• Home
  • টপ-পোস্ট
  • অ্যাডাপটিভ রিইউজ: পুরনো ভবনকে যখন নগর-নীতির হাতিয়ার বানানো হয়
Image

অ্যাডাপটিভ রিইউজ: পুরনো ভবনকে যখন নগর-নীতির হাতিয়ার বানানো হয়

শহর একবারে নতুন করে গড়ে তোলা যায় না। ধাপে ধাপে পুরনোর ওপর যোগ হয় নতুনের। কিন্তু আধুনিক উন্নয়নে প্রায়ই পুরনোকে ভেঙে নতুন গড়ার প্রথা দেখা যায়, যাতে শহরের পরিচয় হারানোর ঝুঁকি থাকে।

অ্যাডাপটিভ রিইউজ সেক্ষেত্রে দেখায় ভিন্ন পথ। পুরনো ভবনকে বাধা না ভেবে সম্পদ হিসেবে দেখে নতুন কাজে লাগানো হয়। এটা শুধু স্থাপত্য নয়, নীতি হিসেবেও ঐতিহ্য রক্ষা, আবাসন, পরিবেশ, অর্থনীতি আর সমাজ সব দিক সামলাতে সাহায্য করে। তাই আমাদের জানতে হবে এমন কি নীতি তৈরি করলে পুরনো কাঠামো বদলানো যায়, অথচ তার মূল্যবান বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে।

পুরনো ভবনকে বাধা না ভেবে সম্পদ হিসেবে দেখে নতুন কাজে লাগানো হয়। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
সংরক্ষণ থেকে অভিযোজনের দিকে

সাধারণ ঐতিহ্য-নীতিতে গুরুত্বপূর্ণ ভবন প্রায় অপরিবর্তিত রেখে দেওয়া হয়। এতে ভবন রক্ষা পায় ঠিকই, কিন্তু শহরের বদলে যাওয়া জীবনযাত্রার ফলে কম ব্যবহৃত ও খরচসাপেক্ষ হওয়ায় তা আশপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।  

অ্যাডাপটিভ রিইউজ বলে, ভবন রক্ষা করা মানেই তাকে থামিয়ে রাখা না। একটা ভবন তার গুরুত্ব ধরে রেখেও নতুন কাজে ব্যবহৃত হতে পারে। অ্যাডাপটিভ রিইউজ চায় ভবনের কাঠামো আর সমাজে তার প্রয়োজনীয়তা দুটোই একসাথে ধরে রাখতে।

অ্যাডাপটিভ রিইউজ বলে, ভবন রক্ষা করা মানেই তাকে থামিয়ে রাখা না। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
নীতি-হাতিয়ার হিসেবে অ্যাডাপটিভ রিইউজ

অ্যাডাপটিভ রিইউজ শুধু একটা-দুইটা প্রকল্পে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর জন্য দরকার এমন নিয়ম-কানুন যা পুনর্ব্যবহারকে সহজ করে। সবচেয়ে বড় সমস্যা হলো, আধুনিক নির্মাণ-বিধি আর পুরনো ভবনের মধ্যে মিল থাকে না। পুরনো ভবনে হয়তো যথাযথ প্রবেশাধিকার, অগ্নি-নিরাপত্তা, জ্বালানি-সাশ্রয় বা ভূমিকম্প-প্রতিরোধ ব্যবস্থা নেই। সব আধুনিক নিয়ম জোর করে চাপালে পুনর্ব্যবহার করাই অসম্ভব হয়ে যেতে পারে।

তাই প্রতিটা পুরনো ভবনে টাকা ঢালা লাগবে ব্যাপারটা এমন নয়। বরং বেছে নিতে হবে কোন ভবন বা এলাকা পুনর্ব্যবহার করলে সবচেয়ে বেশি মানুষের উপকার হবে।

প্রতিটা পুরনো ভবনে টাকা ঢালা লাগবে ব্যাপারটা এমন নয়। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
ঐতিহ্য ও বদলানোর অধিকার

একটা বড় প্রশ্ন হলো, আসলে ঠিক কী সংরক্ষণ করা উচিত? একটা ভবনের মূল্য থাকতে পারে এর নকশা, ইতিহাস, নির্মাণ-পদ্ধতি, সামাজিক গুরুত্ব, অবস্থান বা মানুষের স্মৃতির কারণে। এসবের জন্য সবসময় ভবনের প্রতিটা অংশ অক্ষত রাখার দরকার হয় না।

তাই প্রথমে বুঝতে হবে কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ। কিছু অংশ পুরোপুরি রক্ষা করতে হবে, কিছু অংশ বদলানো বা সরিয়ে ফেলা যায়।

তবে এর মানে এই না যে যা ইচ্ছা তাই করা যায়। ভুলভাবে করা পরিবর্তনে শুধু সামনের দিকটাই থেকে যায়, ভেতরের আসল গুণ হারিয়ে যায় যা ভবনটাকে প্রথমে গুরুত্বপূর্ণ করেছিল।

প্রথমে বুঝতে হবে কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
পরিবেশ-নীতি ও কার্বনের প্রশ্ন

পরিবেশগত দিক থেকেও অ্যাডাপটিভ রিইউজ গুরুত্বপূর্ণ। ভবন ভাঙলে প্রচুর বর্জ্য হয়, আর নতুন ভবন বানাতে অনেক জ্বালানি ও কাঁচামাল লাগে। পুরনো ভবন পুনর্ব্যবহার করলে তার তৈরিতে আগেই খরচ হওয়া “এমবডিড কার্বন” নষ্ট হয় না।

তবে এর মানে এই না যে প্রতিটা পুরনো ভবনই নতুন ভবনের চেয়ে ভালো। কিছু ভবনের অনেক বেশি সংস্কার লাগতে পারে, আর কিছু হয়তো পুনর্ব্যবহারের উপযুক্তই না। তাই এই সিদ্ধান্ত বিশ্বাসের ওপর না, বিশ্লেষণের ওপর ভিত্তি করে নেওয়া উচিত।

কিছু ভবনের অনেক বেশি সংস্কার লাগতে পারে, আর কিছু হয়তো পুনর্ব্যবহারের উপযুক্তই না। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
অর্থনৈতিক পুনরুজ্জীবনে অ্যাডাপটিভ রিইউজ

খালি ভবনকে সাধারণত শহরের অবক্ষয়ের চিহ্ন মনে করা হয়। কিন্তু এগুলো আসলে নতুন সুযোগও হতে পারে।

ছোট ব্যবসা, শিল্পী, সাংস্কৃতিক সংগঠন, স্টার্টআপ আর কমিউনিটি উদ্যোগ এদের জন্য পুরনো ভবন ভালো জায়গা হতে পারে। কারণ এগুলোর নিজস্ব বৈশিষ্ট্য আছে আর ভাড়াও তুলনামূলক কম।

তাই বড় নতুন প্রকল্পে সব বিনিয়োগ না ঢেলে, শহর তার পুরনো ভবনগুলোতেও বিনিয়োগ ছড়িয়ে দিতে পারে। এতে ধীরে ধীরে, ছোট ছোট ধাপে এলাকা আবার সক্রিয় হয়ে ওঠে পুরো এলাকা এক ধাক্কায় বদলে ফেলার বদলে।

অ্যাডাপটিভ রিইউজ মানে পুরনো ভবন ভাঙা বা পুরোপুরি রাখার বাইরেও অনেক উপায় আছে। যেমন, মেরামত, নতুন ব্যবহার, সম্প্রসারণ, আংশিক পরিবর্তন ইত্যাদি।

ভালো শহরগুলো নিজেদের পুরোপুরি ভেঙে না ফেলেই বদলাতে শেখে। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

ভবন একা কিছু না, এর সাথে জড়িয়ে থাকে কমিউনিটি, অর্থনীতি, পরিবেশ আর স্মৃতি। তাই ভালো শহরগুলো নিজেদের পুরোপুরি ভেঙে না ফেলেই বদলাতে শেখে।

লক্ষ্য হলো এমন শহর গড়া যা বদলাতেও পারে, নিজের পরিচয়ও ধরে রাখতে পারে। এজন্য স্থপতি, পরিকল্পনাবিদ, অর্থায়ন আর স্থানীয় মানুষদের একসাথে কাজ করতে হবে।

তথ্যসূত্র:

প্যারামেট্রিক আর্কিটেকচার

Related Posts

একরঙা শহর: স্থাপত্য থেকে রঙের হারিয়ে যাওয়া

আজকাল যেকোনো বড় শহরে হাঁটতে গেলে একটা বিষয় চোখ এড়ানো কঠিন। সেগুলো হলো- খোলা কংক্রিট, সাদাটে দেয়াল, জানালার…

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়

কাঠমান্ডু শহর পাহাড়ে ঘেরা এক উপত্যকায় বসানো। চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর সমতল জমি। এই জায়গাটাই একসময় মানুষকে…

বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?

স্থাপত্য আজ ক্রমশই বৈশ্বিক রূপ নিচ্ছে। ডিজাইন করছেন এক দেশের স্থপতিরা, প্রকৌশলের কাজ করছেন অন্যদেশের কেউ, আবার নির্মাণ…

ZHA বুনছে আজারবাইজানের পাইন বনে ‘বাকু এক্সপো সিটি’

আজারবাইজানের রাজধানী বাকুকে বলা হয় “বাতাসের শহর”। এমন এক শহর, যেখানে বছরজুড়ে ক্যাস্পিয়ান সাগর ও ইরানি মালভূমি থেকে…