মাথায় যত প্রশ্ন আসে ফুটিংয়ের সাতসতেরো

স্প্রেড ফুটিং কী?

কাঠামোর বেইজ বা ভিত্তিকে ধাপে ধাপে প্রশস্ত করে কাঠামোর ভার বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য যে ফুটিং নির্মাণ করা হয়, তাকে স্প্রেড ফুটিং বলে। এ জাতীয় ফুটিংয়ের জন্য কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া করা হয়, যাতে কাঠামোর ভর অধিক এলাকাজুড়ে বণ্টন করা যায়। অর্থাৎ মাটির নিরাপদ ভারবাহন ক্ষমতানুযায়ী বুনিয়াদ বা ভিত্তিকে পর্যায়ক্রমে প্রশস্ত করা হয়। প্রতিটি কলাম বা ওয়ালের জন্য পৃথক পৃথক ফুটিং থাকে। যদিও ডিজাইন ও নির্মাণপদ্ধতি অনুযায়ী এদের আলাদা বিবেচনা করা হয়। কলামের ক্ষেত্রে স্প্রেড ফুটিং বর্গাকার, আয়তকার কিংবা বৃত্তাকৃতির হয়ে থাকে।   

কম্বাইন্ড ফুটিং কী?

যখন দুই বা ততোধিক কলাম দিয়ে একটি স্প্রেড ফুটিংকে সাপোর্ট দেওয়া হয়, তখন যে ফুটিং হয়, তাকে কম্বাইন্ড বা যুক্ত ফুটিং বলে। কম্বাইন্ড ফুটিং আয়তকার বা ট্রাপিজয়ডাল আকারের হতে পারে। কম্বাইন্ড ফুটিং আয়তকার হতে পারে যখন উভয় কলামে সমান লোড বহন করতে পারে অথবা ট্রাপিজয়ডাল হতে পারে যখন উভয় কলাম সমান লোড বহন করতে না পারে। সাধারণত এটি হয় আরসিসি নির্মিত।

কোন বা কী অবস্থায় কম্বাইন্ড ফুটিং দেওয়া করা হয়? 

যে কারণে কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়:

  • মাটির ভারবহন ক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে।
  • দুইটি কলাম খুব কাছাকাছি হওয়ায় তাদের ফুটিং ওভারল্যাপ করলে। 
  • কলাম প্রান্ত সীমানারেখায় পড়ার ফলে ফুটিংকে সীমানারেখার বাইরের বর্ধিত করার সুযোগ না থাকলে। 

স্ট্রাপ ফুটিং বা ক্যান্টিলিভার ফুটিং কী?

দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের ফুটিংগুলোকে বিম দিয়ে সংযুক্ত করে যখন একটি ফুটিংয়ে অন্তর্ভুক্ত করা হয়, তখন সে ফুটিংকে ক্যান্টিলিভার বা স্ট্রাপ ফুটিং বলে।


ম্যাট বা র‌্যাফট ভিত্তি বলতে কী বোঝায়?

যখন একটি কম্বাইন্ড ফুটিং কাঠামোর নি¤œস্থ সব ক্ষেত্রফলকে আবৃত করে কাঠামোর মূল দেয়াল ও কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন যে ভিত্তি তৈরি হয়, তাকে ম্যাট বা র‌্যাফট ভিত্তি বলে। এটি একধরনের কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর সব দেয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র‌্যাফট ভিত্তির সাহায্যে নির্মিত হয়।


প্রকাশকালঃ বন্ধন, ১০৩তম সংখ্যা, নভেম্বর, ২০১৮

Related Posts

অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এখনকার অবকাঠামো জলবায়ুসহিষ্ণু হতে হবে

দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথটি চলতি বছরের অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর ফলে স্বল্প খরচ ও ভোগান্তি ছাড়াই ঢাকা…

অটোমেশন সিস্টেমে স্মার্ট হোম

আমরা সবাই স্বপ্ন দেখি চমৎকার এক আবাসের। বসবাসের কেন্দ্রবিন্দু হওয়ায় একটি গৃহ আমাদের ধারণ করে। এই বসবাস ও…

ভবন ‘নির্মাণ’ এবং মান নিয়ন্ত্রণ (পর্ব-৭)

আজকের আলোচ্য বিষয় নির্মাণ প্রকল্পে ব্যবহৃতব্য স্টিলসামগ্রী (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)। এমএস রড একটি ভবন নির্মাণ…

মিথেনে নতুন বিপদ

গ্রামে প্রায়ই রাতের আঁধারে কৃষিখেত বা ডোবা-নালায় দেখা যায় হঠাৎ জ্বলে ওঠা আগুন, গোলা হয়ে উড়তে থাকে এক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *