আটকে থাকবে…

হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, ফাং-এনগা প্রদেশের মাতালাই প্রকল্পের প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক স্থাপনা যার নাম, গোয়া টাওয়ার। ইট, কংক্রিট…

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট…