• Home
  • স্থাপত্য
  • আলোড়ন তুলেছে আবুধাবির প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নতুন ছবিগুলো
Image

আলোড়ন তুলেছে আবুধাবির প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নতুন ছবিগুলো

সাদিয়াত দ্বীপের জলতীরে দাঁড়িয়ে থাকা এক বিশাল ভাস্কর্যের মতো কাঠামোটি ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান মেকানোর ডিজাইন করা আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ৩৫,০০০ বর্গমিটার আয়তনের এই জাদুঘরটি ২০২৫ সালের নভেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছিল, এবং তখন এর বিশ্ব-প্রথম ডাইনোসর প্রদর্শনী সবার নজর কাড়ে। 

সম্প্রতি Ossip Architectuurfotografie ও Deed Studio-এর তোলা নতুন কিছু আলোকচিত্র জাদুঘরের সম্পূর্ণ নির্মিত স্থাপত্য ও অভ্যন্তরভাগের উপর নতুন করে আলো ফেলেছে।  বহিরাবরণ থেকে শুরু করে বিশাল লবি, এবং সেখান থেকে গ্যালারি পর্যন্ত এই ছবিগুলো প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখায় মেকানোর ভূদৃশ্য-ধারণা আসলে কীভাবে কাজ করে।

মেকানোর ডিজাইন করা আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সাদিয়াত দ্বীপের জলতীরে। ছবি: আর্কিনেক্ট।
পাথুরে ভূদৃশ্যের রূপকল্প

সাদিয়াত দ্বীপের জলতীর ধরে জাদুঘরের ফ্যাকাশে কংক্রিটের দেয়ালগুলো ধাপে ধাপে উপরে উঠে গেছে। যার পেছনে রয়েছে সবুজ গাছপালায় সাজানো টেরাস। দূর থেকে দেখলে ভবনের উপরের অংশগুলো মিলেমিশে একধরনের পাথুরে আকাশরেখার (rocky skyline) অনুভূতি তৈরি করে। 

কিন্তু হাঁটার উচ্চতায় এসে সেই বিশাল কাঠামো ভেঙে পড়ে ছায়াময় খোলা জায়গা আর প্রশস্ত পথের মধ্যে। এই ভূতাত্ত্বিক অনুপ্রেরণায় তৈরি প্রবেশপথ দর্শনার্থীদের জাদুঘরের মূল দরজায় পৌঁছানোর আগেই এক ধরনের যাত্রার অভিজ্ঞতা দিতে শুরু করে।

দূর থেকে ভবনের উপরের অংশগুলো একত্রে যেন এক পাথুরে আকাশরেখার রূপ নেয়। ছবি: আর্কিনেক্ট।
মানুষের হাঁটার উচ্চতায় (Human Scale) স্থাপত্য

সাদিয়াত সাংস্কৃতিক জেলা সাধারণত দূরের সিলুয়েট বা আকাশরেখার মাধ্যমে চেনা যায়। কিন্তু মেকানোর এই ডিজাইন দর্শকের দৃষ্টি ফিরিয়ে আনে হাঁটার উচ্চতায় (HUman Scale) এবং ছায়ার মধ্য দিয়ে চলাফেরার শারীরিক অভিজ্ঞতায়। এভাবেই জাদুঘরটি কেবল একটি দূর থেকে দেখার ভবন না হয়ে, বরং একটি হাঁটার-উপযোগী, অনুভবযোগ্য স্থাপনায় পরিণত হয়েছে।

ছাদ থেকে থিকরে আসছে আলো। ছবি: আর্কিনেক্ট।
জলবায়ু-সংবেদনশীল ডিজাইন

আবুধাবির কঠোর জলবায়ুর কথা মাথায় রেখেই ভবনের ভারী ও পুরু কাঠামো এবং নিয়ন্ত্রিত খোলা অংশগুলো সূর্যতাপের শোষণ কমাতে সাহায্য করে। আর ছায়াময় বহিরাঙ্গন প্রবেশপথকে রক্ষা করে। মূল কাঠামো তৈরি হয়েছে কংক্রিট ও ইস্পাত দিয়ে, এবং বাইরের অধিকাংশ আবরণে ব্যবহৃত হয়েছে স্থানীয়ভাবে তৈরি অতি-উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কংক্রিট (Ultra-High-Performance Concrete) প্যানেল।

এই প্যানেল পরিবহন দূরত্ব কমাতেও সহায়ক হয়েছে। ভবনের ভেতরে থাকা গাছপালার প্ল্যান্টারগুলো আরেকটি তাপ-নিরোধক স্তর হিসেবে কাজ করে। পানি-সাশ্রয়ী সেচব্যবস্থার মাধ্যমে স্থানীয় জলবায়ুর উপযোগী গাছপালা রক্ষণাবেক্ষণ করা হয়।

মিউজিয়ামের ভিতরে অনবদ্য সাজসজ্জা। ছবি: আর্কিনেক্ট।
সাদিয়াত সাংস্কৃতিক জেলার সঙ্গে সংযোগ

নতুন এই আলোকচিত্রগুলোর মাধ্যমে দেখা যায়, জাদুঘরটি সাদিয়াত সাংস্কৃতিক জেলার সঙ্গে যেন এক সংযুক্ত ভূমি হিসেবে গড়ে উঠেছে। এর জনসাধারণের চলাচলের পথগুলো জলতীরবর্তী অবস্থানকে আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে দেয়।

মিউজিয়ামের ভিতর ও বাইরের দৃশ্য। ছবি: আর্কিনেক্ট।

দূর থেকে পাথুরে আকাশরেখা এবং কাছ থেকে ছায়াময়, মানব-স্কেলের হাঁটাপথ — এই দ্বৈত অভিজ্ঞতার মধ্য দিয়েই ভবনটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম প্রাকৃতিক ইতিহাস জাদুঘর হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। সাম্প্রতিক এই আলোকচিত্রগুলো প্রমাণ করে, স্থাপত্যটি কেবল দর্শনীয় বহিরাবরণ নয়, বরং তার ভেতরের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: 

আর্কিনেক্ট। জুলাই, ২০২৬

Related Posts

নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের

যুক্তরাষ্ট্রের ‘বেলভেডের’ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারিন কাউন্টির একটি ধনী এবং ছোট আবাসিক শহর। সান ফ্রান্সিসকো বে-র অববাহিকায় দুটি দ্বীপ…

ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?

যে মানুষটি মঙ্গলে মানববসতি গড়ে তোলার স্বপ্ন দেখেন, তার চিন্তাভাবনা যে শহরের সাধারণ চার দেয়ালের কারখানায় আটকে থাকবে…

হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, ফাং-এনগা প্রদেশের মাতালাই প্রকল্পের প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক স্থাপনা যার নাম, গোয়া টাওয়ার। ইট, কংক্রিট…

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট…