Image

যে প্রকল্পে মানুষ ও প্রাণীর সহাবস্থান

চীনের কুইনদাও-এর আরানিয়া উপকূলীয় এলাকায় অবস্থিত কেনেলস (Kennels) প্রকল্পটি একটি পেট হোটেল এবং প্রাণীদের আশ্রয়ের জন্য তৈরি স্থাপনা। স্থাপত্য প্রতিষ্ঠান Atelier GOM এই প্রকল্পে মানুষ ও কুকুর কীভাবে একই জায়গায় নিরাপদে এবং স্বাভাবিকভাবে থাকতে পারে সেটাকেই মূল ডিজাইন চিন্তা হিসেবে নিয়েছে।

প্রায় ৪৬৮২ বর্গমিটার আয়তনের এই ভবনটি ২০২১ সালে সম্পন্ন হয়। এখানে আর্কিটেকচারকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রাণীদের আচরণ, তাদের চলাফেরা এবং মানুষের সঙ্গে তাদের দূরত্ব সবকিছুই নিয়ন্ত্রিত ও স্বাভাবিক থাকে। এই কারণে এটি সমসাময়িক স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

এখানে প্রাণীদের আচরণ, তাদের চলাফেরা এবং মানুষের সঙ্গে তাদের দূরত্ব সবকিছুই নিয়ন্ত্রিত ও স্বাভাবিক থাকে। ছবি: আর্কডেইলি
সাইট ও বিন্যাস: ত্রিভুজ আকৃতির যুক্তি 

প্রকল্পটির সাইট একটি ত্রিভুজাকার কর্নার প্লট হওয়ায় ডিজাইন শুরু থেকেই একটি অস্বাভাবিক জ্যামিতিক সীমাবদ্ধতার মধ্যে বিকশিত হয়। স্থপতিরা এখানে প্রচলিত হোটেল টাইপোলজি যেমন, সরু করিডোর বা বিচ্ছিন্ন ভিলার ক্লাস্টারের মত বিষয়গুলোকে এড়িয়ে যান। এর পরিবর্তে তারা একটি “স্ট্যাকড বক্স সিস্টেম” তৈরি করেন। এখানে একাধিক ভলিউম উপর-নিচে এবং সামান্য অফসেট হয়ে সাজানো হয়েছে।

এর পেছনে একটি আচরণগত যুক্তি হলো কুকুরদের পারস্পরিক অপ্রয়োজনীয় ভিজ্যুয়াল ও ফিজিক্যাল এনকাউন্টার কমানো। ফলে প্রতিটি ইউনিটকে এমনভাবে ঘুরিয়ে রাখা হয়েছে যাতে প্রাইভেসি ও নিয়ন্ত্রিত চলাফেরা নিশ্চিত হয়।

প্রতিটি ইউনিটকে এমনভাবে ঘুরিয়ে রাখা হয়েছে যাতে প্রাইভেসি ও নিয়ন্ত্রিত চলাফেরা নিশ্চিত হয়। ছবি: আর্কডেইলি
আয়তনগত বিন্যাস: স্তরে স্তরে সাজানো বাক্সের ভাষা 

পুরো প্রকল্পটি প্রায় ৩০টি রুম ইউনিটের সমন্বয়ে গঠিত, যা এক ধরনের “লেগো-লাইক” স্ট্যাকিং সিস্টেম তৈরি করে। এই বক্সগুলোর সামান্য শিফট এবং ওভারল্যাপ বিল্ডিংটিকে একটি ডাইনামিক স্কাল্পচারে পরিণত করেছে।

এই কম্পোজিশনের ফলে একদিকে যেমন ফ্যাসাদের মধ্যে গভীরতা তৈরি হয়েছে, অন্যদিকে তেমনই ভেতরের দিকে ছোট ছোট ছায়াঘেরা উঠোন এবং ভিজ্যুয়াল ব্রেক তৈরি হয়েছে, যা প্রাণী ও মানুষের চলাচলকে নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখে।

এই বক্সগুলোর সামান্য শিফট এবং ওভারল্যাপ বিল্ডিংটিকে একটি ডাইনামিক স্কাল্পচারে পরিণত করেছে। ছবি: আর্কডেইলি
উপাদান ও নির্মাণ: উন্মুক্ত কংক্রিটের স্বচ্ছতা

এই প্রকল্পে এক্সপোজড কংক্রিট প্রধান ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফর্মওয়ার্কের টেক্সচার, জয়েন্ট লাইন এবং কাস্টিংয়ের সূক্ষ্ম অসম্পূর্ণতা ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছে। এটি বিল্ডিংটিকে একটি “আনফিল্টারড” ভিজ্যুয়াল ক্যারেক্টার দেয়।

কাঠামোগতভাবে এখানে বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে স্ট্যাকড ভলিউমের মধ্যে সারিবদ্ধ কলাম ও সার্ভিস লাইন বসানো। এর সমাধান হিসেবে স্থপতিরা কিছু অংশে হিডেন ফ্রেম এবং শিফটেড স্ট্রাকচার ব্যবহার করেন, যাতে ফর্মের বিশুদ্ধতা বজায় থাকে। 

প্রতিটি ইউনিটে দ্বিস্তরীয় স্পেসিং রয়েছে। ছবি: আর্কডেইলি
অভ্যন্তরে বিশেষ অভিজ্ঞতা

প্রতিটি ইউনিটে দ্বিস্তরীয় স্পেসিং রয়েছে। যেখানে সিঁড়ি শুধুমাত্র চলাচলের মাধ্যম নয় বরং স্পেশাল এক্সপেরিয়েন্সের অংশ। উপরের এবং নিচের লেভেলের মধ্যে ভিজ্যুয়াল কানেকশন রাখা হলেও সম্পূর্ণ ওপেন প্ল্যান নয়। ফলে প্রাইভেসি এবং কানেক্টিভিটির মধ্যে একটি ব্যালান্স তৈরি হয়েছে।

মানুষ এবং কুকুরের ব্যবহারের জন্য স্পেসগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একই সঙ্গে আরাম, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ সম্ভব হয়। এই বিশেষ যুক্তি প্রকল্পটিকে একটি সাধারণ হোটেল থেকে আলাদা করে একটি হাইব্রিড আর্কিটেকচারাল টাইপোলজিতে পরিণত করেছে।

এই স্পেসগুলো মানুষ ও কুকুরের জন্য আরাম, নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ নিশ্চিত করে ডিজাইন করা হয়েছে। ছবি: আর্কডেইলি

এই প্রকল্পটি স্থাপত্যের প্রচলিত সীমানা ভেঙে প্রাণী-মানুষ সম্পর্ককে বিশেষ ডিজাইনের কেন্দ্রে নিয়ে এসেছে। এই প্রকল্প দেখায় যে স্থাপত্য শুধুমাত্র নান্দনিকতা নয়, বরং এটি একটি প্রযুক্তিগত, আচরণগত এবং সামাজিক গবেষণার ক্ষেত্র, যেখানে প্রতিটি সিদ্ধান্ত বাস্তব ব্যবহার এবং অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে যুক্ত।

তথ্যসূত্র

আর্কডেইলি

Related Posts

এআই স্থাপত্য রেন্ডারিংয়ে লেবেল বাধ্যতামূলক করল ইইউ

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন স্থাপত্যের দৃশ্যায়ন বা রেন্ডারিং তৈরির জগতে এক অনিবার্য উপাদান হয়ে উঠেছে। আনবিল্ট ভবন, কল্পিত ইন্টেরিয়র…

লাইব্রেরি যখন সামাজিক বন্ধনের শক্তিশালী মাধ্যম

ওরেগনের দ্রুত বর্ধনশীল ডেশুটস কাউন্টিতে তৈরি হয়েছে একটি নতুন প্রজন্মের পাবলিক লাইব্রেরি।  যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠান দ্য মিলার হাল…

বুখারেস্টের ‘ক্ষতবিক্ষত সৌন্দর্য’ ও এক ফিনিক্স পাখির রূপকথা

ইউরোপের অন্যান্য ঝকঝকে ও নিখুঁত ক্যাপিটাল শহরগুলোর পাশে বুখারেস্টকে দাঁড় করালে প্রথম দর্শনে একটু অগোছালো বা খাপছাড়া মনে…

স্থাপত্যের ভাষা বদলে দেওয়া ল্য করবুজিয়ের কিছু স্থাপনা

আধুনিক স্থাপত্যের ইতিহাসে এমন কিছু স্থপতি আছেন যাদের স্থাপত্যকর্ম আশ্চর্য হবার মতো। তাদের কাজ শুধু ভবনের নকশা পরিবর্তন…