মাচা পদ্ধতিতে সিমেন্ট সংরক্ষণ

সিমেন্ট সংরক্ষণে করনীয়

দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সিমেন্টের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সিমেন্ট কারখানার সংখ্যা। সাধারণত সিমেন্ট কারখানায় কম শক্তি ব্যবহারের মাধ্যমে বেশি উৎপাদন নিয়ে গবেষণা হলেও সিমেন্ট ব্যাগিং, হ্যান্ডলিং এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ করা যায়। কম খরচে উন্নতমানের সিমেন্ট ব্যাগিং পদ্ধতি এ রচনার আলোচ্য।

শ্রিংক র‍্যাপিং সিস্টেম কম খরচে উন্নতমানের সিমেন্ট ব্যাগিং প্রক্রিয়া, যেখানে ব্যাগ সংরক্ষণের জন্য কাঠের প্যালেট (তক্তা) ব্যবহৃত হয় না। এটি সোলার রিজার্ভ হুড শ্রিংক র‍্যাপিং সিস্টেম নামেও পরিচিত।

যেভাবে গঠন করা হয় শ্রিংক প্যাকেজ 

প্রথমে কিছু সিমেন্টের ব্যাগ স্তূপ আকারে জমা করা হয়। মোডিফাইড প্যালেটাইজারের সাহায্যে কাজটি করা হয়। এ ক্ষেত্রে একটি পদ্ধতি অনুসরণ করা হয়। যেমন- ব্যাগের স্তূপের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর পাঁচটি করে ব্যাগ দেওয়া হয়। এভাবে চারটি স্তরে ব্যাগগুলো সাজিয়ে ওপরের স্তরে পাঁচটির স্থলে চারটি ব্যাগ দেওয়া হয়। এতে করে স্তূপের ওপরের আকৃতি ছোট হয়ে আসে। এখন এটিকে টিউবিউলার ফিল্ম র‌্যাপিং মেশিনে পাঠানো হয় এবং প্রথমবারের মতো শ্রিংক হুড দ্বারা ঢেকে দেওয়া হয়।

এরপর শ্রিংক ফিল্মটিকে রিভিউসড লেয়ারের কিনারা বরাবর কাটা হয়। পাতলা শ্রিংক হুডের শ্রিংকিং প্রসেসটি সরাসরি স্তূপকে হুড দিয়ে ঢেকে দেওয়ার পর করা হয় অথবা আলাদা পর্যায়ে সম্পন্ন করা হয়। প্রথম ক্ষেত্রে ঋঝঅ কম্বি মেশিন ব্যবহৃত হয়, যেখানে গ্যাস অথবা তড়িৎ তাপপ্রবাহ যুক্ত আছে। দ্বিতীয় ক্ষেত্রে হুডসহ ব্যাগের স্তূপটিকে আলাদা শ্রিংক ফ্রেমে পরিবহন করা হয়, যেখানে শ্রিংকিং প্রসেসটি সম্পন্ন হয়।

এরপর পুরো স্তূপটিকে ১৮০০ কোণে ঘোরানো হয়। এতে ছোট লেয়ারটি নিচে পড়ে যায় এবং বড় লেয়ারটি ওপরে থাকে। এই অবস্থায় আরও একটি শ্রিংক হুড দিয়ে স্তূপটিকে ঢেকে দেওয়া হয়। প্রথম হুডটির মতো এটিও FSA মেশিনের মাধ্যমে করা হয়।

এবার শ্রিংক ফিল্মটিকে রিডিউস লেয়ারের কিনারা বরাবর কেটে দেওয়া হয় এবং পুরো স্তূপের প্যাকেজটিকে বের করে দেওয়া হয়।

বাঁশের চাটাই, কা‍র্টন ও মোটা পলিথিনের তৈরি মাচা

প্যালেটবিহীন ব্যাগিংয়ের সুবিধা

প্যালেটবিহীন (তক্তা) ব্যাগিংয়ের বড় সুবিধা হলো প্যালেট ব্যয় সাশ্রয়ী। এতে করে প্যালেট কেনা, পরিবহন এবং সংরক্ষণ করার প্রয়োজন হয় না। যদিও শ্রিংক ফিল্মের খরচ আছে কিন্তু তা প্যালেট ব্যবহারের চেয়ে কম।

শ্রিংক প্যাকেজ সব দিক দিয়ে সমানভাবে আঁটসাঁট থাকে বলে পরিবহনে বেশ সুবিধাজনক। এমনটি সিস্টেম ব্যাগের আকৃতি এবং পণ্যের গুণগতমানের কোনো রকম তারতম্য ঘটায় না। হাত বদল কিংবা পরিবহনে সাশ্রয়ী পদ্ধতি এটি।

এই ব্যাগিং পদ্ধতি সিস্টেমকে বায়ুর আর্দ্রতা এবং বিভিন্ন দূষণ থেকে দূরে রাখে। এতে করে ব্যাগকে খোলা জায়গায় সহজে রাখা যায়। খোলা ট্রাকে করে সহজে এবং নিশ্চিন্তে পরিবহন করা যায়। এতে করে লোডিং এবং আনলোডিং সহজ এবং সময় সাশ্রয়ী। এমনকি যেকোনো আবহাওয়াতেই এটি করা সম্ভব।

বাঁশের পাতাটন ও বাঁশের চাটাই

প্যালেট ছাড়া সিমেন্ট ব্যাগ প্যালেটসহ সিমেন্ট ব্যাগের তুলনায় ০.২ টন বেশি সিমেন্ট ব্যাগ সংরক্ষণ করতে পারে। সুতরাং অতিরিক্ত ব্যাগ ধারণের জন্য এটি খুব কার্যকরী পদ্ধতি, যেখানে স্বল্প পরিমাণ ব্যাগ ধারণযোগ্য; যেমন- জাহাজ কিংবা লঞ্চ।

প্রকৌশলী নিলয় সাহা

প্রকাশকাল: বন্ধন ৪১ তম সংখ্যা, সেপ্টেম্বর ২০১৩

Related Posts

বর্ষায় সিমেন্ট সংরক্ষণে করণীয়

বিশে^ বহুল ব্যবহৃত নির্মাণ উপকরণ সিমেন্ট। সিমেন্ট, অ্যাগ্রিগেট, বালু ও পানির সমন্বয়ে সৃষ্টি হয় কংক্রিট, যা অত্যন্ত শক্তিশালী…

প্লেট লোড পরীক্ষার সাতসতেরো

মাটি চরম ভারবহন ক্ষমতা এবং সম্ভাব্য বসে যাওয়ার পরিমাণ নির্ণয় করার জন্য মাঠে প্লেট লোড পরীক্ষা করা হয়।…

ইট দেয়ালের ত্রুটি মেরামতে

বিশ্বের সর্বত্রই স্থাপনা নির্মাণে ইট অত্যন্ত জনপ্রিয় নির্মাণ উপকরণ। হাজার বছরের বেশি সময় ধরে এ দেশে ভবন নির্মাণে…

মাটির ভারবহন ক্ষমতা বাড়াতে

অধুনা বিশ্বে নির্মাণযজ্ঞের সিংহভাগ কাজই হয় ভূ-পৃষ্ঠকে ঘিরে। সড়ক, রেললাইন, ভবন ও সব ধরনের অবকাঠামোর নির্মাণকাজ পরিচালিত হয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *