Image

ইউপিভিসি পাইপের সাত-সতেরো

নির্মাণের নানা ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লাস্টিক পাইপ। এই পাইপ ছাড়া যেন আধুনিক নির্মাণের কথা চিন্তাই করা যায় না। বহুল ব্যবহৃত এ উপকরণটি নির্মাণকাজ ছাড়াও কৃষি, বাসাবাড়ি, শিল্পকারখানার পানি ও পয়োনিষ্কাশনের কাজেও ব্যবহৃত হচ্ছে উল্লেখযোগ্য হারে। আগে লোহা ও ইস্পাতের পাইপ এসব কাজে ব্যবহৃত হলেও দামে সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী হওয়ায় ব্যাপক হারে বেড়েছে প্লাস্টিক পাইপের ব্যবহার। তবে সাধারণ মানের প্লাস্টিক পাইপের তুলনায় অধিক টেকসই, নমনীয়, মসৃণ, সহজে স্থাপনযোগ্য ও দামে সাশ্রয়ী হওয়ার কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ইউপিভিসি প্লাস্টিক পাইপ।

প্লাস্টিক পাইপের মধ্যে ইউপিভিসি (Unplasticized Polyvinyl Chloride) ও পিভিসি (Polyvinyl Chloride) পাইপের প্রচলনই বেশি। তবে পিভিসি পাইপের তুলনায় ইউপিভিসি পাইপের কিছু পার্থক্য রয়েছে। পিভিসি পাইপ সাধারণ, শক্তিশালী এবং হালকা হওয়ায় এই পাইপে প্লাস্টিসাইজার মেশানো থাকে কিন্তু ইউপিভিসি পাইপে এই প্লাস্টিসাইজার মেশানো থাকে না। ফলে ইউপিভিসি পাইপ হয় মসৃণ, নমনীয় কিন্তু শক্তিশালী। তা ছাড়া এই পাইপে রাসায়নিক নির্গত হয় না। এর মসৃণ সারফেস তরল ও অন্যান্য নির্গমনে বেশ সহায়ক। অধিক তাপ ও চাপ সহ্য করতে পারে বিধায় বাড়ছে এই পাইপের ব্যবহারও। এসব উপযোগিতার কারণে বিশ্বজুড়ে পাইপ তৈরিতে ইউপিভিসি পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এটা রিজিড পিভিসি নামেও পরিচিত। ইউপিভিসি উপকরণ কাঠের বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। বিশেষ করে দরজা ও জানালার ফ্রেমে।

ব্যবহার

ইউপিভিসি নির্মাণকাজ, সেচ, পানিনিষ্কাশনব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পাইপ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে-

  • ভবনের প্লাম্বিং ও সেনেটারি কাজ (পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি সংগ্রহ)
  • কৃষিতে সেচ
  • বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ তারের নিরাপত্তা নিরোধক
  • টেলিকমিউনিকেশন কেব্্ল স্থাপন
  • শীতাতপ নিয়ন্ত্রণকাজে
  • সাধারণত টিউবওয়েলে
  • শ্যালো পাম্পে
  • তারা পাম্পে
  • সুইমিংপুলে।

ইউপিভিসি পাইপের বৈশিষ্ট্য

সাধারণ পাইপের তুলনায় ইউপিভিসি পাইপের কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে। নির্মাণকাজ ও সেচকাজে ইউপিভিসি পাইপ দারুণ কার্যকর। এই পাইপ মাটির ওপরে ও নিচের চাপ সহ্য করে টিকে থাকে দীর্ঘদিন। এ ছাড়া মাপে সঠিক ও উন্নতমানের কাঁচামালে তৈরি হওয়ায় এর মসৃণতা সাধারণ প্লাস্টিক পাইপের তুলনায় বেশি। ফলে পানির চাপ সহ্য করেও পানির প্রবাহ ঠিক রাখতে পারে। চাপ বাড়লেও ফেটে যাওয়া বা লিকেজ হওয়ার ভয় নেই। এর ফিক্সারগুলোও সঠিক মাপের হওয়ায় তা পাইপে দৃঢ়ভাবে আটকে থাকে। বিশেষভাবে তৈরি করা এই পাইপগুলো যেন সব ধরনের বর্জ্য নিষ্কাশনে সক্ষম, এ জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের রেসিন। এ জন্য এই পাইপের সাহায্যে কলকারখানা থেকে নির্গত যেকোনো ধরনের দূষিত বর্জ্য নিষ্কাশন করা যায় সহজেই।

পুহুই ইন্ডাস্ট্রি

এসব উপযোগী নানা বৈশিষ্ট্য ছাড়াও এই পাইপ দামে সাশ্রয়ী ও ওজনে হালকা বলে সহজে স্থাপনযোগ্য। এ ছাড়া এই পাইপের বহন খরচও কম। আগে জিআই ও তামার পাইপ এ ধরনের কাজে ব্যবহৃত হলেও তা ছিল অত্যন্ত ব্যয়বহুল, যা ইউপিভিসি পাইপের বেলায় একদমই নেই। এই পাইপ জিআই ও সিআই (কাস্ট আয়রন) পাইপের বিকল্প। এই পাইপের আরেকটি সুবিধা হচ্ছে এর জয়েন্ট রিং ও ফিক্সারগুলো দেয় লিকপ্রুফ পাইপের নিশ্চয়তা। এই ফিক্সারগুলো প্রয়োজন হলে সহজেই খোলা বা লাগানো যায়। এর যে সব বৈশিষ্ট্য রয়েছে-

  • দামে সাশ্রয়ী
  • টেকসই ও দীর্ঘস্থায়ী
  • শক্তিশালী
  • দৃষ্টিনন্দন
  • হালকা ওজন
  • সহজে স্থাপনযোগ্য
  • কম স্থাপন ব্যয়
  • রক্ষণাবেক্ষণ খরচ নেই বললেই চলে
  • সর্বোচ্চ পানিপ্রবাহ নিশ্চিত করে
  • উচ্চক্ষমতা ও ক্ষতিকর রাসায়নিক পদার্থেও তেমন ক্ষতি হয় না 
  • বিরূপ আবহাওয়ায় টিকে থাকে
  • মাটি-পানির চাপ ও ভার সহনীয়
  • মরিচারোধী
  • চাপরোধী
  • বিদ্যুৎ অপরিবাহী
  • অগ্নিরোধী।

ইউপিভিসি পাইপ ফিটিংস ও ফিক্সারস

পাইপ লাইনে যাবতীয় সাজসরঞ্জামকে প্লাম্বিং ফিটিংস বলে। পানির প্রয়োজনীয় ব্যবহার এবং ব্যবহৃত পানি বা তরল বর্জ্য নিষ্কাশনের জন্য প্লাম্বিং ব্যবস্থায় যেসব প্লাস্টিক উপকরণ ব্যবহৃত হয়, সেগুলোকে ফিক্সারস বলা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে-

  • এলবো
  • টি
  • ক্রস
  • রিডিউসিং এলবো
  • বিডিউসিং টি
  • ওয়াই
  • সকেট
  • রিডিউসিং সকেট
  • ক্যাপ
  • প্লাগ
  • রানিং নিপল
  • বুশ
  • নিপল।

প্রাপ্তিস্থান

বাজারের অধিকাংশ হার্ডওয়্যার, স্যানিটারিওয়্যার ও নির্মাণসামগ্রীর দোকানেই পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের ইউপিভিসি পাইপ। ঢাকার নবাবপুর, গ্রিনরোড, ফার্মগেট, বাংলামোটর, উত্তরা, বনানী, মিরপুর, মোহাম্মদপুরসহ দেশের সব শহরেই মিলবে ইউপিভিসি পাইপ।

ইউনিটেক পাইপস

ইউপিভিসি পাইপ ক্রয় ও স্থাপনের আগে

সব ধরনের স্যানিটেশন ও ওয়াটার সাপ্লাই পাইপ লাইন স্থাপনের কাজ অত্যন্ত গুরুত্বসহকারে করা উচিত। এমনকি পাইপের ফিটিংস-ফিক্সারস লাগানোর কাজটাও সমান গুরুত্ব বহন করে। তা না হলে পরে নানা সমস্যার উদ্ভব হতে পারে। এ জন্য পাইপ কেনা থেকে শুরু করে স্থাপন করা পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার। এ ক্ষেত্রে যা যা করণীয়- 

  • স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাইপ ও ফিটিংস-ফিক্সারসের পুরুত্ব ও গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে।
  • ভবনে পাইপ স্থাপনের আগে প্রকৌশলীর পরামর্শ নিতে হবে।
  • অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রির সাহায্যে পাইপ স্থাপন করতে হবে।
  • কোনো ধরনের লিকেজ বা ফাটল থাকলে সে পাইপ স্থাপন থেকে বিরত থাকতে হবে।
  • স্যানিটেশন ও ওয়াটার সাপ্লাই সিস্টেমের দেয়ালে গ্রুভ করে পাইপ বসাতে হবে। তবে কোনো অবস্থাতেই দেয়াল গাঁথুনির পর ঠিকমতো জমাট বাঁধার আগে গ্রুভ কাটা উচিত নয়।
  • পানি ও পয়োনিষ্কাশনের জন্য স্থাপিত এই পাইপ লাইনসমূহ নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য স্থাপনকালে যত দূর সম্ভব বাঁক এড়িয়ে চলতে হবে।

Related Posts

রেলিং: নিরাপত্তা, সৌন্দর্য ও স্থায়িত্বের সমন্বয়

রেলিং একটি ভবনের গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু নিরাপত্তা নিশ্চিত করে না, বরং ভবনের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি করে। বাড়ি,…

টাইলসের রকমফের ও আধুনিক ভবন নির্মাণ

বর্তমান সময়ে একটি ভবনের নান্দনিকতা, স্থায়িত্ব এবং ব্যবহারিক সুবিধা নিশ্চিত করতে টাইলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় টাইল শুধুমাত্র…

আধুনিক নির্মাণ উপকরণ ও অগ্নিরোধী কাঠ

কাঠ নির্মাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমাদের জীবনের নানা ক্ষেত্রেই কাঠের ব্যাপক ব্যবহার দেখা যায়। সহজলভ্য এবং দামে…

টেকসই নির্মাণ উপকরণ কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার

বর্তমান যুগে প্রযুক্তি ও প্রকৌশলের দ্রুত বিকাশের ফলে এমন সব উপকরণের প্রয়োজন দেখা দিয়েছে, যা একই সঙ্গে হালকা,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Award
দক্ষিণ কোরিয়ায় সিউলের আবাসন স্থাপত্যে নতুন দিগন্ত
ভবিষ্যতের ৮টি স্টেডিয়াম যা প্রচলিত ধারণা বদলে দেবে
নুহাশ পল্লী: হুমায়ূন আহমেদের স্বপ্নের সবুজ রাজ্য
Cover
Ramna Park
রেলিং: নিরাপত্তা, সৌন্দর্য ও স্থায়িত্বের সমন্বয়
Qatar
Electric