স্নানঘরের সজ্জায় বহুতল তাক

সাজানো-গোছানো পরিপাটি ঘর কে না চায়! তাই বলে স্নানঘরের সাজ? সেখানে তো আর ঘরের মতো আসবাব বা নিত্যব্যবহারসামগ্রী থাকে না! স্নানঘর সজ্জার প্রসঙ্গ এলে আপনিও হয়তো এমনটাই ভাবতে পারেন। তাহলে একবার ঢুকুন নিজের স্নানঘরে! সাবান, শ্যাম্পু, তোয়ালে, শেভিং কিট, ওয়াশিং পাউডার, বডিওয়াশ, ফেসওয়াশ, টিস্যু পেপারসহ এখানে রয়েছে আরও কত কী। এগুলো কিন্তু নেহায়েতই কম নয়। নিশ্চয় এগুলো এখানে-সেখানে এলোমেলোভাবে রাখা, যা দেখতে যেমন দৃষ্টিকটু তেমনি প্রয়োজনীয় কাজেও সৃষ্টি করে নানা অসুবিধার। আর ছোট্ট ফ্ল্যাটের স্নানঘরে এতসব রাখার জায়গাই বা কোথায়? অথচ আপনার স্নানঘরটি ছোট বা বড় যা-ই হোক না কেন, কয়েকটি বহুতল তাক বা শেলফ লাগিয়ে নিলেই রূপ নেবে সুন্দর, ছিমছাম, গোছানো, চমৎকার একটি স্নানঘরের।

বাজারের স্যানিটারি দোকানগুলোতে এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব বহুতল তাক। কাচ, স্টিল, অ্যালুমিনিয়ামে তৈরি এগুলো। বিভিন্ন আকার ও নান্দনিক ডিজাইনে তৈরি এসব সেলফ সহজেই আপনার নজর কাড়বে। সাধারণত প্রতিটি শেলফস্ট্যান্ডে থাকে দুই থেকে চারটি তাক। এই শেলফগুলো এমনভাবে তৈরি যে নিজ থেকে সেটিং করতে হয় না। বাজার থেকে কিনে নির্দিষ্ট জায়গায় ড্রিল করে স্ক্রু লাগিয়ে নিলেই হলো। বাড়তি কোনো ঝামেলাও নেই, তাই লাগানো যায় সহজেই। স্নানঘরের আকার ও প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক, ছোট বা বড় এভাবে লাগিয়ে নেওয়া যায় দেয়ালে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেশি থাকলে কেবিনেটবিশিষ্ট শেলফও পছন্দের তালিকায় রাখতে পারেন। সে ক্ষেত্রে হয়তো দাম একটু বেশি পড়বে।

বাজারে রকমারি ধরনের বহুতল শেলফ পাওয়া গেলেও কাচের তৈরি শেলফগুলো সাধারণের পছন্দ ও বিক্রির তালিকায় বরাবরই শীর্ষে। স্বচ্ছ, মরিচা ধরে না এবং সহজেই পরিষ্কার করা যায় বলে সবার চাওয়া কাচের শেলফ। এটি স্টাইলিস্ট, হালকা ও স্বচ্ছ হওয়ায় সহজেই সবার নজর কাড়ে, যা স্নানঘরকে দেয় নজরকাড়া লুক। এ ছাড়া স্টিল ও কাচের মিশেলে তৈরি শেলফগুলোও দারুণ আকর্ষণীয়। কাচের সঙ্গে স্টিলের ব্যবহার সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি দেয় দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা। এ ছাড়া রুপালি রঙের অ্যালুমিনিয়ামের শেলফ কিন্তু কম যায় না। ওজনে হালকা ও শক্তপোক্ত হওয়ায় অনেকেই আবার অ্যালুমিনিয়াম শেলফই বেছে নেন। কিছুটা ঐতিহ্য ও পুরোনো লুক পেতে চিকন লোহা দিয়ে ইতালিয়ান স্টাইলে নকশা করেও শেলফ তৈরি করা যায়। চারপাশ খোলা এ ধরনের কাঠের শেলফও ক্রমেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তা ছাড়া শেলফের সঙ্গে কেবিনেট যোগ করতে কাঠ অতুলনীয়।  স্ন্নানঘরের জন্য কাঠের বাজারে তেমন যাওয়া হয় না, তাই আলাদাভাবে তৈরি করে নেওয়া যেতে পারে।

বেডরুম একটু বড় করতে স্নানঘরকে অনেকেই অপ্রতুল করে তোলেন। এ ছাড়া যাঁরা ভাড়াবাড়িতে অন্যের রুচিতে তৈরি স্নানঘর ব্যবহার করেন, তাঁরাও বহুতল শেলফ ব্যবহার করে স্নানঘরের আদল বদলে দিতে পারেন। ড্রেসিং টেবিলে অযথা কসমেটিকসামগ্রী গাদাগাদি করে না রেখে কিছুকিছু স্নানঘরের শেলফেও সাজিয়ে রাখতে পারেন। বেসিনের ওপর অনেক সময় রাখা হয় সাবান, ব্রাশদানি, সেভিং সামগ্রী। এগুলোকে আয়নার পার্শ্ববর্তী প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটি স্ট্যান্ড ও লুকিং গ্লাসও লাগানো যেতে পারে। অনেকের আবার পত্রিকা পড়ার অভ্যাস। তাঁরা কমোডের পাশে একটি ছোট্ট তাক করে তাতে পছন্দের পত্রিকা ও বই সাজিয়ে রাখতে পারেন। স্নানঘরে কমোড বা প্যান বসানোর পর যদি গোসলের জায়গাটি অপরিসর হয়, তবে সেটা পরে অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তা ছাড়া যেসব গৃহিণী স্নানঘরে কাপড় ধোয়ার কাজটি সারেন, তাঁদের জন্যও খানিকটা বাড়তি জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে এসব জিনিস রাখার জন্য কমোডের ওপরে বা পাশে একটি ছোট্ট শেলফ বসিয়ে নিলে তাতে বাথরুম ক্লিনার লিকুইড, পাউডার, ব্রাশ ও অন্যান্য সামগ্রী রাখা যেতে পারে।

মনে রাখবেন, স্নানঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা আর উপকরণ দেখেই কিন্তু পরিবারের সদস্যদের রুচি সম্পর্কে আঁচ করা যায়। কাজেই যাঁরা সুন্দর, পরিচ্ছন্ন ও গোছানো থাকতে ভালোবাসেন, তাঁরা বাড়ির অন্যান্য বিষয়ের মতো নজর দিন নিজ স্নানঘরের দিকেও।

দরদাম

কাচ, স্টিল ও অ্যালুমিনিয়াম শেলফের দাম ডিজাইন, কোয়ালিটি ও আকারভেদে ভিন্নতা রয়েছে। তবে দেশে তৈরি ও চায়না থেকে আমদানিকৃত শেলফগুলোর দাম পড়বে ৭০০-২৫০০ টাকা এবং কোরিয়ানগুলোর দাম ৩০০০-৫০০০ টাকা পর্যন্ত।

প্রাপ্তিস্থান

বহুতল শেলফগুলো রাজধানীর হাতিরপুল, বাংলামোটর, বংশাল, মিরপুর, মোহাম্মদপুর, গুলশান, উত্তরাসহ এখন দেশের প্রায় সব বড় শহরের স্যানেটারি দোকানে পাওয়া যাচ্ছে।

প্রকাশকাল: বন্ধন, ৬৯তম সংখ্যা, জানুয়ারি ২০১৬

Related Posts

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ

রান্নাঘরের নিত্যদিনের যন্ত্রপাতিও যে নিছক কার্যকারিতার বাইরে গিয়ে দৃশ্যকল্প, কৌতুক ও চতুর জ্যামিতির বাহক হয়ে উঠতে পারে, ডিজাইনবুম…

বারবিক্যানের স্থাপত্য যখন ঘরের আসবাবে

লন্ডনের বিখ্যাত বারবিক্যান এস্টেটের স্থাপত্য এবার প্রবেশ করছে অন্দরমহলে। মেড (made.com) ও বারবিক্যান যৌথভাবে এমন একটি হোমওয়্যার সংগ্রহশালা…

মার্বেলের বর্জ্যে বানানো আর্বান মাইক্রো স্থাপত্য ফার্নিচার

ইতালির টাস্কানি অঞ্চলের ক্যারারা শহর হাজার বছর ধরে পরিচিত তার বিখ্যাত সাদা মার্বেলের জন্য। সেই মার্বেল খনন করে…

লস অ্যাঞ্জেলেসের রাফি লেয়ারার রঙিন অফিস

লস অ্যাঞ্জেলেসের হাইপেরিয়ন অ্যাভিনিউতে অবস্থিত পাবলিক আর্ট কোম্পানির নিজস্ব স্টুডিওটি একটি রঙিন, বৈচিত্র্যময় ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy