• Home
  • নির্মাণ তথ্য
  • রিটেইনিং ওয়াল
    নিজের অবস্থানে থেকেই যে ওয়াল পারিপার্শ্বিক চাপ প্রতিরোধ করে
বিভিন্ন ধরনের রিটেইনিং ওয়াল

রিটেইনিং ওয়াল
নিজের অবস্থানে থেকেই যে ওয়াল পারিপার্শ্বিক চাপ প্রতিরোধ করে

যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে মাটি অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে বা পার্শ্বচাপ প্রতিরোধ করতে ব্যবহৃত হয়, তাকে রিটেইনিং ওয়াল বলে। যেহেতু বহুতল ভবন নির্মাণের সাইটগুলোর সমতলত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই বহুতল ভবন নির্মাণের আগে ভবনের ভিত্তি নির্মাণের জন্য সমতল ভূমি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যার ফলে বর্তমানে বাড়ছে Sloping ভূমিতে বহুতল ভবন নির্মাণের সংখ্যাও। তা ছাড়া অনেক সময় উন্নয়নশীল সাইটের সামনে বা পেছনের অংশের জায়গা কাট (Cut) অথবা টিল (Till)-এর মাধ্যমে সমতল ভূমিতে পরিণত করতে হয়। যাতে করে সম্পূর্ণ জায়গাটাকে ব্যবহার করা যায়। যদিও কাট ও টিল ভূমিকে সমতলে নিয়ে আসার সবচেয়ে সহজ ও বহুল পরিচিত উপায়। কিন্তু শুধু কাট ও টিলের মাধ্যমে সমতলকৃত ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা অনেক সময় সম্ভব হয় না। তদুপরি অনেক কাট ও টিল সামগ্রীকে বাইরে থেকে আনার প্রয়োজন পড়ে, যা অনেক সময় খুব বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এসব ক্ষেত্রে একমাত্র বিকল্প উপায় রিটেইনিং ওয়াল ব্যবহার করা। 

রিটেইনিং ওয়াল মাটিকে তার নিজস্ব স্থানে ধরে রাখা ছাড়াও মাটির ক্ষয় রোধ করে ভবনের নিরাপত্তা বিধান করে। তা ছাড়া বিভিন্ন ধরনের রিটেইনিং ওয়ালের ব্যবহার প্রচলিত থাকায় যেকোনো ধরনের পরিবেশের সঙ্গে মিল রেখে এবং সাইটের প্রয়োজনীয়তা অনুযায়ী রিটেইনিং ওয়াল ব্যবহার করে সব ধরনের পরিবেশে মানান সই টেকসই ভবন নির্মাণ করা সম্ভব।

পাথরের সাহায্যে রিটেইনিং ওয়াল তৈরিকরণ

রিটেইনিং ওয়ালের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য

যেকোনো স্থানে রিটেইনিং ওয়ালের নির্মাণকাজের প্রথম পদক্ষেপ হচ্ছে ওই স্থানের স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে রিটেইনিং ওয়ালের নকশা ও প্ল্যানের অনুমতি নেওয়া; যদি প্রয়োজন পড়ে। রিটেইনিং ওয়ালের উচ্চতা এবং ড্রেনেজ সিস্টেমের ওপর নির্ভর করে এর প্ল্যান ও ডিজাইন করা হয়। যেকোনো স্থানে রিটেইনিং ওয়াল নির্মাণের অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষ ড্রয়িং সাইটের প্ল্যানের কাঠামোর ডিজাইনের সঙ্গে সঙ্গে যেকোনো কনসালটেন্টের অনুমতিপত্র চাইতে পারেন। এর সবকিছু নিখুঁতভাবে পরীক্ষার পরেই সংশ্লিষ্ট কর্মকর্তারা রিটেইনিং ওয়াল নির্মাণের অনুমতি দেন। কিন্তু কম উচ্চতার রিটেইনিং ওয়াল, যার উচ্চতা ৫০০ মিমির মতো, সেই সব রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে যেকোনো একজন প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে নির্মাণ করা যায়, এর জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় না। যেকোনো ধরনের রিটেইনিং ওয়ালের নির্মাণের জন্য ড্রেনেজ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রিটেইনিং ওয়ালের পেছনে কখনো পানি জমে থাকতে দেওয়া যাবে না। কারণ, রিটেইনিং ওয়াল মূলত নির্মাণ করা হয় মাটির চাপকে ঠেকিয়ে রাখতে। যেকোনো স্থানে রিটেইনিং ওয়াল নির্মাণের ডিজাইনে যেসব বিষয় প্রভাব বিস্তার করে। সেগুলো নিম্নরূপ-

  • দেয়ালের উচ্চতা (Wall Height)
  • মাটির প্রকৃতি (Soil Type)
  • রিটেইনিং ওয়ালের ওপরে বা নিচে ঢালু জমি (Sloping land Below or Above the Retaining wall)
  • রিটেইনিং ওয়ালের ওপরে বা পেছনে লোড; যেমন : Paked Car.

রিটেইনিং ওয়াল ডিজাইনের মূলতত্ত্ব 

যেসব খাঁড়া অথবা প্রায় খাঁড়া রিটেইনিং ওয়াল দিয়ে মাটির চাপকে ঠেকিয়ে রাখা হয় বা মাটিকে তার যথাযথ স্থানে ধরে রাখা হয়। মাটির চাপ ওয়ালকে পেছনে সরিয়ে দিতে বা ওপরে দিতে চেষ্টা করে। তাই ওয়াল নির্মাণ ও ডিজাইন এমনভাবে করতে হয়, যেন রিটেইনিং ওয়ালটি ওই সব চাপ সহ্য করে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। তা ছাড়া ওয়ালের কাঠামোগত ডিজাইনের সঙ্গে এর স্থায়িত্ব ও ওই স্থানের ড্রেনেজ সিস্টেমের ব্যাপার বিশেষভাবে মাথায় রেখে রিটেইনিং ওয়ালের ডিজাইন করা দরকার। যাতে করে ওই ওয়াল যে সাইটের জন্য নির্মাণ করা হচ্ছে, তার সব চাহিদা পূরণে সক্ষম হয়। তাই রিটেইনিং ওয়াল নির্মাণের আগে একজন অভিজ্ঞ কনসালটেন্টের দ্বারা ডিজাইন করিয়ে নেওয়া একান্ত প্রয়োজন।

কাউন্টার ফো‍র্ট রিটেইনিং ওয়াল ও শিট পাইল রিটেইনিং ওয়াল

প্রকারভেদ 

মাটির পার্শ্বচাপ প্রতিরোধের ওপর ভিত্তি করে রিটেইনিং ওয়ালকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।

গ্রাভিটি রিটেইনিং ওয়াল (Gravity Retaining Wall)- মাটির পার্শ্বচাপ প্রতিরোধের জন্য এই ওয়ালগুলো নিজস্ব Self Weight এবং মাটির ভরাটের দ্বারা অর্জিত ওয়েট ব্যবহার করে থাকে। গ্রাভিটি রিটেইনিং ওয়ালের নিম্নভাগ চওড়া হয়ে থাকে এবং এর উচ্চতা হয়ে থাকে ০.৪ থেকে ০.৫ মিটার।

ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল (Contilever Retaining Wall)- এ ওয়াল সাধারণত রিটেইনিং ওয়ালের Footing-এর সঙ্গে খাঁড়াভাবে Vertically অবস্থান করে। এটা মূলত মাটির চাপের ফলে সৃষ্ট Overturning-এর হাত থেকে সুরক্ষা প্রদান করে। ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ থেকে ৭ মিটার পর্যন্ত হয়ে থাকে।

কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল (Counterfort Retaining Wall)- রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ থেকে ৭ মিটারের বেশি হলে, একে কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়।

এ ছাড়া রয়েছে চরষবফ রিটেইনিং ওয়াল। এগুলো সাধারণত শক্তিশালী খাঁড়া Post, যা পার্শ্ববর্তী মাটির ও অন্যান্য চাপকে ঠেকিয়ে রাখতে ব্যবহৃত হয়। এসব রিটেইনিং ওয়াল ছাড়াও আরও অনেক ধরনের রিটেইনিং ওয়াল রয়েছে, যা সাধারণত নির্মাণ প্রকৌশলীরা তাঁদের সাইটের চাহিদা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করে থাকেন।

টিপিক্যাল রিকন চ্যানেল ব্লক ওয়াল

নির্মাণ সাইটে সঠিক রিটেইনিং ওয়াল

যেকোনো স্থানে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সঠিক রিটেইনিং ওয়াল ঠিক করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হয়। বছরের পর বছরের অভিজ্ঞতার দ্বারা এটা প্রতীয়মান হয়েছে যে কোনো স্থানে রিটেইনিং ওয়াল পছন্দ করতে যতটি মৌলিক বিষয় বিবেচনা করা হয়, তাহলো-

১. রিটেইনিং ওয়ালের প্রকারভেদ : রিটেইনিং ওয়ালকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

  • গ্রাভিটি রিটেইনিং ওয়াল (Gravity Retaining Wall)
  • ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল (Contilever Retaining Wall)
  • কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল (Counter Fort Retaining Wall)।

এদের প্রতিটির একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যা তাদের নির্দিষ্ট কাজের জন্য অন্যদের থেকে স্বকীয় করে এবং প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে সক্ষম।

২.  যে ধরনের সামগ্রী রিটেইন করতে এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-

  • এই রিটেইনিং ওয়াল কি Cut Face নাকি Till সামগ্রী ধরে রাখতে ব্যবহৃত হবে?
  • যদি এটা Till Material হয়, তাহলে কি এটা Till-কে নিয়ন্ত্রিত করবে?
  • আর যদি এটা Cutting Face হয়, তাহলে এখানকার ভূমির প্রকৃতি কেমন?

সাধারণত Till সামগ্রী ধরে রাখার জন্য নির্মিত ওয়াল Cutting Face ধরে রাখার জন্য নির্মিত ওয়ালের চেয়ে অনেক বেশি Variety থাকে বিধায় নির্দিষ্ট কাজের জন্য সঠিক রিটেইনিং ওয়াল পছন্দ করতে হবে।

৩. রিটেইনিং ওয়ালের Footprint

Crib ওয়ালসমূহকে ১০ মিটারের বেশি উচ্চতায় ওয়াল হিসেবে নির্মাণ করা যায়। কিন্তু গ্রাভিটি রিটেইনিং ওয়াল (Gravity Retaining Wall) সিস্টেমের ক্ষেত্রে ওয়ালের উচ্চতা যত বেশি হবে, এর ভিত্তি (Base)-এর গুরুত্ব তত বেশি হবে। যার কারণে এ ধরনের ওয়াল ভাড়া উচ্চতা অর্জনের ক্ষেত্রে একটা অন্তরায়। তা ছাড়া যেসব স্থানে পর্যাপ্ত Space নেই, সেখানে এ ধরনের ওয়াল উপযুক্ত নয়।

গ্যাভিটি রিটেইনিং ওয়াল

খাঁড়া ক্যান্টিলিডার ওয়ালসমূহকে সাধারণত Cutting Face অথবা Till-এর ব্যবহার করা হয়। কেননা খাঁড়া ক্যান্টিলিডার রিটেইনিং ওয়াল সিস্টেমে ভিত্তি অনেক সরু হয়ে থাকে। সাধারণত এর Footprint ৫০০ মিলিমিটার হয়। এ জন্যই এ ধরনের ওয়াল যেখানে কম পার্শ্বচাপকে ধরে রাখে এবং এখানে Base-এর জন্য স্থান থাকে অনেকাংশে কম।

৪. রিটেইনিং ওয়ালের Constructability ক্ষেত্রে বিবেচ্য

রিটেইনিং ওয়ালের পারিপার্শ্বিক পরিবেশ। যেমন : এটা কি পানির সঙ্গে সংযুক্ত থাকবে? লবণাক্ততা (Salinity) বা কতটুকু হবে ইত্যাদি।

যেখানে ওয়ালটি নির্মাণ করা হবে, সেখানকার যাতায়াতব্যবস্থা কিরূপ।

রিটেইনিং ওয়ালের জন্য কী ধরনের ভিত্তি (Footprint) নির্মাণ সম্ভব?

সাইটের জন্য দেয়ালের দৈর্ঘ্য ও উচ্চতা প্রয়োজন কতটুকু।

রিটেইনিং ওয়ালের ওপরের সঠিক Slope।

ওয়ালের Bottom-এ মাটির Slope।

ওয়ালের ওপরে কী ধরনের Load আসবে। বিশেষ করে Live Load-সমূহ।

ভিত্তি নির্মাণের জন্য Solid Ground-এর পর্যাপ্ততা কেমন।

৫. রিটেইনিং কাঠামোর কোডসমূহ 

নির্মাণ সাইটে নির্মিত রিটেইনিং ওয়াল As4878 কোডের সঙ্গে সম্পর্কিত; এ নির্দেশ মেনেই নির্মাণকাজ করতে হবে। তা ছাড়া যেকোনো ধরনের নির্মাণসামগ্রী নিজেরা প্রস্তুত বা বাইরের থেকে আমদানি করলে তা অবশ্যই নির্মাণ কোডের সঙ্গে সম্পর্কিত হতে হবে।

৬. ডিজাইন লাইফ, স্থায়িত্ব এবং ব্যবস্থাপনা 

নির্মিত কাঠামো অবশ্যই দীর্ঘস্থায়ী এবং চাহিদা অনুযায়ী ডিজাইন লাইফ দিতে সক্ষম হতে হবে, যা অবশ্যই নির্মাণ কোডের সব শর্ত মেনে নির্মিত। দীর্ঘ সময় ধরে এর ব্যবস্থাপনার ব্যাপারটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবং ভাবতে হবে সংশ্লিষ্ট খরচ সম্পর্কেও।

৭. সৌন্দর্যবর্ধন 

যেকোনো স্থানে রিটেইনিং ওয়াল নকশা এ নির্মাণের জন্য সৌন্দর্যবর্ধন এখন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে ওয়ালগুলোতে কেমিক্যাল ও রং ব্যবহার করে এর স্থায়িত্ব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এর সৌন্দর্যবর্ধনের ব্যাপারটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়।

ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল

রিটেইনিং ওয়ালে কংক্রিটের ব্যবহারের ফলে এর বৈচিত্রতা অনেকাংশে বেড়েছে, যার ফলে কোনো একটি নির্দিষ্ট সাইট এ নির্দিষ্ট উদ্দেশ্য সফলভাবে পূরণের লক্ষ্যে বিশেষ ধরনের রিটেইনিং ওয়াল নির্মাণ সম্ভব। কিন্তু যেকোনো ধরনের রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য অভিজ্ঞ প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করে তবেই ওয়াল নির্মাণ করা উচিত।

প্রকৌশলী সনজিত সাহা

sonjit7022@gmail.com

প্রকাশকাল: বন্ধন ৪৩ তম সংখ্যা, নভেম্বর ২০১৩

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq