আবদ্ধ স্থানে বাইরে থেকে মুক্ত বায়ু প্রবেশ এবং ভেতরের বায়ুকে বাইরে নেওয়াকে অবাধ বায়ু চলাচল বা ভেন্টিলেশন বুঝায়। অন্য কথায় দালানের মধ্য থেকে সব দূষিত বায়ু বের করে মুক্ত বায়ু প্রতিস্থাপন করাকেই ভেন্টিলেশন বলে।
বর্তমানে আমাদের শহরগুলোতে ব্যাঙের ছাতার মত উঁচু ভবন নির্মাণ হচ্ছে। তাই মুক্ত বায়ু চলাচল ব্যাহত হচ্ছে। যার ফলে দেশের বর্তমান ও ভবিষ্যৎ দালান নির্মাণে স্থপতিকে ভেন্টিলেশনের ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।
নিম্নলিখিত কারণে ভেন্টিলেশন প্রয়োজন –
- মুক্ত বায়ু চলাচল সৃষ্টি করা।
- কার্বন-ডাই-অক্সাইডের অযথা পুঞ্জিভূত হওয়া প্রতিরোধ করা।
- কেন্দ্রীভূত প্রজ্জলনের ফলে সৃষ্ট বাষ্পীয় গ্যাসকে প্রতিরোধ করা।
- পুঞ্জিভূত ময়লা এবং ব্যাকটেরিয়া বহনকারী কণাকে প্রতিরোধ করা।
- বাতাসে অক্সিজেনের ঘাটতি পূরণ করা।
- বিল্ডিং ম্যাটেরিয়ালের পচনের ফলে সৃষ্ট দুর্গন্ধ থেকে রক্ষা করতে।
- বসবাসকারীদের দ্বারা সৃষ্ট ধোঁয়া, দুর্গন্ধকে অপসারণ করা।
- কনফারেন্স রুম, কমিউনিটি হল, সিনেমা হল এবং এই জাতীয় দালানে যেখানে প্রতিনিয়ত অনেক মানুষ একত্রে মিলিত হয় ইত্যাদি জায়গায় শ্বাসরোধী অবস্থা থেকে রক্ষা করতে।