Tower

হাইওয়ের বুকে খাড়া শহর: নগরের নতুন ভাষা

হাইওয়ে একদিকে যেমন চলাচলের জন্য অপরিহার্য, অন্যদিকে এটি শহরের ভেতরের জীবনকে বিচ্ছিন্ন করে দেয়। এমনই এক দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে সমসাময়িক আমেরিকান মহানগর। Highway as Habitat, এই প্রকল্পটি সেই দ্বন্দ্বকে পুনর্বিবেচনা করে। এখানে হাইওয়ে আর বিভাজনের প্রতীক নয়, বরং সেটিই হয়ে ওঠে এক নতুন উল্লম্ব শহরের ভিত্তি। 

হাইওয়ের পুনর্ব্যাখ্যা: অবকাঠামো থেকে নগর-জীবন

এখানে হাইওয়ের চলাচল শুধু অনুভূমিক নয়, বরং উল্লম্ব বা খাড়া দিকেও বিস্তৃত। ফলে, পরিবহন ও বসবাস আর আলাদা স্তরে থাকে না। বরং, একই স্থাপত্য কাঠামোর ভেতরেই একসঙ্গে সংগঠিত হয়। এই দৃষ্টিভঙ্গি শহরের “movement vs habitation” দ্বন্দ্বকে ভেঙে দেয়।

পরিবহণ ও আবাসন আর থাকছেনা আলাদা স্তরে। ছবি: আমেজিং আর্কিটেকচার
প্যারামেট্রিক জেনারেটিভ সিস্টেম: ডিজাইন নয়, প্রক্রিয়া

এই প্রকল্পের কেন্দ্রে রয়েছে একটি প্যারামেট্রিক ডিজাইন পদ্ধতি। এখানে আগে ফর্ম নির্ধারণ করা হয় না। চলাচল, ঘনত্ব এবং ব্যবহার- এই তিনটি উপাদানের পারস্পরিক সম্পর্ক থেকেই স্থাপত্যের আকার ঠিক করা হয়। প্রোগ্রামগুলো যেমন, বাসস্থান, বাণিজ্যিক, পাবলিক স্পেস ইত্যাদি আলাদা করে বসানো হয়নি। বরং অ্যালগরিদমিক নিয়মের মাধ্যমে এগুলো circulation network-এর চারপাশে স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হয়েছে। এই পদ্ধতি Parametric architecture-এর মূল দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সব উপাদান পরস্পর সংযুক্ত এবং পরিবর্তনশীল।

প্রকল্পটির চিন্তার মূকে আছে প্যারামেট্রিক আর্কিটেকচার। ছবি: আমেজিং আর্কিটেকচার

ভার্টিকাল আরবান ইকোলজি: স্বনির্ভর মেগাস্ট্রাকচার

এই প্রকল্প একটি পরিবেশগত সিস্টেম হিসেবেও কাজ করে। ভবনের খোলস (envelope) নিজেই কাজ করে একটি সক্রিয় পরিবেশগত ইন্টারফেস হিসেবে—

  • সৌর শক্তি সংগ্রহ
  • বায়ু শক্তি ব্যবহার
  • বৃষ্টির পানি সংগ্রহ

এসব প্রযুক্তি আলাদা করে যুক্ত করা হয়নি, স্থাপত্যের জেনারেটিভ লজিকের মধ্যেই অন্তর্ভুক্ত। এভাবে এটি একটি স্বনির্ভর “vertical urban ecology” তৈরি করে।

স্বনির্ভর মেগা স্ট্রাকচারের অনন্য প্রস্তাবনা। ছবি: আমেজিং আর্কিটেকচার
মডুলার নির্মাণ ও কম্পিউটেশনাল টেকনিক

প্রকল্পটি একটি মডুলার সিস্টেম প্রস্তাব করে, যেখানে প্রিফ্যাব্রিকেটেড ইউনিটগুলো প্যারামেট্রিক নিয়মে যুক্ত হয়ে একটি বৃহৎ কাঠামো তৈরি করে। ডিজাইনে ব্যবহৃত টুলগুলোর মধ্যে রয়েছে:

  • Rhinoceros 3D
  • Grasshopper
  • Houdini

এইসব কম্পিউটেশনাল টুল ব্যবহার করে চলাচল, ঘনত্ব এবং কাঠামোগত কার্যকারিতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। ফলে স্থাপত্যটি স্থির নয়, এটি সময়ের সাথে পরিবর্তনযোগ্য।

প্রকল্পটির মান নিখুঁত করতে ব্যবহৃত হয়েছে নানারকমের টুলস। ছবি: আমেজিং আর্কিটেকচার
নতুন নগর টাইপোলজি: শহরের তৃতীয় মাত্রা

এই প্রকল্প মূলত একটি নতুন নগর টাইপোলজি প্রস্তাব করে যেখানে শহর শুধুমাত্র অনুভূমিকভাবে প্রসারিত না হয়ে উল্লম্বভাবে গড়ে ওঠে। এই ধারণা বৃহত্তর “vertical city” তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে শহর একটি ত্রিমাত্রিক, বহুস্তরীয় সংগঠন হিসেবে কাজ করে। 

অনেকগুল প্রোটোটাইপ নিয়ে গবেষণা করা হয়েছে

Highway as Habitat এর এই প্রকল্প আমাদের দেখায়, যখন অবকাঠামোকে নতুনভাবে কল্পনা করা হয়, তখন সেটি বিভাজনের বদলে সংযোগের মাধ্যম হয়ে উঠতে পারে। এভাবে, শহরের ভবিষ্যৎ প্রান্তে নয়, অবকাঠামোর ভেতরেই পুনর্গঠিত এক গতিশীল, সমন্বিত নগর অভিজ্ঞতায় রূপ নিতে পারে।

তথ্যসূত্র:
প্যারামেট্রিক আর্কিটেকচার, আমাজিং আর্কিটেকচার 

Related Posts

পবিত্র কাবা ঘরের নির্মাণশৈলী

ইসলামিক স্থাপত্যের অভাব নেই দেশে, বিদেশে। তবে ইসলামের সবচেয়ে প্রাচীন স্থাপত্য বলতে গেলে বলতে হবে কাবা ঘরের কথা।…

সঞ্জয় পুরির হাতে গড়া ধাপবিন্যাসিত শিক্ষাঙ্গন

ভারতের ইন্দোরে অবস্থিত প্রেস্টিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসটি সমকালীন শিক্ষাঙ্গন স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। শিক্ষার জন্য কেবল একটি ভবন হলেই…

পাহাড়ের ঢালে স্থাপত্যের নতুন রূপ ইয়াও হাউস

পোল্যান্ডের বেসকিড (Beskid) পাহাড়ের ঢালু জায়গায় ইয়াও হাউস (Yaw House) নামে একটি বাড়ি তৈরি করা হয়েছে। এটা কেডব্লিউকে…

যে প্রকল্পে মানুষ ও প্রাণীর সহাবস্থান

চীনের কুইনদাও-এর আরানিয়া উপকূলীয় এলাকায় অবস্থিত কেনেলস (Kennels) প্রকল্পটি একটি পেট হোটেল এবং প্রাণীদের আশ্রয়ের জন্য তৈরি স্থাপনা।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *